নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াহো

াহো › বিস্তারিত পোস্টঃ

১৯৭২ সালের ১০ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল: 'ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে।

১১ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনপত্রিকার শিরোনামগুলো ছিল কাব্যময়



শিরোনাম নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান থেকে। বাঙালি মনে যখন আবেগ উথলে ওঠে, তখনই আসেন রবীন্দ্রনাথ, আসেন নজরুল। দুই কবির রচনা, গানের চরণ, কবিতার পঙ্ক্তি দিয়ে বাঙালি রাঙিয়ে দেয় তার আবেগমথিত সব কথা।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ও এ জাতি তার আবেগ প্রকাশের জন্য স্মরণে নিয়েছিল রবীন্দ্র-নজরুলকে; কণ্ঠে নিয়েছিল তাদেরই গান-কবিতার চরণ। দেশের প্রায় সব পত্রপত্রিকায় ছিল কাব্যের ছড়াছড়ি। সংবাদ-নিবন্ধের শিরোনামগুলো ছিল কবিতা-গান থেকে নেয়া; অবয়বজুড়ে ছিল কাব্যময়তা।



বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১৯৭২ সালের ১০ জানুয়ারি দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল_'ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়'_রবীন্দ্রনাথ থেকে নেয়া। অত্যন্ত আপ্লুত ভাষায়, কাব্যিক স্পর্শ দিয়ে সংবাদটি লেখা হয়েছিল।

আগের দিন ৯ জানুয়ারি পূর্বদেশে শিরোনাম ছিল, 'তোরা সব জয়ধ্বনি কর'_এটা কাজী নজরুল ইসলামের। প্রতিবেদনে লেখা: 'বাংলার মানুষ, তোরা সব জয়ধ্বনি কর। নেতা আসছেন বিজয়ীর বেশে, সোনার বাংলার আকাশে-বাতাসে ওই শোন তার আগমনী বার্তা। দিকে দিকে আজ প্রাণের উৎসব। বাংলার সবুজ প্রান্তরে ঘাসে ঘাসে আজ তারই রোমাঞ্চ। অনেক রাত্রির তপস্যা শেষে ছিনিয়ে আনা স্বাধীনতার রক্তসূর্য এবার পূর্ণতার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠবে। তাই বাংলাদেশের সংগ্রামী জনতা, তোরা সব জয়ধ্বনি কর।'

১৯৭২ সালের ১০ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল: 'ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে।' রবীন্দ্রনাথের গানের কী অসাধারণ ব্যবহার! 'ইত্তেফাক রিপোর্ট' হিসেবে এখানে ছাপা হয়: 'আজ বহু প্রতীক্ষিত সেই শুভদিন। সাড়ে সাত কোটি বাঙালির অন্তরের অন্তহীন আস্থা ও ভালোবাসা, ত্যাগ-তিতিক্ষার স্বর্ণসিঁড়িতে হাঁটিয়া হাঁটিয়া স্বাধীন বাংলা ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ নয় মাস পরে আবার জননী বাংলার কোলে ফিরিয়া আসিতেছেন। পাক সামরিক জল্লাদের কারাগার তাহাকে ধরিয়া রাখিতে পারে নাই।'

একই দিন ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় আরেকটি শিরোনাম: 'এসো বাংলার স্বাপি্নক, স্বাগতম'। চার কলামে শিরোনাম: 'অভিনন্দন আছে, পথের দুধারে অভ্যর্থনা'। সে দিন আরো পাঁচটি আলাদা সংবাদ ছাপা হয়। সংবাদগুলোর শিরোনাম: 'প্রতীক্ষাকুল শহরবাসী', 'আমি সর্বাগ্রে গৃহিণী', 'আজ ছুটি' 'ওকে চোখে দেখার আগে কিছুই বলিব না', 'আজ অপরাহ্ন আড়াইটায়'।

১০ জানুয়ারি সংবাদ প্রধান প্রতিবেদনের শিরোনাম করেছিল: 'বঙ্গবন্ধুর অপেক্ষায় ঢাকা নগরী'। সিঙ্গেল কলাম ছিল: 'আকাশবাণী ধারাবিবরণী প্রচার করিবে'।

