নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত কথা

কি আর বলব কিছু লিখলেই হয় ছাগু না য় ভাদা বইলা গালি খাইতে হইব......। তয় আমি যা সত্য তাই লেখুম কারন আমি ভাদা ও না ছাগু ও না, আমি বাংলাদেশী।

আমি ফয়সাল বলছি

আমি খুব সাধারন মানুষ, বাবা-মা এর বড় সন্তান । লোকে আমাকে ইন্জিনিয়ার বলে গালি দেয় । ভালবাসি বই পড়তে, মুভি দেখতে আর ঘুরে বেরাতে । ক্রিকেট আমার খুব প্রিয় খেলা । হুমায়ুন আহমেদ স্যারের লেখার বড় আকারের ভক্ত । সবসময় চেষ্টা করি ভাল বন্ধু হতে।

আমি ফয়সাল বলছি › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগ এবং বি,এন,পি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

শাহবাগে আন্দোলন শুরু হওয়ার পর অনেকেই দুর-দুর, আজাইরা বলার পরে ধীরে ধীরে একাত্বতা ঘোষনা করলেন! কিন্তু দিন গড়াতে লাগলেও বি,এন,পি প্রথম থেকেই সাজানো নাটক বলে দাবী করতে লাগলো!



এরমাঝে টিভি চ্যানেলগুলার টক শোতে তাদের বিভিন্ন নেতারাও এটা সরকারে সাজানো বলে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেই গেলো!



অবশেষে ৮/৯ দিনে এসে তারা আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করলেও তাদের বেশ কিছু নেতা আবার বিভিন্ন জায়গায় এটাকে সাজানো বলেই দাবী করতে লাগলো! যে দলের নিজেদের ভেতরি মতের কোনো আগা মাথা নাই তারা আর কি..?



যাই হোক তাদের ধরি মাছ না ছুই পানি/সাপ ও মরলো লাঠিও ভাংলোনা টাইপ সাপোর্টের সাথে সাথে টিভি চ্যানেলগুলার টক শোতে বিভিন্ন দাবিও তুলতে লাগলো, যেগুলোকে এই আন্দোলনের সাথে যুক্ত করা হোক। যেমন-

১। তত্বাবধায়ক সরকার।

২। পদ্মা সেতুর দূর্নিতি।

৩। শেয়ার বাজার ।

৪। হলমার্ক ।......ইত্যাদি... ইত্যাদি..... ইত্যাদি।



এখন আমার কথা হচ্ছে শাহাবাগে দাবি একটাই "যুদ্ধাপরাধী" দের ফাঁসি। তাহলে এরসাথে উপরের ঐগুলো যোগ করা কি আদৌ দরকার আছে? তাতে কি আন্দোলনের মূল উদ্দ্যেশ্য ক্ষতিগ্রস্থ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় না? আর সকল ব্যাপারে যদি জনগনকেই মাঠে নামতে হয় তাহলে দেশে বিরোধী দল/এম,পি/রাজনৈতিক নেতা থাকার দরকার কি?

এক সরকারী দল থাকুক তারা যদি কোনো ভূল/অন্যায় করে তবে জনগনই আন্দোলন করে তার সমাধান করবে!



আমার কথার মানে এই নয় যে "তত্বাবধায়ক সরকার" এর দাবী কোনো অযৌক্তিক কিছু। কারন এই "তত্বাবধায়ক সরকার" ব্যবস্থাটা আমাদের দেশে সবার কাছেই গ্রহন যোগ্য। কিন্তু এটা তো বিরোধী দলকেই আদায় করে নিতে হবে! কারন গত নির্বাচনে সি,ই,সি হটাও আন্দোলন তো আওয়ামিলীগ নিজেই করে দাবী আদায় করে ছেড়েছে! কই তখনতো জনতার রাস্তায় নামার প্রয়োজন পরে নাই তাহলে এখন কেনো ? নিজেদের ন্যায্য দাবী যদি আদায় করতে না পারেন তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? চুপচাপ বসে থাকুন!



আর অনেকেই বলে থাকেন যে আওয়ামিলীগের মণ্ত্রীসভায় ও রাজাকার আছে, তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা কেনো করছেন না (আমি ঠিক নিজেও জানিনা এই মামলা যে কেউ করতে পারে কিনা?) আপনারা ?

তবে কি আমরা সত্যিই ধরে নেবো যে আপনারা (বি,এন,পি) আসলেই যুদ্ধাপরাধীদের বিচার চান না??????????????????????????????



একজন বাংলাদেশী হিসেবে এটুকু জানতে চাওয়া নিশ্চই অপরাধ হবে না আমার....???????????????????

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

রাফা বলেছেন: ভাইরে আপনার এই প্রশ্নের উত্তর যারা দিবে তারা সবাই অন্ধ।

আর অন্ধ হোলেই যে প্রলয় বন্ধ হয়না এটুকু বুঝতেও অক্ষম তারা।বিএনপি আর যাই করুক যুদ্ধাপরাধীর বিচার চায় না এটুকু নিশ্চিত থাকুন।

জয় বাংলা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

আমি ফয়সাল বলছি বলেছেন: হমমমমমম

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

এ্যানড্রোমিডা বলেছেন: বি.এন.পি একরটা কনফিউজড দল, কোনো নীতি অদর্শ নাই। শুধু মাত্র এই দলটার জন্যই আজ জামাতকে নিয়ে এতো কিছু করতে হচ্ছে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

হাবিব০৪২০০২ বলেছেন: লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মেরেছিল বলেই হাসান সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এখন যদি বিএনপিও কাস্তে দিয়ে মানুষ কুচু কুচু করে তত্বাবধায়ক আনে তাহলে তো অনেকের জানই যাবে, নেতাদের তো কিছু হবে না মাঝখানে শুধু তৃণমূল কম্মীরা বলি হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.