| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের কুয়াশা কাটানো রোদ,
শিশির সিক্তপথে পাড়ি দিয়েছি অনেকটা পথ ,
আমাদের চোখে নতুনের স্বপ্ন।
প্রচণ্ড শীতের রাতে গরিব বাবা-মায়ের কোলের নিরাপদ আশ্রয়ে
থাকা শিশুর স্বর্গীয় হাসি দেখার বদলে,
ঘৃণায় ফিরিয়ে নিয়েছি মুখ,
“কোথা থেকে আসে যে এই সব বেজন্মা গুলো ? “
(প্রথম শৈত্য প্রবাহ, পৌষ, ২০১২)
পথশিশুর, কুড়িয়ে পাওয়া উচ্ছিষ্টের অংশ মায়ের মুখে তুলে দাওয়া দেখে
বেড়িয়ে আসা বমি সামলাতে সামলাতে ভেবেছি,
কবে যে একটা ভাল বৃদ্ধ নিবাসের খোজ পাওয়া যাবে মায়ের জন্য?
(ফার্মগেট, ঢাকা, ২০১২)
হাতে তিল তিল সঞ্চয়ে কেনা পুরাতন ছোট সাইকেল,
সন্তানের আশা পুরনের আনন্দে উদ্ভাসিত মুখ গরিব পিতার,
“ বিলাসিতার স্বভাব বাঙ্গালির গেলো না , এই জন্যই কিছু হবে না । “
(২য় শৈত্য প্রবাহ, পৌষ, ২০১২)
ধনী বাবার টাকায় কেনা ভদকা হাতে , পরনে latest design এর
চে টি- শার্ট, হাতে মূল্যবান মুঠোফোন,
“ আমাদের হতাশ জাতিকে পথ দেখানর জন্য communist বিপ্লবের কোন বিকল্প নেই “
( কোন এক বিশ্ববিদ্যালয় , ২০০৯)
দিগন্তবিস্তৃত লোনা পানির কারাগার, হাহাকার চারিদিকে।
তারিমাঝে একদল যুবকের দুঃখীদের পাশে দাঁড়ানর প্রচেষ্টা,
“ Digital SLR use করার এর চেয়ে ভাল সুযোগ আর পাওয়া যাবে না ।“
( আইলা পরবর্তী , খুলনা, ২০০৯)
হতাশ সমাজ , বোরিং লাইফ , কোন হোপ নাই
কেউ কি আমাদের স্বপ্ন দেখতে শেখাবেন ?
নতুনের স্বপ্ন... আমারা নতুনের স্বপ্ন দেখতে চাই।
©somewhere in net ltd.