নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধনহারা পথিক ঠিকই পথ চেনে...

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর।

ওডিসিয়াস

আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।

ওডিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

সংসদে খালেদা: হেফাজত-বিরোধী অভিযানে হতাহতের সংখ্যায় শিউরে উঠতে হয়

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৬

বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে গত ৫ মে রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযানের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “এ ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। পুরো ঘটনার ক্ষয়ক্ষতি এখনো রহস্যের ঘেরা। সরকার এ পর্যন্ত যা বলেছে তাতে সন্দেহ অবিশ্বাস আরো ঘনীভূত হয়েছে।”



জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দিয়ে আজ (শনিবার) তিনি এসব কথা বলেছেন।



বেগম খালেদা জিয়া বলেন, আলেম সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আলো নিভিয়ে তাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। তারা হতাহতের যে সংখ্যা উল্লেখ করেছেন তাতে শিউরে উঠতে হয়।



খালেদা জিয়া বলেন, ধর্মপ্রাণ মানুষের মনে সৃষ্ট গভীর বেদনা প্রশমনে সরকার কোনো চেষ্টা করছে না বরং প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে নানা বিদ্রুপ করছেন।



এ ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে খালেদা বলেন, শাপলা চত্বরে অভিযানের পর এখনো অনেকে নিখোঁজ। মসজিদ মাদরাসায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা চিতকার করে নিখোঁজ ও নিহতদের তালিকা দেয়ার দাবি জানালে বেগম জিয়া বলেন, তালিকা আপনাদের কাছে আছে।



মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের বাণিজ্যসুবিধা বা জিএসপি স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো চিঠি দেইনি। চিঠি দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে আমার যতবারই দেখা হয়েছে ততবারই আমি বাংলাদেশকে জিএসপি সুবিধার আওতায় আনার অনুরোধ করেছি।” সরকারিদল ও জোটের পক্ষ থেকে বেগম জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।



এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি দেখালে খালেদা জিয়া বলেন, “ওই চিঠি আমার না।” বেগম জিয়া বলেন, “জাতীয় দৈনিকেও খবর এসেছে যে, রানা প্লাজা ধস, তাজরিন গার্মেন্টসে আগুন এবং শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যার কারণেই আমেরিকা জিএসপি সুবিধা স্থগিত করেছে।” তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “নিজেদের ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপিয়ে লাভ নেই।”



গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের কমিশন গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরো করার যে সুপারিশ করেছে তাতে বিএনপি স্তম্ভিত। সরকার প্রতিশোধমূলক চক্রান্ত হিসেবে গ্রামীণ ব্যাংক ভেঙে টুকরো টুকরো করতে চাচ্ছে। ড. ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে সবার সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.