নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

মিস আমেরিকা প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি পারমিতা মিত্র

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

এবারের মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। আগামীকাল রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় লাসভেগাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। মিস আমেরিকা প্রতিযোগিতার নানা পর্ব সরাসরি সম্প্রচার করবে মার্কিন এনবিসি টেলিভিশন।

পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে পারমিতা জানিয়েছেন, মার্কিন মুলুকের সাড়াজাগানো এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি দীর্ঘ দিন থেকে প্রস্তুতি নিয়েছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে পারমিতার বড় ভাই অম্লান মিত্র জানিয়েছেন, তাঁদের পুরো পরিবারই এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পারমিতাকে সাহস জোগাবেন।

১৯৯২ সালে পারমিতা যখন তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান, তখন তাঁর বয়স ছিল মাত্র এক বছর। মিসিসিপি অঙ্গরাজ্যে বসবাসরত পারমিতা মিত্র মহাকাশ প্রকৌশল বিষয়ে পড়া-লেখা করছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:২৭

ভণ্ড বাবা বলেছেন: B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.