দৈনিক পূর্বদেশ সেদিন লাল কালিতে শিরোনাম করেছিল: 'ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়'। বঙ্গবন্ধুর বড় একটি রঙিন ছবির পাশে ছিল সম্পাদকীয়: 'মাগো, তোর মুজিব এলো ফিরে' শিরোনামে। ছয় কলাম শিরোনামে প্রতিবেদন: 'জাতির পিতা আজ তাঁর নিজের লোকের কাছে ফিরছেন'। দুই কলামে আরেকটি সংবাদ শিরোনাম: 'সাজো রেসকোর্স, এবার নতুন কথা শোনো'। সঙ্গে ছিল 'যেসব পথে আজ গাড়ি চলতে পারবে না' শিরোনামে প্রতিবেদন।

১০ জানুয়ারি আজাদ পত্রিকার শিরোনাম ছিল: 'জাতির উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ পূর্বাহ্ন সাড়ে এগারোটায় মুজিবের ঢাকা আগমন'। দুই কলামে প্রতিবেদন: 'রাজধানীতে আনন্দ-উল্লাস, ঢাকায় বিপুল সংবর্ধনাদানের আয়োজন'। এক কলামের খবর: 'হিথ-মুজিব ঘরোয়া বৈঠক'। দুই কলামের খবর: 'বঙ্গবন্ধু আজ দিলি্ল আসছেন'।

১১ জানুয়ারি ইত্তেফাকে ছাপা হয়, জনতার অভিবাদনের জবাব দিচ্ছেন বঙ্গবন্ধু, বড় আকৃতির এ রকম একটি ছবি। সঙ্গে জনতার ছবি। ক্যাপশন ছিল: 'গতকাল (সোমবার) রেসকোর্স ময়দানের একাংশ। চারিদিকে মানুষ আর মানুষ।' প্রতিবেদনের শিরোনাম ছিল: 'স্বপ্ন আমার সফল হইয়াছে, বাঙালি এবার হাসিবে, খেলিবে'। এক কলামের খবর: 'নয়নজলে সিক্ত একটি পুনর্মিলন'। সেদিন অন্যান্য সংবাদ শিরোনাম: 'নেতার কথা', 'স্বাধীনতা কেউ হরণ করিতে পারিবে না'।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর ইত্তেফাকসহ সব পত্রিকায় গুরুত্বের সঙ্গে পরিবেশিত হয়। ১১ জানুয়ারি ইত্তেফাকে একটি শিরোনাম: 'মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক'_রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া। সহজ ও কাব্যময় ভাষায় পাঠকের আবেগ ছুঁয়েছিল প্রতিবেদনটি।

'ইত্তেফাক রিপোর্ট' হিসেবে লেখা: 'নির্মেঘ নীলাকাশে সাদা কবুতর যে হঠাৎ দেখা দিল। সকলের হৃদয়ের গভীরে সমস্বরে একটি ধ্বনি উঠিল, ওই মহামানব আসিতেছে। বিমানবন্দরে সাড়া পড়িয়া গেল। বিমানের সিঁড়ির দশ গজ দূরে ছোট মঞ্চ। সেখান হইতে হাত বিশেক দূরে দেশ-বিদেশের সংবাদ সংস্থার অসংখ্য মুভি ক্যামেরা।'

দৈনিক সংবাদে আট কলামজুড়ে রেসকোর্সে সমবেত জনতার ছবি। প্রতিবেদনের শিরোনাম ছিল: 'সাবধান! ষড়যন্ত্র এখনো চলিতেছে : মুজিব'। সিঙ্গেল কলাম প্রতিবেদন : 'আনন্দে উদ্বেল নগরী'। দুই কলামের প্রতিবেদন : 'জনতা সাগরে জেগেছে ঊর্মি'। ছিল ইন্দিরা গান্ধীকে উদ্ধৃত করে প্রতিবেদন_'মুজিবকে বিরাট চ্যালেঞ্জ মোকাবিলা করিতে হইবে'।

১১ জানুয়ারি পূর্বদেশ পত্রিকায় 'এখন বাতাস উঠুক, তুফান উঠুক, ফিরবো নাকো আর, যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার'_রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তি দিয়ে সাজানো প্রধান শিরোনাম। প্রতিবেদনে উঠে এসেছিল সেদিনের উত্তাল জনসমুদ্রের কথা। পাশেই ছিল আরেকটি প্রতিবেদন_'আজ আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে : মুজিব'। তিন কলামজুড়ে ছিল_'বাংলার প্রাণ ফিরেছে বাংলায়'। দুই কলামের খবর_'ভুট্টো সাহেব সুখে থাকুন, আর আপনাদের সঙ্গে নয়'। এক কলাম_'হোম সুইট হোম'।

