নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

বাজেট একটি বাস্তবায়নযোগ্য সুন্দর বেলুন: অর্থমন্ত্রী ও মওদুদ আহমেদের রিমিক্স বক্তব্য

০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

বাংলাদেশের আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও তা বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, “প্রস্তাবিত বাজেটসহ তার দেয়া সবকটি বাজেটই উচ্চাভিলাসী ও জনতুষ্টির জন্য। জনগণের জন্যই সরকার কাজ করে। তাই বাজেট জনতুষ্টিরই হবে।”



আজ (শুক্রবার) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলণায়তনে এ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, “অনেকে বলেছেন এটা না কি জনতুষ্টির বাজেট। আমি বলব আমরা জনগণের জন্য কাজ করি। তাই আমাদের বাজেট তো জনতুষ্টির হবেই।”



নির্বাচনের বছরে বাজেটের রাজস্ব আয়ের লক্ষমাত্রা পূরণ নিয়ে সংশয়ের জবাবে তিনি বলেন, “অর্থায়নের ব্যবস্থা নেই-এমন মন্তব্য ভ্রান্তিমূলক। বিদেশি সাহায্য অন্যবারের তুলনায় বেশি ধরা হয়েছে কারণ এ বছর সাহায্য আসার পরিমাণ লক্ষ্যণীয়। আগামী বছর আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি।”

গত ৫ বছরে সরকার যে রাজস্ব আদায় করে দেখিয়েছে, গত ৩০ বছরেও তা হয়নি বলেও তা মন্তব্য করেন তিনি।



প্রস্তাবিত বাজেট তিনটি সরকারের মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে- একটি বেসরকারি গবেষণা সংস্থা এবং কয়েকজন অর্থনীতিবিদের এমন বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই। তিন সরকার নয়, দুই সরকার এই বাজেট বাস্তবায়ন করবে।” বর্তমান সরকার ও আগামী সরকারের মাঝখানে নির্চাচনকালীন অন্তবর্তী সরকার থাকলেও তাতে বর্তমান সরকারের একটি ‘শক্ত অবস্থান’ থাকবে বলে তিনি মনে করেন।



বিদেশী নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে কর রেয়াত প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “দেশে এখন যে পরিমান নিউজপ্রিন্ট উত্‌পাদন হয় সংবাদপত্র শিল্পে ব্যবহার হয় অনেক কম। দেশীয় কাগজ শিল্পকে উৎসাহ দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে এটি আমার প্রস্তাব মাত্র। সংসদে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”



এদিকে, আগামী নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বাজেট দেশে মূল্যস্ফীতি বাড়াবে আশঙ্কা করছেন বিএনপি।



দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ আজ (শুক্রবার) রাজধানীতে এক আলোচনা সভায় বলেছেন, “২ লাখ ২২ হাজার কোটি ডলারের এই বিরাট বাজেট একটি সুন্দর বেলুন। এতে মূল্যস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমে যাবে। জিনিসপত্রের দামও বেড়ে যাবে। এই বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে লাগবে না।



জাতীয় প্রেস ক্লাবে ইসলামিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “কীভাবে এই বিশাল বাজেটের অর্থের সংস্থান করা হবে, তার কোনো হিসাব নেই। প্রত্যক্ষ ও পরোক্ষ কর বসিয়ে এই অর্থানের সংস্থান করা সম্ভবপর হবে না।”



বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে ‘ব্যাপক অপচয় ও দুর্নীতি’ হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.