| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওডিসিয়াস
আমি একজন আমজনতা। তবে খাসজনতার কার্যকলাপের প্রতি আমি বিশেষ আগ্রহ প্রদর্শন করে থাকি। আইন নিয়ে আমার কারবার। ভাষার প্রতি রয়েছে আমার বিশেষ দূর্বলতা। টেকনোলজির প্রতি আগ্রহি। আর Social Networking এবং Blogging তো আছেই।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো মেয়র পদপ্রার্থীকে সমর্থন দেয়নি জাতীয় পার্টি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন মেয়র প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাত্ করে তাঁর দোয়া চেয়েছেন। পার্টির চেয়ারম্যান তাঁদের শুভকামনা ও দোয়া করেছেন। কাউকে সমর্থন দেওয়ার কথা বলেননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত কোনো মেয়র প্রার্থী নেই, সে কারণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের পছন্দমতো যোগ্য মেয়র প্রার্থীকে ভোট দেবেন। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ার অধিকার রাখেন না।
গতকাল মঙ্গলবার এরশাদের বারিধারার বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান। এরশাদের বাসা থেকে বের হয়ে তিনি দাবি করেন, এরশাদ তাঁকে সমর্থন ও দোয়া দিয়েছেন। এর আগের দিন এরশাদের সঙ্গে দেখা করে ‘দোয়া’ নেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: তাইলে দোয়া দিলো কারে ......।