আজাদ পত্রিকার মূল শিরোনাম: 'জনগণের ভাত-কাপড়ের ব্যবস্থা করতে না পারলে স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে: বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ'। দুই কলামে প্রতিবেদন : যে সংবর্ধনার কোনো তুলনা নেই'। সেদিন আজাদের প্রথম পৃষ্ঠায় বিশেষ সম্পাদকীয় ছিল : 'দিকে দিকে মুখরিত এক নাম_শেখ মুজিব'।র র



Click This Link



-----------------------------------------------------------------

ডেইলি টেলিগ্রাফ, লন্ডন, ১১ জানুয়ারি, ১৯৭২



গতকাল (১০ জানুয়ারি) ঢাকা রমনা রেসকোর্স ময়দানে লাখ লাখ বাঙালীর সামনে শেখ মুজিবুর রহমান কান্না বিজড়িত কণ্ঠে বললেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং চিরদিন স্বাধীন থাকবে।'

গত সপ্তাহের শেষ দিনে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শেখ মুজিবুর রহমান লন্ডন ও দিল্লী হয়ে ঢাকা পেঁৗছান। ঢাকায় আজ জনতা তাঁকে এক বিজয়ী বীরের সংবর্ধনা দেয়। তিনি বিমানবন্দর থেকে সোজা রেসকোর্সের বিশাল জনসভায় পেঁৗছান।

অত্যন্ত ক্লান্ত শেখ মুজিব তাঁর ৪০ মিনিটের বক্তৃতার মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন। তিনি বললেন, পৃথিবীর কোন জাতিকেই স্বাধীনতা অর্জন করার জন্য এত ত্যাগ স্বীকার করতে হয়নি।

তিনি বলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভিতরকার সমস্ত সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে। বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম দেশ, সমস্ত দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেবে এবং বাংলাদেশ অবশ্যই জাতিসংঘের সদস্য পদ পাবে।

শেখ মুজিব বলেন, বাংলাদেশের মূল ভিত্তি হবে_ সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের মুসলিম রাষ্ট্র সমস্ত আদর্শ সম্পূর্ণরূপে পরিত্যাগ করলো।

চোখে রুমাল চেপে ধরে শেখ মুজিব পাকিস্তানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার লাখ লাখ মানুষ হত্যা করেছ, আমার মা-বোনের ইজ্জত নিয়েছ এবং এক কোটি লোককে গৃহত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছিলে, তবুও তোমাদের প্রতি আমার কোন আক্রোশ নেই, তোমরা স্বাধীন থাক, আমিও স্বাধীন থাকি।

তিনি তার ত্রিশ লাখ বাঙালীকে হত্যা করার অপরাধে হত্যাকারীদের বিচারের দাবি করেন। তিনি আশা করেন, অবশ্যই এ ব্যাপারে আন্তর্জাতিকভাবে তদন্ত হবে।

তিনি বলেন, বাঙালীরা যারা দালালী, বেঈমানী করেছে এমনকি যারা তার প্রহসনমূলক বিচারে সরকারী পক্ষ নিয়েছিল তাদের সবার বিচার হবে। তবে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।

তিনি তার জনগণকে কঠোর পরিশ্রমী হবার জন্য বলেন এবং সরকারী কর্মচারীদের হুঁশিয়ারি করে দেন_ যেন তারা কেউ ঘুষ গ্রহণ না করেন। তিনি কখনই এ অপরাধ ক্ষমা করবেন না বলে জানিয়ে দেন। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীকে শেখ মুজিব গভীরভাবে ধন্যবাদ জানান। মাতৃভূমির মাটি স্পর্শ করে আবেগ আপ্লুত শেখ মুজিব জানান, আমি আমার মনকে স্থির করে ফেলেছিলাম, আর কখনই আমার সোনার বাংলায় ফিরে যাওয়া হবে না। তারা আমার কবরও খুঁড়েছিল। আজ আমি এখানে, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছাতেই সম্ভব হয়েছে।

উপস্থিত কূটনীতিকদের ভিতর চীনের কোন প্রতিনিধি ছিল না। উল্লেখ্য, আমেরিকান রাষ্ট্রদূত মি. স্পিভ্যক উপস্থিত ছিলেন। মি. জন স্টোন হাউস এমপি সভা মঞ্চেই ছিলেন।

