নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যাপক গুলাবী

সকল প্রশংসা মডারেটরদের

তামিম ইরফান

নাম: অধ্যাপক গোলাবী হনুমান পেশা: বান্দরামি শখ: গাছের ডাইল ধইরা ঝুলন খাওয়া আর চান্স পাইলে মানুষের চুল ধইরা টানাটানি করা প্রিয় খাদ্য: আইট্টা কলা ও উকুন

তামিম ইরফান › বিস্তারিত পোস্টঃ

নিজের জন্য বাঁচা

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৫

নীরব আঁধার হতে শুধু তোমাকে বের করে আনতে চাওয়াটাই-

আমার আহত হওয়ার একমাত্র উপকরন,

আমি বারবার তোমাকে স্বরণ করে আহত হই।



চলার পথে মাঝে মাঝেই ভাবি,কি পেলাম আমি? ঠিক তখন-

আবার ভিতরের সত্তাটা আমার কাছে,আমার সাথে প্রতারনা শুরু করে।

যখন কারও জন্য কিছু করব,

সেটা এক পর্যায়ের ভাবনাই হোক আর কোন কাজই হোক,

ফিরে পাওয়ার প্রত্যাশা কেন থাকে।

কেন আমি চাইবো,আমার কাছে তুমি এইভাবে ফিরে আসো কিংবা-

আমার চিন্তা ভাবনায় আমি তোমাকে এভাবেই চাই,

এ আমার জন্মগত অধিকার।



অধিকারের কথা যখন আসে,

তখন আবার ভাবনার মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে যায়।

এই কি সত্যিকারের প্রাপ্তি যা কিনা শুধুই আমার-আর কারও নয়।



সকালের কৈশর কিংবা বিকেলের শেষ আলো, অথবা-

মধ্য রাত্রির কোন এক চমৎকার মূহুর্তে যখনই তোমার কথা ভাবি,

শুধুই হাহাকার চারিপাশ থেকে বেড়ে যায়।



থেকে থেকে আবার ভাবি-কখনও ছুড়ে মারি।

সবই ভূল,না এভাবে হয়তোবা নিজেকে ব্যাখ্যা করা ঠিক হচ্ছেনা।



আদান প্রদানের প্রানান্ত লেনদেন নিজের সাথে;

সত্যিই যোগ বিয়োগ করে হয়না বলে-

হঠাৎ করে শেষ করে দেই বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি।

তারপরেও আকাশের বুক চিরে যখন সূর্যের আলো-

পৃথিবীর বুকে এসে পড়ে-হেঁয়ালীতে ঘুম ভেংগে যায়।

আবার নিজের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়,

তোমাকে স্বরণ করে দিনের সুচনা হয় আমার

একদিন চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে বলে।



পরে কি হবে আপাতত থাক-

এখনতো তোমাকে ভালোবেসে আনন্দ পাই।









মন্তব্য ৩৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫২

কতবতবকতকত বলেছেন: ছড়াটা ভাল হইচে।B-)

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০৬

তামিম ইরফান বলেছেন: ছড়া!!! :-*

২| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৭

মানুষ বলেছেন: আজকে নাহয় ভালবাসো, আর কোন দিন নয় ...

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০৭

তামিম ইরফান বলেছেন: হাচা কতা:D:D:D

৩| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০৯

তানজিলা হক বলেছেন: যাই কর ভাই একটা কথা মনে রেখো

তোমার জন্য কেউ যেনো কষ্ট না পায় ।

ভালো হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১১

তামিম ইরফান বলেছেন: মনে থাকবে আপু:)

থেংকু:)

৪| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো হয়েছে.....
সহজ সরল প্রকাশ।আবৃত্তি করার মত কবিতা।
শুভেচ্ছা নাও।

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৯

তামিম ইরফান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজিপু।
আপনাকেও শুভেচ্ছা।

৫| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২২

ত্রিভুজ বলেছেন: হুম... সহজ সরল প্রকাশ। ভাল লেগেছে...

