নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য কমেছে: বিশ্বব্যাংক

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২২

বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য দুিটই কমেছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত দারিদ্র্য মূল্যায়ন প্রতিবেদনে (পভার্টি অ্যাসেসমেন্ট রিপোর্ট) এই তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত এক দশকে এক কোটি ৬০ লাখ মানুষ দরিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জাট বলেন, নানা প্রতিকূলতা স্বত্ত্বেও বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমেছে এক কোটি ৬০ লাখ। কমেছে বৈষম্যও। এই অর্জন উল্লেখযোগ্য ও বিরল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবছর এক দশমিক সাত শতাংশ হারে বাংলাদেশে দারিদ্র্য কমছে। ২০০০ সালে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ছয় কোটি ৭০ লাখ। ২০০৫ সালে এ সংখ্যা হয় সাড়ে পাঁচ কোটি। ২০১০ সালে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বব্যাংকের এই সমীক্ষা অত্যন্ত খুশির। শুধু টাকা-পয়সা নয়, বিশ্বব্যাংক নানা সমীক্ষা করেও বাংলাদেশকে সহযোগিতা করছে। তিনি বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত চার বছরে এশিয়া ও আফ্রিকার দেশগুলো যথেষ্ট দক্ষতা দেখিয়েছে।

বাংলাদেশের জন্য কৃষি, মত্স্য ও প্রাণীসম্পদ খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা অতটা কাজে লাগানো যাচ্ছে না। ১৫ কোটি মানুষের যে বাংলাদেশ, সেখানে সবকিছুর প্রশাসনিক সিদ্ধান্ত হয় ঢাকা থেকে। অত্যন্ত আন্তরিকতার সাথে চিন্তা করতে হবে কী করে স্থায়ী ভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, তা চিন্তা করতে হবে। যদি তা করা যায়, তাহলে বাংলাদেশে প্রবৃদ্ধি অর্জনের হার আরও বাড়বে ।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রমুখ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৯

আরিফ আহমেদ বলেছেন: সেখানে সবকিছুর প্রশাসনিক সিদ্ধান্ত হয় ঢাকা থেকে। অত্যন্ত আন্তরিকতার সাথে চিন্তা করতে হবে কী করে স্থায়ী ভাবে বিকেন্দ্রীকরণ করা যায়

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

ওডিসিয়াস বলেছেন: আমাদের দেশের প্রকৃত উন্নয়নে কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত স্থানীয় শাসনের প্রয়োজনীয়তা অনেক।

২| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

কলাবাগান১ বলেছেন: এমন খুশীর খবর, তেমন কোন কমেন্ট নাই... আজ অনেকেই আছেন সংসদে কোন নারী গালাগালী করেছেন তা নিয়ে কিন্তু সমস্টিগত এমন অর্জনকে সবারই স্বাগত জানানো উচিত

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

ওডিসিয়াস বলেছেন: ওয়াল্ড ব্যাংক ভালো খবর বললে আমার কাছে মনে হয় এর পেছনে কোন মতলব আছে। যেই দেশের ওয়াল্ড ব্যাংক ও আই এম এফ এর মত বন্ধু আছে, সেই দেশের কোন উন্নতির সম্ভাবনা নায়, এই কথা প্রমাণিত বহুল প্রচারিত সত্য। আসলে, দারিদ্রের মাপকাঠি কি, এটাও দেখতে হবে। ২০০০ সালের ১ ডলার আর ২০১৩ সালের এক ডলার এক নয়। আবার মাথাপিছু আয় বাড়ার বিপরীতে জীবন যাত্রার আয় বেড়েছে অনেক বেশি। তাই আমার মনে হয়, দেশের দারিদ্রের বিশ্বব্যাঙ্কীয় সংখ্যা কমলেও, প্রকৃত দারিদ্রপীড়িত লোক বেড়েছে বলে আমার অনুমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.