নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অথবা অন্যদের লেখা

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

নির্ঝর নৈঃশব্দ্য-২

i am looking for the face i had before the world was made. -yeats. © নির্ঝর নৈঃশব্দ্য [email protected] ছবি আঁকি আর কবিতা লিখি

নির্ঝর নৈঃশব্দ্য-২ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় হুমায়ুন আজাদের ৩১টি নির্বাচিত প্রবচন

০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৩

০১.

হিন্দুরা মূর্তিপূজারী; মুসলমানেরা ভাবমূর্তিপূজারী। মূর্তিপূজা নির্বুদ্ধিতা; আর ভাবমূর্তিপূজা ভয়াবহ।

০২.

এক-বইয়ের-পাঠক সম্পর্কে সাবধান!

০৩.

যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীও নয়। শুরুতেই স্বর্গ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিলো, তারা তার বংশধর।

০৪.

পুরুষ তার পুরুষ-বিধাতার হাতে লিখিয়ে নিয়েছে নিজের রচনা; বিধাতা হয়ে উঠেছে পুরুষের প্রস্তুত বিধানের প্রধান শ্রুতলিপিকর।

০৫.

মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক।

০৬.

মানুষের উৎপত্তি সম্পর্কে দু’টি তত্ত্ব রয়েছে: অবৈজ্ঞানিক অধঃপতনতত্ত্ব, বৈজ্ঞানিক বিবর্তনতত্ত্ব। অধঃপতনতত্ত্বের সারকথা মানুষ স্বর্গ থেকে অধঃপতিত। বিবর্তনতত্ত্বের সারকথা মানুষ বিবর্তনের উৎকর্ষের ফল। অধঃপতনবাদীরা অধঃপতনতত্ত্বে বিশ্বাস করে; আমি যেহেতু মানুষের উৎকর্ষে বিশ্বাস করি, তাই বিশ্বাস করি বিবর্তনতত্ত্বে। অধঃপতনের থেকে উৎকর্ষ সব সময়ই উৎকৃষ্ট।

০৭.

ধর্মের কাজ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা; তাই এক ধার্মিকের রক্তে সব সময়ই গোপনে শানানো হ’তে থাকে অন্য ধার্মিককে জবাই করার ছুরিকা।

০৮.

হিন্দুবিধানে পুরুষ দ্বারা দূষিত না হওয়া পর্যন্ত নারী পরিশুদ্ধ হয় না।

০৯.

সতীচ্ছদ আরব পুরুষদের জাতীয় পতাকা।

১০.

মুসলমানের মুক্তি ঘটেনি, কারণ তারা অতীত ও তাদের মহাপুরুষদের সম্পর্কে কোনো সত্যনিষ্ঠ আলোচনা করতে দেয় না।

১১.

পুরোনো কালের মানুষ যদি দৈবাৎ একটি টেলিভিশনের সামনে এসে পড়তো, তাহলে তাকে দেবতা মনে করে পুজো করতো। আজো সেই পুজো চলতো।

১২.

মসজিদ ভাঙলে আল্লাহর কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায় আসে না; যায় আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

১৩.

ধার্মিক কখনোই সম্পূর্ণ মানুষ নয়, অনেক সময় মানুষই নয়।

১৪.

একটি ধর্মান্ধের মুখের দিকে তাকালেই বোঝা যায় আল্লা অমন লোককে পছন্দ করতে পারে না।

১৫.

পৃথিবীর প্রধান বিশ্বাসবিশ্বাসগুলো অপবিশ্বাস মাত্র। বিশ্বাসীরা অপবিশ্বাসী।

১৬.

মসজিদ ও মন্দির ভাঙার সময় একটি সত্য দীপ্ত হয়ে ওঠে যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রয়, কতো অনুপস্থিত!

১৭.

পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত, তাতে সমাজের বা অন্যের, এমনকি নিজেরও কোনো ক্ষতি হয় না; কিন্তু অপরাধ সামাজিক, তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা সমাজের।

১৮.

ভাবাদর্শগত জীবন হচ্ছে বন্দী জীবন। মানুষ জীবন যাপনের জন্য জন্মেছে, ভাবাদর্শ যাপনের জন্য জন্মেনি।

১৯.

ক্ষমতায় যাওয়ার একটিই উপায়: সমস্যা সৃষ্টি করা। সমস্যা সমাধান করে কেউ ক্ষমতায় যায়না, যায় সৃষ্টি করে।

২০.

ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা"

২১.

বিপ্লবীদের বেশিদিন বাঁচা ঠিক নয়। বেশি দিন বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

২২.

সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।

২৩.

ফুলের জীবন বড়ই করুণ। অধিকাংশ ফুল অগোচরেই ঝরে যায়, আর বাকিগুলো ঝোলে শয়তানদের গলায়"

২৪.

