নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত আশাবাদী

মোঃ খালেকুজ্জামান ফয়সাল

চাই মূল্যবোধের উন্নতি

মোঃ খালেকুজ্জামান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

কোটা বিষে নীল সারা দেশ

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

আজ সারা দেশ আন্দোলিত, মেধাবীদের অস্তিত্বের লড়াই।

আমরা অধম্য মেধাবী না কিন্তু কোটা ভোক্ত ভন্ড মেধাবীদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছি। আন্দোলন আজ সারা দেশে ছড়িয়ে পরেছে। এতেই বুঝা যায় এটা অযৌক্তিক আন্দোলন না, কোন অযৌক্তিক আন্দোলন সারা দেশ ব্যাপী হতে পারে না।

সরকার আবারো কিছু ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে, আন্দোলনকারীদের শান্তি পূর্ণ আন্দোলনে পুলিশি হামলা কখনই কাম্য ছিল না। সরকারকে অবশ্যই বুঝতে হবে গণদাবি দমিয়ে রাখা যায় না।

কোটাহীনদের দাবি শুধু একটা সম্মান জনক সরকারী চাকুরি যা আমরা আমাদের মেধা দিয়েই নিতে চাই, কারো করুণার পাত্র হতে আমরা চাই না। আমরা শুধু চাই আমাদের স্বপ্ন কেড়ে যেন একটা অযোগ্য প্রার্থীকে দিয়ে দেয়া না হয়!!!

এই মুহুর্তে সরকারের উচিৎ অকুন্ঠচিত্তে তরুণ প্রজন্মের যৌক্তিক দাবি মেনে নেয়া। সরকারের মাঝেই সরকার বিপদে ফেলার লোক অহরহ, না হয় এই আন্দোলনের মাঝেও কি করে বি,পি,এস,সি, নতুন করে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য স্পেশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তা আমার ভোধগম্য নয়।(Click This Link)

আমাদের এই দাবী আগামী ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে আমি মনে করি কারণ এটা শুধু চাকুরী প্রতাশীদের দাবি নয় বরং আগামী প্রজন্মের দাবিও বটে। সেদিন সদ্য এস,এস,সি, পাস করা এক ছোট ভাই লিখেছিল সে এ+ পেয়েও অপেক্ষামান তালিকায় অতচ কোটা ভোক্ত অন্য একজন এ পেয়ে ভর্তি হয়ে গেল। এই বৈষম্য শুধু চাকুরি ক্ষেত্রেই নয় এটা যে আজ আমাদের জাতিকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে, সেটা ঔ এস,এস,সি, পাস করার পর থেকেই শুরু হয়ে যায়। মুক্তিযোদ্ধার সন্তানরা কি এমন করেছে যে তাদের স্বর্গ পর্যন্ত কোটা দিতে হবে? কোটায় সিট খালি থাকে তারপরও তাদের জন্য বরাদ্দ কমবে না। কেন এই বৈষম্য কেন???

আজ আমরা জেগে উঠেছি আমাদের দমিয়ে রাখতে পারবে না,

আজ আমরা বাঁধন হারা আমাদের বেঁধে রাখতে পারবে না

সকল বৈষম্য দূর করে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করবই।

এই হোক আমাদের তরুণ প্রজন্মের অঙ্গীকার...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: সারা বাংলা আজ একসাথে জেগে উঠেছে কোটা প্রথার বিলোপ চাই

৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

নয়ামুখ বলেছেন: আমিও এইচ টি ইমামের মতো কোটা প্রথার পক্ষে. পিছিয়ে পড়া জন গোষ্টিকে এগিয়ে আনতে এর প্রয়োজন রয়েছ ।
বর্তমানে বিভিন্ন কারণে প্রশাসনে সিলেট অঞ্চলের লোকজন পিছিয়ে পড়েছেন । এই অবস্থা কাটিয়ে উঠতে সিলেট বিভাগের জন্য কমপক্ষে ১০ ভাগ কোটা সংরক্ষণ করা হোক ।সেই সাথে কম পক্ষে ৩ পুরুষ সিলেটে বাস করছেন তারাই কেবল এই কোটার আওতাধীন পড়বেন বলে ঘোষণা করা হোক ।

৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

মামুন,চৌ:হাট বলেছেন: কোটা প্রথা নিয়ে এত টানা -হেচ্যাড়া কেন?? কোটা প্রপ্তরা তো বুদ্ধি প্রতিবদ্ধি। আপনাদের মনে কি এ প্রতিবদ্ধিদের জন্য কোন মায়া দয়া নেই??

৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: অবশ্যই প্রতিবন্ধীদের জন্য মায়া হয় এবং কেবল তাদের জন্যই কোটা থাকুক
বাকী সব ধান্ধা বাজদের জন্য কোটা বন্ধ।
সিলেট না বাংলাদেশের লন্ডন তাদের টাকায় নাকি সারা দেশ চলে তো তাদের কেন কোটা লাগে ???
সব ফগা ধান্ধাবাজ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.