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২৫

তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৮

নিলা বলেছেন: লেখক বলেছেন: এখনতো তোমাকে ভালোবেসে আনন্দ পাই।

গোলাবী বান্দর ফিরা আসছে!!!! বহুত খুশি হইছি। তুমি কি বান্দরনি পাইয়া গেছো!? মিষ্টি খাওয়াও

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৩

তামিম ইরফান বলেছেন: হ! গুলাবী বান্দর স্বমহিমায় হাজির:)।বান্দরনী রে পাইছি আরও ৫ বছর আগে:)

৭| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৯

আজহার ফরহাদ বলেছেন: তামিম ভাই ভালো হইসে। আরো লেখো।

কিন্তু তোমার কবিতাটারে ক্ষতবেলটা ছড়া কইলো ক্যান?
বিচার কর।

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪১

তামিম ইরফান বলেছেন: থেংকু:)আজহার ফরহাদ ভাই:)

খতবেলরে আর কি কমু ঘুটা খায়া মাতা পুরা গেচে বেচারার:P

৮| ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৯

টিকলি বলেছেন: সত্যিই সুন্দর কবিতা । আমার মত পঁচা না । হি হি হি

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৪

তামিম ইরফান বলেছেন: থেংকু:)।আপনের ছড়াও ভালা হইছে টিকলি আপা:)

৯| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০২

হ্যারি সেলডন বলেছেন: কৌতুক ভাল হইছে।

তুমি ৫ বছর যাবৎ একই বান্দরনী নিয়া আছ? তোমার মাথা ঠিকাছে?

১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮

তামিম ইরফান বলেছেন: কৌতুক!:-* কই কৌতুক:-*

হ রে নরাধম ভাই আমার একটাই বান্দরনী ৫ বছর ধইরা:)
মাথা ঠিক থাকলে কি আর একজনের সাথে ৫ বছর প্রেম করি:P

১০| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৬

আজহার ফরহাদ বলেছেন: তামিম বাই সৎ লুক, হেয় একটারেই নিকা করসে। বান্দরগো শরিয়তে আবার ১০-২০ টা মিডলওয়াইফ থাকন চল আছে। হেইগুলার খবর জানি না।

১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৯

তামিম ইরফান বলেছেন: বিয়া এহনও হয় নাই রে বাপ:(। মিডল ওয়াইফের ব্যাপারে কিছু কমু না;)

১১| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৮

হ্যারি সেলডন বলেছেন: আঝার ফরহাদ, বান্দরগো শরীয়তে ১০-২০ টা মিডওয়াইফ থাকতে পারে জেনে ভাল্লাগতাছে। ইয়ে শুনেছি বান্দর থেকে মানুষ আইছে এখন মানুষ থিকা বান্দর হওয়ার কোন চান্স নেই?

১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২০

তামিম ইরফান বলেছেন: আমি হইছি:)

১২| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৯

আজহার ফরহাদ বলেছেন: আচে, ক্লোন করো ডলির লাহান।

১৩| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১২

হ্যারি সেলডন বলেছেন: আজহার ফরহাদভাই কইছে তুমি তলে তলে মিড-ওয়াইফ নিয়া ফাতরামি করতাছ। সাধু সাধু!!

১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২১

তামিম ইরফান বলেছেন: আমি কিছু কমু না B-))

১৪| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২২

হুমমম... বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমম

১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪

তামিম ইরফান বলেছেন: হুমম

১৫| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৫

শফিউল আলম ইমন বলেছেন: ফাটাফাটি লিখেছেন।
একটা সময় এসব নিয়ে অনেক ভাবতাম এখন আর ভাবি না....নিজেকে নিয়ে বেশ ভালোই আছি।:):)
তবে আপনার (আপনাদের) জন্য শুভকামনা।
ভালো থাকুন।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৫

তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ:) একসময় নিজেও এসব নিয়ে অনেক কিছু ভাবতাম, এখন আর ভাবতে ভালো লাগেনা:)।নিজেকে নিয়েই বেশ আছি।:)

ভালো থাকবেন।শুভেচ্ছা আপনাকে।

১৬| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৩

রাশেদ বলেছেন: গ্রেট। আমি হতবাক। :)

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৬

তামিম ইরফান বলেছেন: :):D

১৭| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৩

রাশেদ বলেছেন: তুলনাহীন ভালো লেখা দিতেছ তুমি একের পর এক।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৬

তামিম ইরফান বলেছেন: থেংকু,থেংকু:D:D

১৮| ১৭ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৪

আউলা বলেছেন: তুমি ভাইসোনা এত সুন্দর লেখো কেমনে?!!! অনেক ভাল লেগেছে।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১

তামিম ইরফান বলেছেন: :):):):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.