বাঙালীর জাতিগত আলস্য ধরা পড়ে ভাষায়। বাঙালী 'দেরি করে', 'চুরি করে', 'আশা করে' এমনি 'বিশ্রাম করে'। বিশ্রামও বাঙালীর কাছে কাজ!

২৫.

বাঙালী জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে।

২৬.

বিশ্বের নারী নেত্রীরা নারীদের প্রতিনিধি নয়; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী।

২৭.

বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, আর অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন।

২৮.

ক্ষুধা ও সৌন্দর্য্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই বাংলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস ও চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনেমা দেখে না, মাংস ও চর্বি খেয়ে ক্ষুধা নিবৃত্ত করে।

২৯.

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়।

৩০.

বাঙালী আন্দোলন করে, সাধারণত: ব্যর্থ হয়। কখনো কখনো সফল হয়; সফল হওয়ার পর বাঙালীর মনে থাকেনা কেন তারা আন্দোলন করেছিলো।

৩১.

বাঙলাদেশের প্রধাণ মূর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোন আলোচনা অনুষ্ঠান দেখা। ওই মূর্খগুলির মধ্যে উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪৩/-৬

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৭

কেউটে সাপ বলেছেন: হক কথা গুলো অনেকের ফক ব্যথার কারন

২| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:১০

রণদীপম বসু বলেছেন: ভালো কাজ করেছেন। ধন্যবাদ।

এখানে হুমায়ুন আজাদের সবগুলো প্রবচন (২০০টি) রয়েছে।

৩| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:১১

পাপতাড়ুয়া বলেছেন: ৩১ টা প্রবচন না বলে ৩১ টা জলধি বললে মানানসই হত !

৪| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৯

আতিকফয়সালবেস্ট বলেছেন: আমার মতে হুমাউন আহমেদ একজন স্বাধিন মুক্ত চিন্তা্র মানুষ

৫| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৩

জিগ স বলেছেন: প্রিয়তে থুইচি

৬| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩৮

মেঘ বালকের কথা বলেছেন: দারুন পোস্ট। ধন্যবাদ।

৭| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৩

মিটুলঅনুসন্ধানি বলেছেন: ++++++....সব সময়ই প্রিয়তে।।।।

৮| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৪

পথে প্রান্তরে বলেছেন: উনার প্রত্যেকটা উক্তিই বাংলাদেশ এর সমাজ প্রেক্ষাপটকে কি সাবলিল ভাবেই তুলে ধরছে ! সংগ্রহ রাখার মতো একটা পোষ্ট দিয়েছেন আপনাকে অসংখ্য প্লাস ++++++++

৯| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৯

কাউসার রুশো বলেছেন: উনার সব কিছু যদিও ভালো লাগেনা তারপরও শ্রদ্ধা করি।

১০| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:০৬

জেবাল বলেছেন: আজাদ স্যারের ডিরেক্ট স্টুডেন্ট আমি। উনার সম্পর্কে এসব বাজে কথা বলা উচিত না। উনি উনার কথা বলেছেন,আমরা যারা ধার্মিক, তারা পাত্তা না দিলেই হয়। উনার কথা তো আর কোনো দলিল না।

১১| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৫

এম এস জুলহাস বলেছেন:
ফালতু লোকের ফালতু কথায় কান দিতে নাই।

১২| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:২৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রবচন গুলো সত্যিই ভালো লেগেছে ।

কিছু প্রশ্ন যদিও আছে, উত্তর দেবার জন্য তিনিতো আর বেঁচে নেই ।

তবু, একটা প্রশ্ন, চায়লে আপনিও উত্তর দিতে পারেন --

"ধার্মিক কখনোই সম্পূর্ণ মানুষ নয়, অনেক সময় মানুষই নয়।"

ভয়াবহ তথ্য নিঃসন্দেহে ! প্রশ্নটা হলো,-

আমি অল্প অল্প ধার্মিক, আমি কি তবে মানুষই নই ?

আমি কি তবে, অল্প একটু মানুষও নই ?

০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: "ধার্মিক কখনোই সম্পূর্ণ মানুষ নয়, অনেক সময় মানুষই নয়।"

