| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওডিসিয়াস
আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘আলেম-ওলামা ও ইসলামের জন্য’ আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন মেয়রপ্রার্থী আজমত উল্লা খানের কর্মী-সমর্থকেরা। এ ক্ষেত্রে তাঁরা একটি প্রচারপত্রও বিলি করছেন।
আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীর জন্য প্রচারে কাজ করছেন এমন কয়েকজন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি-জামায়াতের পাল্টা কৌশল হিসেবে এই প্রচার চালানো হচ্ছে।
তাঁদের অভিযোগ, বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীর সমর্থকেরা অনেক জায়গায় ইসলাম, হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগকে জড়িয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগ ‘নাস্তিকদের দল’-এ ধরনের প্রচার চালাচ্ছে। এর আগে বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও তাদের এ ধরনের প্রচার ছিল।
সূত্র জানায়, গাজীপুরে যাতে এ ধরনের প্রচার চালিয়ে সাধারন ধর্মভীরু মানুষের ওপর বিএনপি প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ। এ কারণে এই প্রচার চালানো হচ্ছে।
আজ রোববার বিকেলে জয়দেবপুরে ‘আলেম-ওলামা ও ইসলামের জন্য আওয়ামী লীগ সরকারের সাফল্য চিত্র’ শিরোনামের একটি প্রচারপত্র বিলি করতে দেখা যায়। তবে এটি কারা প্রকাশ করেছে প্রচারপত্রে তার কোনো উল্লেখ নেই। ওই প্রচারপত্রটিতে ‘ইসলাম প্রচারের লক্ষে’ শেখ মুজিবুর রহমানের আমলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, ফতোয়ার বিষয়ে আদলের রায়, কওমী মাদ্রসা শিক্ষা কমিশন গঠন, কুরআন শরীফের ডিজিটাইজেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সুউচ্চ মিনার নির্মাণ, কওমী আলেম-ওলামাদের ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করা- এ ধরনের ২০টি উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে এবং বিএনপি-জামায়াত সরকারের আমলে কোন বছর কত জন হজ পালন করতে গেছেন তার একটি পরিসংখ্যাণও তুলে ধরা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আ ক ম মোজাম্মেল হক প্রথম আলো ডট কমকে বলেন, বিএনপি-জামায়াত প্রচার করছে আওয়ামী লীগ নাস্তিক। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জয়ী হলে ধর্ম থাকবে না। এর পাল্টা প্রচার হিসেবে এই প্রচারপত্রটি বিলি করা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, ধর্ম নিয়ে আওয়ামী লীগ নেতিবাচক প্রচার করে না। আওয়ামী লীগ সরকার ইসলাম নিয়ে যেসব উন্নয়ন কাজ করেছে তা তুলে ধরা হচ্ছে।
২|
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
হায়দার সুমন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: চেতনাধারিরা হুজুর দের টানে কেন?? ইম্রান ভাইরে নিলেই তো হয়
একমত
৩|
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৫
সোহাগ সকাল বলেছেন: রাজনীতি কি একটা জিনিস! হেফাজতকে নিয়ে আওয়ামীলীগও শেষ পর্যন্ত রাজনীতি শুরু করে দিছে!
৪|
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩
তিক্তভাষী বলেছেন: প্রচার পত্র বিলি করাটাই আওয়ামীদের জন্য নিরাপদ হবে!! নচেৎ মুখে কী বলতে গিয়ে কী বলে ফেলে শেষে মন্ত্রী শাহজাহান খানের দশা হয়!!!
৫|
৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
কি বোর্ড বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: চেতনাধারিরা হুজুর দের টানে কেন?? ইম্রান ভাইরে নিলেই তো হয়
৬|
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
নাজমুল শািকল বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: চেতনাধারিরা হুজুর দের টানে কেন?? ইম্রান ভাইরে নিলেই তো হয়
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৪
একজন ঘূণপোকা বলেছেন: চেতনাধারিরা হুজুর দের টানে কেন?? ইম্রান ভাইরে নিলেই তো হয়