নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

মহাজোটে থাকতে চাই না, এককভাবে নির্বাচন করব: এরশাদ

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা আর মহাজোটে থাকতে চাই না। কর্মীরাও কেউ থাকতে চায় না। আমরা এককভাবে নির্বাচন করব। সময়মতো বেরিয়ে আসব।’

আজ শনিবার বিকেলে রাজধানীর বনানী মাঠে জাতীয় পার্টির বৃহত্তর ঢাকা জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী সমাবেশে এরশাদ এসব কথা বলেন।

সমাবেশে এরশাদ অভিযোগ করে বলেন, গত সাড়ে চার বছরে সরকার জাতীয় পার্টির প্রতি অবিচার করেছে। তিনি বলেন, ‘এখন তারা জাতীয় পার্টির কথা মনে করছে। এত দিন জাতীয় পার্টিকে তাদের স্মরণে ছিল না। এ সময় ডাকলে তো আর সাড়া পাবেন না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সিঙ্গাপুরে আমি গিয়েছিলাম চিকিত্সার জন্য। সমালোচনা হলো যে, আমি নাকি ষড়যন্ত্র করছি।’ তিনি বলেন, ‘বিরোধী দলের নেতার সঙ্গে যদি দেখা করেও থাকি, তাহলে অন্যায় কী করেছি? আমিও রাজনীতি করি, উনিও রাজনীতি করেন। উনি আমার শত্রু নন।’

এরশাদ দুই নেত্রীর উদ্দেশে বলেন, ‘রাজনীতিতে এই অপসংস্কৃতি কে সৃষ্টি করল? আপনারাই রাজনীতিতে এ সংস্কৃতি সৃষ্টি করেছেন।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে ভয় পান কেন? তত্ত্বাবধায়ক সরকার হলে জেলে যাবেন, এ কথা বলছেন কেন? এর কারণ, ক্ষমতা ছাড়ার পরে বাড়িতে আগুন লাগবে, গুলি খেতে হবে, মরতে হবে।’ এরশাদ দুই নেত্রীর উদ্দেশে বলেন, ‘রাজনীতিতে এটাও আপনারা সৃষ্টি করেছেন।’

এরশাদ বলেন, দেশি বিদেশি পত্রপত্রিকায় দেখা গেছে সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এর প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগ, টেন্ডার লীগ, সরকারের অপশাসন, ড. ইউনূসকে হেনস্তা করা, জাতীয় পার্টিকে অবহেলা করা, পদ্মা সেতু, হল-মার্ক, শেয়ারবাজারের কেলেঙ্কারি, শাহবাগ চত্বর সৃষ্টি, হেফাজতের ওপর হামলা ইত্যাদি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৩

নিষ্‌কর্মা বলেছেন: ইঙ্গিত পুর্ন হাসি হেসে তিনি (এরশাদ) বলেন, "আমি ১৮ দলীয় জোটে যোগ দিলে সেইটা তখন ১৮+ জোটে পরিণত হবে – গানিতীক ভাবেও।"

সিংগাপুরে চিকিৎসা কালে বিরোধী দলীয় মহিলা আমিরের সাথে টেকাটুকা বিষয়ে কুন চুক্তি হয়েছে কিনা জানতে চাইলে আলহাজ্জ হোমো এরশাদ কিছুক্ষন নিরব থেকে বলেন, "যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নিরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও।"

[ মূল লেখা]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.