নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

তরুণ সাংসদদের ভাষাশিক্ষার ব্যবস্থা করতে হবে: সুরঞ্জিত

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘তরুণ সাংসদদের অশালীন, বিদ্রূপাত্মক ও অসংসদীয় ভাষা ব্যবহারে দেশের বুদ্ধিজীবীসহ ও সাধারণ মানুষ হতবাক। তাঁদের এ ভাষা বন্ধে আইন করার কথা এসেছে। তাই এটাকে সংসদের কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত করে আইন করতে হবে। বিরোধীদলীয় ও সরকারদলীয় তরুণ সাংসদদের ভাষাশিক্ষার ব্যবস্থা করতে হবে।

আজ বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদজননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।

বিরোধীদলীয় সাংসদ মওদুদ আহমদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘সামনে বলবেন আইন করুন, আর পেছন দিয়ে হাত তুলে বলবেন চালিয়ে যান, তাহলে কোনোদিনও অশ্লীল ভাষা বন্ধ হবে না। সংসদে বা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারি দল, বিরোধী দল—উভয়কে শোভনীয় আচরণ করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতির মূল বিষয় হলো যুদ্ধাপরাধীদের বিচার করা। কোনো দল তাদের বিচার করবে বলে রাজনীতি করছে, আর অন্যরা এটাকে ধর্মীয় কার্ড হিসেবে ব্যবহার করছে, যা রাজনীতির জন্য শোভন নয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

জাতির চাচা বলেছেন: যে সবসময় কথা বলে চিবিয়ে,মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে.।।সেও উপদেশ দেয়!!!

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

ওডিসিয়াস বলেছেন: ঠিকই কইছেন চাচা। আগে নিজের চিবাইয়ে কথা বন্ধ করার ট্রেনিং নিক। তার পর বাকি সবার ট্রেনিং হবে।

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

ঢাকাবাসী বলেছেন: চুরন্জিত জানে রাজনীতি করতে হলে লাজ ঘৃনা ভয় এই তিন থাকতে নয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.