নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা ভাবনার ব্লগ!!!!

এসব দেখি কানার হাট বাজার!!!

ভাবনা মিয়াঁ

আমি ভাবনা মিয়াঁ। চিন্তা ভাবনা করাই আমার কাজ। আপনিও আসেন। একসাথে করি।

ভাবনা মিয়াঁ › বিস্তারিত পোস্টঃ

আমি গণতন্ত্র বলছি....................

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

আমি গণতন্ত্র বলছি, I am of the people..............

আমি সেই গণতন্ত্র যে কিনা জনগনের অধিকারের কথা বলি আর অন্তরে রাখি বৈষম্য আর আনধিকার। আমি সেই গণতন্ত্র যে বলে Positive freedom আর positive liberty এর কথা কিন্তু আমি অন্তরে রাখি হরতালের নাম করে নিরীহ মানুষের জান মালের উপর হামলা। পোড়াই নির্দোষ মানুষের দোকান আর গাড়ি। আমি মুখে বলি মুক্ত সংবাদ মাধ্যমের কথা অথচ কেও মুখ খুললে তাকে আমি পরের দিন পুরে দেই ১৪ শিকের ওপাড়ে। মাঝে মাঝে তাকে আর কখনও পৃথিবীর বুকেই হয়তো দেখা যায় না বেডরুম থেকে। মাঝে মাঝে আমি চালাই শিক্ষকদের উপর লাঠিচার্জ। কুলাঙ্গাররা হামলে পড়ে আইনজীবীদের উপর।



আমি গণতন্ত্র বলছি, I am by the people..............

আমি সেই গণতন্ত্র যে কিনা বিপ্লবের আর বসন্তের কথা বলে ছিনিয়ে নেই লাখো মানুষের মুখের খাবার, হাতে তুলে দেই বুলেট আর মেশিনগান। বলি, নে বাবা স্মাইল প্লিজ। আমি মুখে বলি মানবাধিকারের কথা অথচ আমার মানবাধিকাররক্ষাকর্মী সৈন্যদের হাতে নির্বিচারে মারা যায় নবজাতক শিশু, ধর্ষিত হয় লাখো মা এবং বোন। আমি মুখে বলি সুবিচারের কথা, অথচ আমার কাছে কেও সুবিচার চাইতে এলে আমি চোখ বুজে বলি, পরে এসো আমি এখন ঘুমন্ত। যখন ধর্মকে পুজি করে নিজের কুকীর্তি ঢাকার চেষ্টা চলে তখন আমিই তাকে সাহায্য করি। আবার আমার নাম মুখে নিয়ে যখন স্বাধীনতা যুদ্ধের বাণিজ্য চলে তাকেও আমি তুলে ধরি।



আমি গণতন্ত্র বলছি, I am for the people..............

আমি সেই গণতন্ত্র যে কিনা মানুষের নিরাপত্তার কথা বলি অথচ ক্ষমতাসীন কুকুরদের হাতে তুলে দেই চাপাটি আর রড। যখন তারা তান্ডব চালায় আমার চোখের সামনে তখন বিস্যজিতদের "আমি হিন্দু আমাকে মাইরেন না" চিৎকার আমার কানে আসেনা, তার লালচে সাদা শার্টের রং আমার চোখে পড়ে না। আমি নারীঅধিকারের কথা বলি কিন্তু যখন আমার চোখের সামনে কয়েকজন মিলে এক বোনকে বাসের ভেতর পালা করে ইজ্জত হনন করে তখন আমার চোখে থাকে টিনের চশমা। যখন ফেলানি নামের বোনটির মৃতদেহ কাঁটাতারের উপর টাঙ্গিয়ে রাখা হয় তখনও আমার নাম গণতন্ত্র।

হ্যা, আমারি নাম গণতন্ত্র....................................

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

তানভীর আকন্দ বলেছেন: আমি ঘাস খাই আমি গরু ছাগল অমার মাথায় মগজের বদলে তাল তাল গোবর আমি সার্কাসের বানর আমি আমি হনুমান আমি উল্লোক হে মহান গণতন্ত্র আপনি আমাকে নিয়ে খেলতে পারেন খেলাতে পারেন আমি নিশ্চুপ সব করে যাব

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

তানভীর আকন্দ বলেছেন: আমি ঘাস খাই আমি গরু ছাগল অমার মাথায় মগজের বদলে তাল তাল গোবর আমি সার্কাসের বানর আমি আমি হনুমান আমি উল্লোক হে মহান গণতন্ত্র আপনি আমাকে নিয়ে খেলতে পারেন খেলাতে পারেন আমি নিশ্চুপ সব করে যাব

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

ভাবনা মিয়াঁ বলেছেন: ভালা কইসেন!

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.