নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফোরকান মোস্তফা ব্লগসমগ্র

www.facebook.com/fm.rpl

ফোরকান মোস্তফা

আমাকে জানুন

ফোরকান মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

চাবি ছাড়া তালা খোলে না ! সালাত (নামায) ছাড়াও জান্নাত খুলবেনা !

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

খালি হাইওয়েতে ফুল স্পীড চলতে থাকা সি.এন.জি. (CNG) স্পীড কমাতে কমাতে রাস্তার পাশেই হঠাৎ থেমে গেলো, [Airport এ যাবার পথে, মহাখালীর পরে রাস্তায়]
'কি হইলো ভাই, গ্যাস নাই নাকি, গাড়ি থামাইলেন কেন' ?
'ভাই মাগরিবের নামাজটা পড়তাম যদি একটু অপেক্ষা করেতেন আর আমাকে অনুমতি দিতেন ! [সি.এন.জি'র ড্রাইভার করুণ স্বরে আমার দিকে তাকিয়ে ]
এটা তো রাস্তা, এখানে তেমন নামায পড়ার জায়গাও দেখিনা, কোথায় নামায পড়বেন আপনি ?
আমাকে সি.এন.জি থেকে নামিয়ে একটা গামছা পেছনের সিটে বিছিয়ে বসেই সেখানে নামায পড়ে নিলেন সেই মধ্যবয়সী দাঁড়িওয়ালা ভদ্র ড্রাইভার ভাই। লজ্জা পেয়ে, আমারও খুব ইচ্ছে করলো নিজেও সেখানে নামাজটা আদায় করি তারই মতো, উনাকে নামায শেষে বললাম, উনি বেশ খুশি হয়ে বললেন, পড়েন ভাই।
আসলেই এখনও এমন টাইপের কিছু মানুষ বেঁচে আছে, যারা তাঁদের খোঁদার ডাক পড়লে সেখানেই হাজির হয়ে লুটে পড়ে তাঁর সিজদায়, সুবহানআল্লাহ
আসেন সব মুসলিম ভাইয়েরা, বোনেরা আমরা খোঁড়া অজুহাতে নামায কাজা না করি, সমস্ত জমিনেই আল্লাহ্‌র নামাজের ঠিকানা, নিজ দায়িত্বেই কিবলা ঠিক করে পড়ে নিন আপনার সালাত, মৃত্যুর আগ পর্যন্ত নিজে সালাত আদায় করুণ, সর্বত্র সালাত কায়েমও করুন।
চাবি ছাড়া তালা খোলে না, সাবধান ! সালাত (নামায) ছাড়াও জান্নাত খুলবেনা...
https://www.facebook.com/fm.rpl

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সবুজ-ভাই বলেছেন: নামাজ নিয়ে কোন কথা বলতে চাইনা। নামাজ আল্লাহ্ পাক এর হক। কিন্তু আমি অনেক তালা ভাংতে দেখেছি চাবি ছাড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.