বিমানবন্দর থেকে সংবর্ধনা অনুষ্ঠানে পেঁৗছতে রাষ্ট্রপতির ১২ মিনিট লাগে। কারণ ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের বিমানটিতে নামার সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙা স্রোতের মতো উত্তাল জনতা বিমানটিকে ঘিরে ফেলে।

তাঁর প্রধানমন্ত্রী তাজউদ্দীন তাঁকে সংবর্ধনা জানান, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার, সোভিয়েত রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনীতিক প্রতিনিধিরা সংবর্ধনা জানান।

জনতার ভিড়ে বেগম মুজিব ও তাঁর দুই ছেলে কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু শেখ মুজিব সোজাসুজি একটি খোলা পুলিশ লরিতে রমনা রেসকোর্সে যান।

বিশাল জনসভা শেষে ঢাকা শহরের উপকণ্ঠে একটি গৃহে ঘটে বর্ণনাতীত এক আবেগপ্রবণ পুনর্মিলন। বন্ধুদের শুভেচ্ছা সূচক ফুলের পাপড়িতে শোভিত শেখ মুজিব তাঁর দুই মেয়েকে জড়িয়ে ধরেন। ঘটনা এর চেয়েও এগিয়ে যায় যখন শেখ মুজিব তাঁর ৯০ বছরের পিতার পা স্পর্শ করে ৮০ বছরের মাকে বুকে জড়িয়ে শিশুর মতো কান্নায় ভেঙ্গে পড়েন।

(ডেইলি টেলিগ্রাফ, লন্ডন, ১১ জানুয়ারি, ১৯৭২)

মন্তব্য ৭ টি রেটিং +৫/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৪

নির্বিকার বলেছেন: 'মাগো, তোর মুজিব এলো ফিরে'

২| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২২

মামুন বিদ্রোহী বলেছেন: যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান....

৩| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বাঙ্গালীর কোন সন্তান খুব কমই বিশ্ব দৃষ্টি আকর্ষন করতে পেরেছে। মুজিব যেদিন ফিরে এলেন, তখন সারা পৃথিবীর দৃষ্টি ছিল মুজিবের দিকে।
তাকে এক নজর দেখতে ছুটে গিয়েছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কার জন্মের একদিন আগে (প্রিয়াঙ্কার জন্ম ১২ জানুয়ারী) বিমান বন্দরে ঠাঁয় দাড়িয়েছিলেন আড়াই ঘন্টা।
১২ জানুয়ারী মুজিব যখন নিজ ঘরে ফিরেছিলেন, ছিলেন পৃথিবীর জনপ্রিয়তম নেতা ।

৪| ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৪

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ৭৫ এর ১৫ ই আগষ্ট সেই ইত্তেফাকই কি লিখেছিল সেটা জানেন........??


পত্রিকা ওয়ালগো সুসময়ে তেল মারা ও দু:সময়ে মরিচ বাটা লাগানো, কোনটারেই আজকাল আর গুনায় ধরি না|

৫| ১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৩

াহো বলেছেন: Monday, Jan. 24, 1972
Time Magazine USA :BANGLADESH: A Hero Returns Home
Click This Link
All weekend long the people of Bangladesh thronged into Dacca, preparing to welcome their beloved "Bangabandhu" (friend of Bengal). By Monday noon, hundreds of thousands of jubilant Bengalis lined the streets of the capital, waving flags and shouting over and over, "Sheik Mujib! Sheik Mujib!" Promptly at 1:30 p.m., a blue and silver British Royal Air Force Comet dropped out of a brilliant sunny sky and ground to an abrupt halt on the shortened war-damaged runway. Sheik Mujibur Rahman was home at last.

As the Comet's door opened, the first gun of a 21-gun salute cracked through the air. Then Mujib, looking thin but surprisingly fit despite his nine-month ordeal in a Pakistani prison, began a triumphant, two-hour ride through city streets to the Dacca Race Course. There, as a cheering crowd of half a million showered him with rose petals, Mujib enjoined them not to seek revenge for the 3,000,000 Bengalis slain by the Pakistani army.

"Forgive them!" he cried. "Today I do not want revenge from anybody." But Mujib also declared his firm opposition to Pakistani President Zulfikar Ali Bhutto's hopes for at least a symbolic reunification of the nation. "Now I say to you Bengal is independent, and let the people of Pakistan and the people of Bangladesh live happily. The unity of the country is ended."

