নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত আশাবাদী

মোঃ খালেকুজ্জামান ফয়সাল

চাই মূল্যবোধের উন্নতি

মোঃ খালেকুজ্জামান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কয়ার, 'জয় বাংলা' শ্লোগান ও মিথ্যার রাজনীতির অবসান

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

"জয় বাংলা" শোগান কারও দলীয় শ্লোগান নয়।



শাহবাগের আন্দোলনকে সমর্থন দিতে বিএনপির আপত্তি হলো 'জয় বাংলা' শোগান।

১৯৭১ সালে বাংলার মুক্তিকামী সাড়ে সাত কোটি মানুষের প্রাণের শ্লোগান ছিলো

জয় বাংলা। যে শ্লোগানের মধ্যদিয়ে একটি দেশ স্বাধীনতা অর্জন করেছিল, মুক্তিযোদ্ধারা পেয়েছিল জীবন বাজি রাখার প্রেরণা, সমগ্র বাঙ্গালী জাতি ঐ একটা বাক্যের মধ্যে খুঁজে পেয়েছিল সমস্ত জীবন বিলিয়ে দেয়ার সাহস আর

আজ এই শ্লোগানটাই মেনে নিতে পারছে না বিএনপি।কতটুকু ভালবাসার বিনিময়ে এসেছিল এই দুটু শব্দ তারা কি একবারও ভেবে দেখেনি? তারা কি ভূলেগেছে এক সময় জিয়াউর রহমানও 'জয় বাংলা' বলে চিৎকার করেছিল মুক্তি যুদ্ধের সময়।লোভে পরলে মানুষ কতটা নিচে নামতে পারে তা মাঝে মাঝে কল্পনাও করা যায় না।লোভের মধ্যে সবচেয়ে বড় লোভ হল ক্ষমতার লোভ।বিএনপি সেই লোভে বিভোর।অবশ্য বিএনপি-এর জন্মটাই হয়েছে লোভে পড়ে।জিয়াউর রহমানই আজ যোদ্ধাপরাধীদের এই পর্যায়ে নিয়ে এসেছেন। কিন্তু আজ সময় এসেছে নিজেদের শোধরানোর।জাতির কাছে অতীতের কৃত কর্মের জন্য ক্ষমা চেয়ে, জামাত-এ-ইসলামির সঙ্গ ত্যাগ করে তারুণ্যের বজ্র কন্ঠের সাথে তাল মিলিয়ে আসুন আপনারাও বলুন "যোদ্ধাপরাধীদের ফাঁসী চাই/ফাঁসী ছাড়া উপায় নাই"। তা না করে আপনারা বর্তমান পরিস্থিতিতে যা করতেছেন তা তরুণ সমাজ কোন দিন মেনে নেবে না,এই দেশ আপনাদের ক্ষমা করবে না,ত্রিশ লক্ষ্য শহীদের আত্মা আপনাদের ক্ষমা করবে না।

হান্নান শাহ বলেছেন, "শাহবাগ স্কয়ারের আন্দোলন নাকি স্বতস্ফূর্ত না, এটা সাজানো নাটক"। এই বক্তব্যের জন্য অবিলম্বে তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।

১২/০২/২০১৩ মঙ্গল বার বিকাল চারটায় সারা বাংলাদেশ তিন মিনিটের জন্য স্তব্ধ হয়েগিয়েছিল। এটা কি সাজানো নাটক হতে পারে, নাকি কোন রাজনৈতিক দলের দ্বারা সম্ভম জনগনের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া?

আজ বিএনপি যে বিবৃতি দিয়েছে তাতে তাদের আপত্তির কথা উল্লেখ করেছে 'জয় বাংলা' শ্লোগান।এটা খুবই দুঃখজনক। বিএনপি-র মত এত বড় একটা দলের নিকট তরুণ সমাজ কখনই এমনটা আশা করে নি। বিএনপি-র বক্তব্য- আগামীতে সরকার গঠন করতে পারলে একটি স্বাধীন ট্রাইবুনাল গঠন করে যোদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করবেন।কিন্তু কেন বর্তমান ট্রাইবুনাল কি পরাধীন, যে তারা আবার একটি স্বাধীন ট্রাইবুনাল গঠন করবে তাও আবার জামায়াতের সাথে জোট রেখে?

