নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানেই একটু শান্তির আশায় অশান্তিতে হারিয়ে যাওয়া

গোলাম মাওলা ডলার

গোলাম মাওলা ডলার › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪





আমি আমার পিসিতে দীর্ঘ ৩বছর যাবত উইন্ডোজ এর XP SP2 অপারেটিং সিসটেম ব্যবহার করে আসছিলাম। কিন্তু মাস দুয়েক হবে আমি আমার পিসিতে উইন্ডোজ সেভেন ব্যবহার শুরু করি। আর আমার পিসিতে ইন্টারনেট ব্যবহার করাই আমার কাছে বেশি দরকার এবং আমার কাজের প্রয়োজনে আমাকে একটির অধিক ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়।



আমি বর্তমানে ফায়ারফক্স, গুগলের ক্রোম এবং ক্রোমিয়াম নির্ভর অপেরা ও কমোডো ড্রাগন ব্রাউজার ব্যবহার করি।



কিন্তু সমস্যা হচ্ছে যে,আমি যখন গুগলে ক্রোম বা ক্রোমিয়াম নির্ভর অপেরা ও কমোডো ড্রাগন ব্রাউজার ব্যবহার করে একটির অধিক ট্যাব ওপের করি, তখন আমার পিসির গ্রাফিক্স হারিয়ে যায়। এই অবস্থায় পিসি রিষ্ট্যাট দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। অনেক সময় একটি ট্যাবে ভারী কোন পেজ ওপেন করলেও একই সমস্যার সৃষ্টি হয়।



এর দ্রুত সমাধান চাচ্ছি।



বিঃদ্রঃ আবার যখন উইন্ডোজ XP ব্যবহার করছি, তখন ক্রোম ব্যবহারে কোন সমস্যা হচ্ছেনা। শুধুমাত্র উইন্ডোজ সেভেন এর ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হচ্ছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গ্রাফিক্স হারিয়ে যায় মানে?????????

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

গোলাম মাওলা ডলার বলেছেন: ডিসপ্লে ব্লাক হয়ে যায়।

২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

রাসেল মাহদুদ বলেছেন: ??? আমি তো সেভেন এই ক্রোম ব্যবহার করি। কিন্তু আমার তো কোন সমস্যা হচ্ছে না। গ্রাফিক কার্ডের জন্য যে ড্রাইভার ব্যবহার করছেন সেটা উইন সেভেন কমপ‌্যাটিবল-তো? ড্রাইভার আপডেট করে দেখেন।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

গোলাম মাওলা ডলার বলেছেন: ইনটেল এর জি৪১ মাডারবোর্ড

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

গোলাম মাওলা ডলার বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্ত্যের জন্য। ড্রাইভার আপডেট করার পর এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করছে দেখছি। আশাকরি ঠিক হয়েগেছে।
ধন্যবাদ

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

বাসন্তি০০৭ বলেছেন: আপনার ল্যাপটপ এর গ্রাফিক্স কার্ডের ড্রাইভার উইনডোজ সেভেন জন্য আলাদা ভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিন। আশাকরি আপনার ল্যাপটপের সমস্যার সমাধান হবে।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

গোলাম মাওলা ডলার বলেছেন: আমার ল্যাপটপ নয় ডেক্সটপ। এবং ইনটেল এর জি৪১ মাডারবোর্ড হওয়াতে কোন ড্রাইভার আলাদাভাবে সেটাপ দেওয়া লাগেনা।

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

গোলাম মাওলা ডলার বলেছেন: গ্রাফিক্স কার্ডের ড্রাইভার উইনডোজ সেভেন জন্য আলাদা ভাবে ডাউনলোড করার পর সেটাপ দিলাম। এবং এখন পর্যন্ত পিসি ঠিকঠাক কাজ করছে দেখছি। আশাকরি ঠিক হয়েগেছে।
ধন্যবাদ

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

একাকী সমুদ্রে বলেছেন: হার্ডওয়্যার এর সবকিছু পুরান আমলের সুতরাং আপনার জন্য এক্সপিতে থাকাই ভাল। সেভেন এ আইসা গ্যাঞ্জাম বাধানোর শুধু শুধু দরকার কি?

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

গোলাম মাওলা ডলার বলেছেন: জি৪১ মাদারবোর্ড পুরান আমলের!!!!!!!!!!
আপনিই তো পুরান আমলে পরে আছেন দেখছি :(

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

একাকী সমুদ্রে বলেছেন: ভাই আপনি লিঙ্কটা দেখেন এইখানে বলা আছে এইটা উইন্ডোজ ভিস্তা compatible। সাপোর্ট করে Intel® Core™2 Duo and Intel® Core™2 Quad processors and Intel® Celeron® processor। কিন্তু core I3,core I5 এইগুলা সাপোর্ট করে না। পুরান কমু না তো কি কমু। আমার ডেস্কটপ পুরান আমলের ছিল কিন্তু ল্যাপটপটা নতুন যদিও ২ বছর বয়স হইয়া যাইব আর কিছুদিন পর B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.