| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈতালী শিশির
ভালবাসী দেশকে ,মাটির মানুষকে।
এই মায়াবী জণতার কোলাহল ছেড়ে
চলে যেতে চাই অচেনা নিকুঞ্জ বনে ।
শালিকের খয়েরী ডানায় লুকিয়ে
নিজেকে আড়াল করিতে অতি সংগোপনে ।।
যন্ত্রনার বিরহী মাঠের ণগ্নতা ছেড়ে
প্রেমিক যাযাবর হতে চাই সিন্ধু তীরে ।
যেখানের অগ্নিবন্ধন দেবে নাকো কভু
চাহিতে কারো মুখ পেছনে ফিরে ।।
চলে যেতে চাই শুকনো পাতা ছাওয়া ঘাসে
মহুয়া গজারী জামরুল হিজলের বনে ।
যেখানে হ্রদের জলে হিজলের শান্ত পাতা
নীল জলে খেলিতেছে সংগোপনে ।।
একাকী নির্জনে চেয়ে রবো প্রান্তরের কুয়াশায়
বানর বাদড়ের লুকোচুরী খেলা ।
আকাবাকা বনানীর ফাকে ঘুঘুর গুঞ্জনে
অপলক আখি মেলে কেটে যাবে বেলা ।।
যেখানে যেতে চাই মমতার বালাই হীন
অচেনা আশ্বিনে যুগান্তরের প্রাংগনে ।
যেখানে নেই চাওয়া পাওয়ার আর্তনাদ
অভিযোগহীন নিয়তির চির অংগনে ।।
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
ময়নামতি বলেছেন: ভাল লাগল আপনার কবিতা।+++++++++
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
বোধহীন স্বপ্ন বলেছেন:
যন্ত্রনার বিরহী মাঠের ণগ্নতা ছেড়ে
প্রেমিক যাযাবর হতে চাই সিন্ধু তীরে ।
যেখানের অগ্নিবন্ধন দেবে নাকো কভু
চাহিতে কারো মুখ পেছনে ফিরে ।। +++++++