এই কথাটির মানে হচ্ছে ধার্মিক প্রথমত হয় একজন মুসলিম, নাহয় হিন্দু, অথবা খ্রিষ্টান ইত্যাদি। একজন ধার্মিক কখনো তার স্বকীয় মনুষ্যত্ব বা স্বাধীন ইচ্ছায় চলতে পারে না, প্রকৃত ধার্মিক চলে তার ধর্মীয় অনুশাসনে। এই ক্ষেত্রে সে অন্ধ এবং পরমেশ্বরের কাছে নতজানু।
শুধু বিশ্বাস দিয়ে ধর্ম হয় না। কাজ লাগে। ইসলাম ধর্ম মতে ইমান প্রতিষ্ঠিত আমলের উপরে। আর আমল মানে তো বলা বাহুল্য।
কোনো ধর্ম কখনোই বলে না যে ধর্মের উপর মানবতা। এক্ষেত্রে নৈতিকতার মানদণ্ডও ঠিক করে দেয়।
আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
অল্প ধার্মিক বলে কিছু নাই। পারিবারিকসূত্রে পাওয়া বিশ্বাস থাকলেই আমলনামা পূর্ণ হয় না। তবে ধার্মিক হওয়া মানুষ হওয়ার চেয়ে সহজ কাজ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৭

স্তব্ধতা' বলেছেন: ৪ নম্বর মন্তব্যটা পইড়া হাসিব না কি কাঁদিব বুঝতে পারিতেছিনা...একটু হাসিই বরং =p~ =p~ =p~ =p~ =p~ ।পোষ্টে ++++++++++

১৪| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৮

কথক পলাশ বলেছেন: প্রিয়তে।

১৫| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৫

ধরারনি বলেছেন: প্রিয়তে।

১৬| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৪

রােসল আহেমদ বলেছেন: শোকেসে।

১৭| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৮

কনফিউজ বলেছেন: প্রিয়তে । রণদার লিংকটা আসাধারণ

১৮| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৬

তন্ময় সব্যসাচী বলেছেন: ++

১৯| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩০

মুরুববী বলেছেন: ২৮ নাম্বার টা জটিল লাগেছে। প্লাস :)

২০| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৬

প্রভাষক বলেছেন: ধন্যবাদ... প্লাস এবং প্রিয়তে...

২১| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৯

সিস্টেম বলেছেন: ;)

২২| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনার উত্তর মনে ধরেছে, আন্তরিক ধন্যবাদ ।

ওই যে, অনুশাসনের কথা বললেন, তা মেনে চলতে পারিনা বলেইতো অল্প ধার্মিক :)

২৩| ০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

উপদেশ গুরু বলেছেন: +++++++++++++++++++++++++++

২৪| ০৯ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩

সুবিদ্ বলেছেন: হুমায়ুন আজাদকে মিস করি........

২৫| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪১

শত রুপা বলেছেন:
পুরুষ দ্বারা দূষিত না হওয়া পর্যন্ত নারী পরিশুদ্ধ হয় না

পুপুরুষ দ্বারা দূষিত না হওয়া পর্যন্ত নারী পরিশুদ্ধ হয় না

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০১

জাকির সজিব বলেছেন: বাঙলাদেশের প্রধাণ মূর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোন আলোচনা অনুষ্ঠান দেখা। ওই মূর্খগুলির মধ্যে উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি।

খুবই যথার্থ ।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১২

এক্স বলেছেন: উনার পাপ আর অপরাধ দর্শন দেখে অবাক লাগল... যার মধ্যে পাপ বোধ নেই সে আজীবন অপরাধ করবে, ওনার কাছে পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য কি খালি উতসের? একটি ধর্ম থেকে উতসরিত আরেকটি পেনাল কোড থেকে উদ্ভূত? কিন্তু বাস্তবতা হল পাপ ও অপরাধ একই জিনিস.

উনি পাপ বলতে জেনাকেই মিন করেছেন সম্ভবত, কিন্তু সেই জেনা বা অবাধ যৌনাচারে ফলে যখন ছোট ছোট শিশুর লাশ কার্নিশ আর ডোবায় পাওয়া যায় তখন বলতেই হয় ওনার থিওরী সমাজে এপ্লাই হলে সমাজ বাসের অযোগ্য হত.

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৪

হাম্বা বলেছেন: বাঙালী জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৩

হাম্বা বলেছেন: বাঙালী জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে।

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০

গরম কফি বলেছেন: বিপ্লবীদের বেশিদিন বাঁচা ঠিক নয়। বেশি দিন বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

৩১| ১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৩৭

কাঙাল বলেছেন: ধার্মিক হওযা সহজ, মানুষ হওয়া কঠিন

৩২| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৭

মিলনমেলা... বলেছেন: যারা আজাদ স্যার কে হত্যা করেছে তারা খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে।
এই আশাই রইলাম।

৩৩| ১৩ ই জুলাই, ২০১১ রাত ১:৫১

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ++++++ সহ প্রিয়তে।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৯

থিস্‌ট মাইন্‌ড বলেছেন: মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, আর যারা এই ভাঙাভাঙি উসকে দেয় তারাই ধার্মিক বা নাস্তিক

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫২

বাবু_আহমেদ বলেছেন: প্রিয়তে।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

মো: সাদ্দাম আদিল বলেছেন: ১৬ নম্বর টি না দিলেই ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.