নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল৩৩৪

আমার সর্ম্পকে কিছুই লিখব না!

ফয়সাল৩৩৪ › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রশ্ন উত্তর নাই জানা

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

প্রশ্ন নং ১: মুক্তিযুদ্ধের সময় বিরোধীতাকারীদের 'মাস্টারমইন্ড' গোলাম আযমের ফাঁসি হয়না। কিন্ত যিনি স্বাধীনতার বহু পরে রাজনীতিতে যোগ দিয়েছেন। যার স্বাধীনতার বিরোধীতা করার কোনো সুযোগই ছিলনা সেই মাওলানা সাঈদীর ফাঁসি হয় কেন??



প্রশ্ন নং ২: আদালত বলেছে, গোলাম আযম ফাঁসির যোগ্য আসামী। কিন্তু বৃদ্ধ বয়স এবং তার শারিরীক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে ফাঁসি দেয়া হয়নি! প্রশ্ন হল মাওলানা সাইদী কি তরুণ না বালক?? তার শরীরে কি কোনো অসুস্থতা নেই?? তাহলে তার ক্ষেত্রে এই 'বিবেচনা' কোথায় ছিল আদালতের??



প্রশ্ন নং ৩: যদি আদৌ রায়ের ক্ষেত্রে গোলাম আযমের বয়স বিবেচনায় নেয়া হয়ে থাকে তবে তাকে কেন সশ্রম কারাদন্ড দেয়া হল? ৯১ বছরের অসুস্থ একজন বৃদ্ধকে দিয়ে পরিশ্রম করানো কি ন্যায্য?? নাকি রায়ে বয়স বিবেচনায় নেয়ার যে কথা বলা হচ্ছে সেটি একটি লোক বুঝানো খোড়া যুক্তি??



প্রশ্ন নং ৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির রায়ের একপর্যায়ে বলেন, 'এ মামলার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি অভিযোগের কোনোটির সাথেই প্রফেসর গোলাম আযম জড়িত ছিলেন না। যেখানে ঘটনা ঘটেছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না।'

অথচ আবার একই রায়ে বলা হয়েছে, 'গোলাম আযমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত। এজন্য তাকে ৯০ বছরের জেল দেয়া হল।'

প্রশ্ন হল, যেসব অভিযোগের সাথে একজন মানুষের কোনো সম্পৃক্ততা নাই সেসব অভিযোগ আবার তার বিরুদ্ধে প্রমাণিত হয় কিভাবে??!



প্রশ্ন নং ৫: এর আগে একটি রায়ে কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় আইনমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা এমনকি প্রধানমন্ত্রীও বলেছিলেন এতে সাধারণ মানুষের আকাঙ্খা প্রতিফলিত হয়নি। এরপর কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করার জন্য যুদ্ধাপরাধ আইন সংশোধন করে তার ফাঁসির জন্য আপিল করলো রাষ্ট্রপক্ষ!



কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারী মূল ব্যক্তির ফাঁসি না হওয়ার পরও আগ বাড়িয়ে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে হানিফ সন্তোষ প্রকাশ করে বললেন, 'আন্তর্জাতিক মান মেনে বিচার হয়েছে।' প্রশ্ন হল, সাইদী, মাওলানা আজাদ ও কামারুজ্জামানের রায় কি তাহলে আন্তর্জাতিক মান মেনে দেয়া হয়নি???



তাহলে কি আমরা দেখতে পাবো ইতিহাসের পুনরাবৃত্তি , ৮৬ , ৯৬ এবং ----- ? কপি
অ্যান্ড পেস্ট!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.