নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

টিকফা চুক্তির খসড়া সংসদে উপস্থাপন করার কোনো বাধ্যবাধকতা নেই: দিপু মনি

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ক টিকফা চুক্তি অবশ্য পালনীয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপুমনি।

টিকফা চুক্তির অনুমোদন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আজ(রোববার) পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে একথা বলেন। জাতীয় সংসদে আওয়ামীলীগ সংসদ সদস্য শেখ রহমত আলির এক প্রশ্নের জবাবে দিপু মনি বলেন, যেহেতু বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি টিকফার উদ্দেশ্য তাই এতে জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে যাওয়া এবং বিঘ্নিত হওয়ার কোন আশংকা নেই।



টিকফা খসড়া এরইমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।উল্লেখ্য গত ১৭ জুন মন্ত্রিসভার বৈঠকে টিকফা চুক্তির খসড়া অনুমোদন করা হয়।



ওই চুক্তির খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হবে কিনা - রহমত আলীর এমন প্রশ্নে জবাবে দিপু মনি বলেন, দ্বিপক্ষীয় চুক্তি সংসদে উপস্থাপন করার কোন বাধ্যবাধকতা নেই।

দিপু মনি বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে তা পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



এদিকে, বিএনপির অন্য এক সদস্য রাশেদা বেগমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ জানুয়ারি থেকে এ পর্যন্ত সীমান্তে সর্বমোট ১৩ জন মারা গেছেন ।



আমিনা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের আট হাজার ৮৪৩ জন নিয়োজিত আছেন। শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ ২০১১ সালে এক হাজার ২৫৩ কোটি, ২০১২ সালে দুই হাজার ১৫৯ কোটি ও ২০১৩ সালের জুন পর্যন্ত এক হাজার ৬৩৩ কোটি টাকা আয় করেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

দুরন্ত-পথিক বলেছেন: জাতীয় স্বার্থে যে কোন প্রশ্ন সাংসদ রা সংসদে উত্থাপন করতে পারে,এই চুক্তির কথা ওনাকে সংসদে বলবেন না তো কি ওনার বাসায় গিয়া বলবে? আর উনি কি কইল যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রকাশ করা হবে!চুক্তিতে কি কি উল্লেখ আছে,সেটা এখনি জানতে চাই।

২৫ শে জুন, ২০১৩ রাত ১:৩৭

ওডিসিয়াস বলেছেন: ঠিক বলেছেন। তথ্য অধিকার বলে একটা কথা আছে না। আমরা জানতে চাই(না জানালে মোবাইলে এত ম্যাসেজ আসে কেন?)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.