শাহবাগ স্কয়ারের আন্দোলনের পর থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি যে, অন্যায়ের প্রতিবাদ করা যে বাংলাদেশী ভূলে যায় তা আবার সমগ্র পৃথিবীকে জানিয়ে দেয়া।আর রাজনীতিতে একটা বড় পরিবর্তন আশা জরুরী আর তা হল মিথ্যা বর্জন করে সত্যের পথে রাজনীতি করা। না হয় বাংলার তরুণ সমাজ তাদের বয়কট করবে।

সত্য কথা বলে এখন রাজনীতি করতে হবে এটাই শাহবাগ স্কয়ারের শিক্ষা।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

গাজী আলআমিন বলেছেন: সত্য কথা বলে এখন রাজনীতি করতে হবে এটাই শাহবাগ স্কয়ারের শিক্ষা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

মুক্ত পাখীর মন বলেছেন: কেন এই (!)আর্চয বোধক চিহ্ন দিনকাল পত্রিকার???
Click This Link

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

আরজু পনি বলেছেন:

বিএনপি যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করে তবে বিএনপির উচিত হবে জামায়াতের সঙ্গ ঘোষণা দিয়ে ত্যাগ করা। এখনই তার উপযুক্ত সময়। না হলে তার মাশুলও তাদেরকে দিতে হবে। প্রকৃতি শোধ তার নিজের নিয়মেই নিয়ে থাকে।।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

কৃষ্ণবিবর বলেছেন: জয় বাংলা ৭১ এ সারা বাংলার ছিল। কিন্তু এখন ওইটা আওয়ামিলীগ পেটেন্ট করে নিসে। যেমন পেটেন্ট নিসে মুক্তিযুদ্ধের।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

গুণীজনবিগার বলেছেন: বাংলার প্রতি ভালবাসা থাকলে জয় বাংলা স্লোগান যে কেউ দিতে পারে। মুখে জয় বাংলা শ্লোগান আর দলের ভিতর রাজাকার পোষা তা চলবে না। জামাতের পর তোমাদের ধরা হবে, যারা দ্বি মুখি নীতি গ্রহণ করেছ তাদের রক্ষা হবেনা। বাংলাদেশ আজ এক স্ব নির্ভর দেশ, মাথা নয়াবেনা কোন অন্যায়ের কাছে। স্বাধীনতা কারো বাপের না। স্বাধীনতা এ দেশের খেটে খাওয়া মানুষের।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

mrikadey বলেছেন: 'জয় বাংলা' কারো বাবার সম্পদ নয়।জয় বাংলা ৭১এর ভাষা।
B.N.P এটা নিয়া রাজনীতি করতে এসো না

B.N.P একাত্মতা ঘোষনা করেছে শাহবাগের সাথে নয়,
রাজাকারের সাথে
কারন...............
৩মি. এর দাড়িয়ে নীরবতায় তাদেরকে কেউ দেখেছেন ????? যেখানে সারাদেশ পালন করেছে।

তারা আন্দোলন বিতক্রিত করতে উঠে পরে লেগেছে ।আমাদের আরো সত্রক থাকতে হবে

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

মাজহারুল হুসাইন বলেছেন: আরজুপনি @

আওয়ামীলীগ যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করে তবে আওয়ামীলীগের উচিত হবে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে ত্যাগ করা। এখনই তার উপযুক্ত সময়। না হলে তার মাশুলও তাদেরকে দিতে হবে। প্রকৃতি শোধ তার নিজের নিয়মেই নিয়ে থাকে।।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: আওয়ামীলীগ 'জয় বাংলা' দখল করে নি বরং 'জয় বাংলা' ই আওয়ামীলীগের হয়ে গেছে।
যা হউক 'জয় বাংলা' বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রাণের শ্লোগান।এটা নিয়ে রাজনীতি করা আর নিজের 'মা' কে নিয়ে রাজনীতি করার সমান।
আজ বাংলাদেশ জেঁগে উঠেছে তাই সমস্ত নোংড়া রাজনীতিবিদদের বলছি, 'বাংলা মা কে নিয়ে আর কোন নোংড়া রাজনীতি করবেন না তাহলে বাংলার তরুণ সমাজ আপনাদের ছাড় দেবে না।
সাবধান.........

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

গুণীজনবিগার বলেছেন: শাহবাগ আন্দিলন নিয়ে কাউকে ভোট দিতে চাইনা। আন্দোলন চলছে চলবে নিজ গতিতে। আন্দোলন আজ গণ মানুষের। জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.