| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল মাত্র।
জাপানে তখন হাহাকার, এক
টুকরো রুটি বিতরণ করার যে লাইন সেটা গিয়ে দাঁড়ায় দুই/আড়াই মাইল লম্বায়। এই অবস্থা দেখে এক বিশ্বনেতা বললেন জাপানের রুটির লাইনে দাঁড়ানো এক মানুষকে, “তোমাদের
অবস্থাতো খুব খারাপ, তোমরা আবার কি কোনদিন দাড়াতে পারবে?”
... ... লোকটার কোলে ছিল সদ্য মা হারা এক শিশু। সেই বাচ্চাটা হয়তো কথাটার কিছুই বুঝতে পারেনি সেদিন, কিন্তু রুগ্ন সেই শিশুটা সেদিন কিছু না বুঝেই বাবার
কোল থেকে পিছলে নেমে হামাগুড়ি দিয়ে দাড়িয়ে আধো এক হাসি উপহার দিয়েছিল সেই প্রশ্নকর্তাকে সেদিন।
আজ সেই জাতির মাথাপিছু গাড়ীর সংখ্যা তিনটি। কোনরকম খনিজ সম্পদের প্রাচুর্য না থাকার পরেও আজ তাঁরা শুধুমাত্র
নিজেদের ইচ্ছা ক্ষমতার জোরে পৃথিবীর অন্যতম বড় শক্তি।
এক জাপানীকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম।
তিনি আমাকে বলেছিলেন, "তোমাদের বাংলাদেশীদের
যা আছে সেটা দিয়ে আমাদের
মতো ৫ টা জাপান গড়া যায়
যদি তোমরা চাও।"
কথাটা কেন জানি আজ বড় বেশী মনে পরছে।
(সংগৃহিত)
২|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কলপ বলেছেন: লেখাটা ভালো লাগল তাই দিলাম ...
৩|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ডাঃ এন এইচ সার্জা বলেছেন: ১০০% ঠিক কেননা পৃথীবীর বেশির ভাগ কর্মঠ জাতির অনেক পেছনে আমাদের অবস্থান। আমরা তো একে কর্মঠ না আরেকদিকে আমরা না করি কর্মঠ ও যোগ্য লোকের সমাচার। ![]()
৪|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মদন বলেছেন: ![]()
৫|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
দি সুফি বলেছেন: শুধুমাত্র দুর্নীতি দূর হলেই আমরা একলাফে কয়েকশ গুণ এগিয়ে যাব।
৬|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
100% সহমত - !
৭|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২
মহিউদ্দিন আবির বলেছেন: কবে হবে বলতে পারিনা তবে আমাদের ও বলার মত অনেক কিছু হবে।
৮|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
৯|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
কালোপরী বলেছেন: হবে একদিন নিশ্চয়ই হবে
১০|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
কাকতড়ুয়া007 বলেছেন: তাদের তিনটা গাড়ি থাকলেও তারা প্রয়োজন ছাড়া তা ব্যবহার করে না !!
সকালে অফিসে যায় ১ কিলোমিটারের কম দুরত্ব হলে হেটে তার বেশী দুরত্ব হলে পাবলিক ট্রান্সপোর্টে , জাপানিজ ট্রেনগুলোর যাত্রী কিভাবে উঠে তা দেখেছেন নিশ্চয় !!
কাজের বেলায় প্রত্যেকে নিজের দায়িত্বটা খুব ভালোভাবে বোঝে এবং করে আবার ফ্রি টাইমে এনজয় করে !!
আর আমরা ফুটানী দেখানোতে ব্যস্ত থাকি !!!
কার কি কাজ সেটা চিন্তা না করে অন্যেরা কি করছে তা নিয়েই ব্যস্ত থাকি !!
আমি আমার জাপানীজ কলিগ গুলারে দেইখা নিজের সাথে তুলনা করলে লজ্জ্বা পাই , তাদের নানারকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিব্রত হই !!!!
মনে আছে প্রথম যেদিন ঢাকা এয়ারপোর্টে তাদের রিসিভ করতে যাই প্রাথমিক পরিচয়ের পর একজনের সিগারেট খাবে তার জন্য স্মোকিং খুজছে যদিও সে তখন পার্কিং লটে তারপর তাকে বুঝানোর পর সেখানে সিগারেট খেলেও সে সিগারেটের অবশিষ্ঠাংশ ফেলার জন্য কোন ডাস্টবিন খুঁজে পাচ্ছিল না তাই সে তা না ফেলে হাতে রেখে দেয় পরে গাড়িতে ডাস্টপ্যানে ফেলে ,
রমজানে আমাদের সামনে কোন খাবার তো দুরের কথা সিগারেট পর্যন্ত খেত না মাগরিবের আযানের পর সামনে খেত !!!!
ট্রাফিক জ্যাম আর হরতালের ব্যাপারে কিছু না বলি !!!
এই রকম আরও ছোট খাট ব্যাপারেও আমাদের সাথে তাদের পার্থক্য কত দেখি !!
আগে আমাদের নিজেদের মানষিকতা পরিবর্তন করতে হবে প্রত্যেককে প্রত্যেক জায়গায় ! তারপর অন্যদের দোষ দেই !!
ভাল থাকবেন !!!!
১১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
নাস েটক বলেছেন: বাঙ্গালি যেই দিন নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ , লোক দেখান দেশপ্রেম আর অন্ধ চাটুকারিতা বাদ দিয়ে নিজের দায়িত্বটুকু সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারবে , সেদিন এইটা সম্ভব হবে ভাই ![]()
।
১২|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
লজিক মানুষ বলেছেন: বাংলাদেশের মানুষের ফুটানি একটু বশি। যেমন,
* অনকেই আছে যারা ৫০০মিটার দুরত্ত্বও প্রাইভেট কার ছাড়া যেতে পারে না।
* পাশের বাসার অমুকের গাড়ি আছে, সুতরাং আমারও সেটা চাই।
* অমুক প্রায়ই চাইনিজে খায়, সুতরাং আমারও খেতে হবে।
* ইদানিং অমুক বেশ কামাইতেছে, ল... ওরে ঠ্যাক দি।
* ইশ্ একটা কাজ পাইছি ১০০০০ টাকার, সালা পুরা ৮০০০ ই আগে পকেটে
ঢুকা, পরে কাজ করিস।
* আমার বাবার বেতন লাখটাকা, ফেরারী ছাড়া বাইর হইলে কি মান-সম্মান
থাকবো?
ইত্যাদি...।
আমাদের দেশে যে পরিমান সম্পদ(শ্রম এবং মজুতকৃত সম্পদ) আছে সেটা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে জাপানকে টেক্কা দেওয়া কোন ব্যাপার ই না।
১৩|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: আল্লাহ আমাদেরকে জাপানীদের মত সৎ, কর্মঠ ও দুর্নীতি মুক্ত হওয়ার মন মানষিকতা দান করুক। আমিন।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
প্রবাসী১২ বলেছেন: আমাদের নষ্ট ভ্রষ্ট রাজনীতির একটা হিল্লা এবার না করলেই নয়।