After Bhutto set him free, Mujib flew* first to London—where he stayed in the same special suite at Claridge's used by former Pakistani President Yahya Khan—and then to New Delhi. There he was greeted with honors by Prime Minister Indira Gandhi. In Dacca, Mujib's first major decision was that Bangladesh would have a parliamentary democracy on the order of Britain's, rather than the presidential system set up by the government in exile. He relinquished the presidency conferred upon him in his absence last April by the exiled Bengali leaders and assumed the post of Prime Minister. In addition, Mujib took on the defense, home affairs, information and Cabinet affairs portfolios, which will give him direct authority over the police and militia being formed from the Mukti Bahini liberation forces.

At his first official press conference last week, Mujib said that he envisioned Bangladesh as the "Switzerland of the East." It would be a non-aligned socialist state, he said, with a foreign policy of "friendship to all and malice toward none." He appealed to all nations and international organizations for help in getting the shattered country back on its feet. As for the possibility of war crimes trials against former officials of East Pakistan, Mujib said that he had asked the United Nations to establish a commission to investigate atrocities committed during the war. But if the U.N. failed to do so, he warned, "we will follow our own policy."

No Strings. Bangladesh, whose existence as an independent nation had previously been acknowledged only by India and Bhutan, was formally recognized last week by East Germany, Bulgaria, Poland, Mongolia and Burma. Pakistan angrily served notice that it would sever diplomatic relations with all nations that did so—a policy that will surely prove untenable as more countries follow suit. Britain, which has already promised aid to Bangladesh through the U.N., is expected to provide recognition in a few weeks. Despite the urgings of Senators Edward Kennedy and Hubert Humphrey that the U.S. recognize Bangladesh, the White House last week said that it was not considering the move at present. Presumably, the Administration wants to wait until Indian troops are withdrawn and the new government has demonstrated its stability. U.S. Consul-General Herbert Spivack avoided Mujib's inaugural ceremonies—the only representative, apart from the Chinese, to do so.

At the press conference, Mujib went out of his way to give special thanks to the American people who had supported the Bangladesh cause. Later, in a relaxed and affable private interview with TIME Correspondent William Stewart, he indicated his desire for friendly relations with the U.S. Government. "But they must make the first move. I want recognition; and if relationships are to be improved, then the Administration must recognize reality. I have nothing against the American people. I want aid, but there must be no strings attached."

Mujib added that he found his country worse off than he had expected. "Very few times have I wept," he said. "This time I wept. We have almost 3,000,000 dead. I am sure of that figure because my organization is in every village; they know who has been killed." Then, with visible emotion, he asked: "Why did the United States Government remain silent?"

* Although an Air-India Boeing 707 was put at his disposal, Mujib chose to fly in the R.A.F. Comet, partly to parry the feared threat of assassination or attack by Pakistani fanatics, partly to avoid displaying so obviously his country's dependence on India.

*
*
* Click to Print
*

* Find this article at:
* Click This Link

৬| ১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৩

জাতি জানতে চায় বলেছেন: কিছু মনে কইরেন না, স্বাধীন বাঙালীর তেলের মেশিন মনে হয় ঐখান থেকেই চালু হইছে!

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪

াহো বলেছেন: বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের Monday, Aug. 23, 1971
PAKISTAN: Mujib's Secret Trial
Click This Link
"Our people will react violently to this," a member of the Bengali liberation underground whispered to TIME Correspondent David Greenway in Dacca last week. The warning proved all too true. Sheik Mujibur ("Mujib") Rahman, 51, fiery leader of East Pakistan and the man who may hold the key to ending the bloody five-month-old civil war, had just gone on trial for his life before a secret military court in West Pakistan, more than 1,500 miles away. Late that same afternoon, a bomb exploded in the lobby of Dacca's Intercontinental Hotel.

Flash and Roar. Correspondent Greenway, who suffered a concussion in the blast, cabled: "I was standing in front of the cigar store in the lobby when, with a flash and a roar, the wall a few feet in front of me seemed to buckle and dissolve. I was flung to the floor. That was fortunate, because great chunks of bricks and concrete flew over me, crashing through the lobby and blowing men and furniture through the plate-glass windows onto the sidewalk.

