| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বদলি হয়েছে। বাসা ছেরে চলে যাব। দু’তলায় দিয়ে নামার সময় হঠাৎ ফারিয়ার সাথে দেখা। তার সাথে হওয়া কিছু কথা............
ফারিয়াঃ চলে যাচ্ছেন?
আমিঃ হুম চলে যাচ্ছি। ভালো আছেন?
ফারিয়াঃ হুম ভালো। এই প্রথম জিজ্ঞেস করলেন আর তাও চলে যাবার মুহূর্তে।
আমিঃ উম্ম, কোত্থেকে আসলেন?
ফারিয়াঃ এইতো কলেজ থেকে। সার্টটিতে আপনাকে ভালো মানিয়েছে।
আমিঃ ধন্যবাদ।
ফারিয়াঃ আপনার চোখে চশমা কই? চশমা ছাড়াত আপনি ত আবার কিছুই ঠিক মত দেখেন না।
আমিঃ কিভাবে জানেন!!
ফারিয়াঃ অ্যান্টির কাছ থেকে শুনেছি।
আমিঃ আপনি কলেজে কোন Year এ যেন?
ফারিয়াঃ বাহ এত দিন একসাথে থাকলাম এটাও জানেন না! Hns 2nd year এ।
পায়ের ব্যথা সেরেছে?
আমিঃ আপনি কিভাবে জানলেন!!
ফারিয়াঃ সেদিন মা হাঁসতে হাঁসতে বাসায় সবাইকে বলতে লাগলেন, এত বড় ছেলে তাও সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে উলটে পড়ে।
আমিঃ হুম, সেরেছে। এটা মনে হয় আপনার বই। আমার বোন এনেছিল।
ফারিয়াঃ কোনটা পড়েছেন?
আমিঃ হুম, চরিত্রহীন আর পরিণীতা। অনেক ভালো লাগল পড়ে।
ফারিয়াঃ কিছু শিখতে পেরেছেন?
আমিঃ কোন ব্যাপারে?
ফারিয়াঃ থাক বলা লাগবে না। আচ্ছা আপনি সোজা হয়ে হাঁটতে পারেন না!
আমিঃ কেন বলুন ত।
ফারিয়াঃ এই যে সব সময় আপনাকে লক্ষ্য করি আপনি মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ঘাড় ব্যথা করে উঠে না!
আমিঃ ও।
(এমন সময় উপর থেকে, ফাটিয়া নিচে কি করিস)
ফারিয়াঃ আচ্ছা যাই, মা ডাকছেন। আর হে সার্টটিতে ভালো লাগলেও তার একটি বোতাম নেই। লাগিয়ে নিবেন আর ভালো থাকবেন।
আমিঃ আপনিও ভালো থাকবেন। আল্লাহ হা-ফেজ।
ফারিয়াঃ আল্লাহ হা-ফেজ।
ও সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল আর আমি নিচে নেমে গেলাম। আর কখনও দেখা হয় নি। আজ তার কথা হঠাৎ মনে পরল।।
©somewhere in net ltd.