নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

gourango69

খুব া সাধারন

gourango69 › বিস্তারিত পোস্টঃ

একটি বেঈমান জাতি

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

আজ অনেক দিন পর লিখতে বসলাম। লিখতে বসলাম মানে লিখতে বাধ্য হলাম। আজ সারাদিন জাতির জনকের ভাষণ শুনে গায়ের লোম কেন জানি কাটা দিয়ে উঠল।ভাবলাম ৪৪ বছর পর ঘরে শুয়ে শুয়ে ভাষণ শুনেই যখন আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে, আর সেই ভাষণ যারা সেদিন সামনে থেকে শুনেছিল তাদের কি অবস্থা হইছিল? আমার বুঝতে বাকি রইল না ৪৪ বছর পর আমার মতো
সাধারণ মানুষ ঘরে শুয়ে শুয়ে ভাষণ, শুধু ভাষণ শুনেই যারা ১৬ ডিসেম্বর চায় নাই, যাদের প্রতক্ষ বা পরক্ষ সহযোগী্তায় লক্ষ লক্ষ মানুষ মারছে, লুট করছে, ধর্ম ব্যবসায়ী জামাত, রাজাকার এবং রাজাকারদের দোষর তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে যেতে ইচ্ছে করে, ৪৪ বছর আগে সামনে থেকে ওই ভাষণ শুনে কেন তারা যুদ্ধে গেছিল। আমি স্তম্বিত হই যখন শুনি এখনো জামাতকে আইন করে নিষিদ্ধ করতে হবে যারা স্বাধীনতা বিরোধী, আমি স্তম্বিত হই যখন দেখি জামাতকে নিয়ে টানা টানি করা হয়, যখন দেখি জামাতের গাড়ীতে পতাকা, যখন দেখি জামাত এখনো নির্বাচনে দাঁড়ায় এবং মানুষ এখনো ওদের ভোট দেয়, আমি অবাক হই জামাত নামের শব্দ এখনো বাংলাদেশে আছে!!!!!!!!!!!!!!!!!! এ দেশে জাতির জনক কে এখনো বিভক্ত করে রাখা হয় রাজনীতি দিয়ে।
হায়রে জাতি !!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.