"Part of an air duct came down on my head and I could not move. There was thick, choking smoke and water spewing from broken pipes. Soon the smoke began to clear. People milled about the crumpled, crying victims lying bleeding on the lawn. None, luckily, was dead. One girl, an employee of the hotel, had been completely buried under three feet of rubble. When they dug her out, all she could say was: 'I knew I should not have come to work today.' "

The timing of the bombing tends to confirm that Mujib's trial will further stiffen Bengali resistance to the occupying West Pakistani army. If there are any chances of a political settlement —and they seem almost nonexistent—imposition of the death penalty could dash them.

Strict Secrecy. Mujib's political role and his astonishing popularity in East Pakistan in a sense precipitated the civil war (TIME cover, Aug. 2). In last December's elections for a constitutional assembly, his Awami League won an overwhelming 167 of 169 seats in the East. That was enough to guarantee Mujib a majority in the 313-seat national assembly, and ensured that he would have become Prime Minister of Pakistan. It was also enough to alarm President Agha Mohammed Yahya Khan and the West Pakistani establishment, which has run the geographically divided country since its partition from India in 1947.

Yahya and Co. feared that Mujib's ascendancy would mean far greater autonomy for the long-exploited East Pakistanis, and the Pakistani army ruthlessly moved to crush the Bengali movement.

There is little doubt that Mujib will be convicted of the undefined charges of "waging war against Pakistan and other offenses." When he was arrested last March 26, hours after the army crackdown, Yahya publicly branded him a traitor and hinted that he "might not live." Observed one Western diplomat last week: "You know how hot the Punjabi plains are this time of year. You might say Mujib has a snowball's chance of acquittal."

Though everything about the trial is shrouded in secrecy, it was learned last week that the proceedings are being held in a new, one-story red-brick jail in the textile city of Lyallpur, 150 miles south of Rawalpindi. Islamabad sources claim that the strict secrecy is necessary to prevent Bengali rebels from trying to rescue Mujib. More likely it is because Yahya is unwilling to give

Mujib a public platform. When the sheik was tried in 1968, also on charges of treason stemming from his demands for East Pakistan's autonomy, the trial was aborted amid widespread antigovernment protests. But not before Mujib's British lawyer managed to make the government "look utterly silly," as one diplomat recalled.

Second Home. A man of vitality and vehemence, Mujib became the political Gandhi of the Bengalis, symbolizing their hopes and voicing their grievances. Not even Pakistan's founder, Mohammed Ali Jinnah, drew the million-strong throngs that Mujib has twice attracted in Dacca. Nor, for that matter, has any subcontinent politician since Gandhi's day spent so much time behind bars for his political beliefs—a little over ten years. "Prison is my other home," he once said.


If Mujib's courage and bluntness got him into trouble frequently in the past, at least his family was spared. Now that is not so sure. Last week Mujib's brother, a businessman named Sheik Abu Nasser, turned up in New Delhi with only the tattered clothes on his back. Nasser told how Mujib's aged parents (his father is 95, his mother 80) were driven from their home by Pakistani troops. Their house was burned, their servants shot and they have not been heard from since. Nasser did not know whether his wife and six children were dead or alive. He had hoped, he said, that Senator Edward Kennedy, who last week visited India's refugee camps on a fact-finding mission as chairman of the Senate Subcommittee on Refugees, might be able to learn their whereabouts. But the Pakistani government refused Kennedy permission to visit either East or West Pakistan. Kennedy, who trudged through mud and drenching rains, was greeted by refugees carrying hand-painted placards,

KENNEDY, THANK YOU FOR COMING.

He and an M.I.T. nutrition expert with him noted the appalling effects of malnutrition on the children, many already blind from vitamin A deficiencies, others irrevocably mentally retarded.

Though Mujib is accused of advocating secession for East Pakistan, the fact is that he did not want a total split-up of Pakistan and never declared independence until it was done in his name after the bloodbath began. To keep his young militants in line, he spoke of "emancipation" and "freedom." "But there is no question of secession," Mujib often said. "We only want our due share. Besides, East Pakistanis are in a majority, and it is ridiculous to think that the majority would secede from the minority."

Yahya recently told a visitor, "My generals want a trial and execution." Still, there is a feeling that Pakistan's President might spare Mujib's life. With hopes for a united Pakistan all but ended by the civil war, keeping Mujib alive would leave open one last option —negotiating the divorce of East and West in peace rather than war.

*
*
* Click to Print
*

* Find this article at:
* Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.