| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুমিল্লার হোমনা থানার নিলখী নয়াহাটি গ্রামের এক নিরীহ মহিলা ধর্ষনের শিকার হয়েছেন আর এ ঘাতক ধর্ষক হল মেজবাহ উদ্দিন আকতার (খাজা) নামের ভন্ড ফকির । ধর্ষকের নাম মেজবাহ উদ্দিন আকতার হলেও এলাকাতে সে খাজা নামেই পরিচিত । হোমনার এই ছোট্ট গ্রামটিতে কিছু কুচক্রি মহলের ছত্রছায়ায় সে অবলিলায় করে যাচ্ছে ধর্ষন, গাজা, ইয়াবা সেবনের মত ঘৃনিত কাজ যা এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । তার এই অপকর্ম গুলো দিবালোকের মত পরিষ্কার হলেও কেউ মুখ খোলতে সাহস করছে না প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে । ধর্ষিতা মহিলা একই গ্রামের মজিবরের স্ত্রী । ধর্ষিতা মহিলার সাথে কথা বলে জানা গেছে আনুমানিক এক মাস আগে ধর্ষনের ঘটনা ঘটে । ধর্ষনের দিন খাজা মহিলাকে ফুসলিয়ে ঘুরতে নিযে যায় গ্রামের সহজ সরল মহিলা হওয়ার সুবাদে সে খাজার পাতা ফাদে পা দেয় । খাজাও সুযোগ বুজে ঘুরতে ঘুরতে রাত কের ফেলে । অতপর ফেরার পথে মহিলার অনিচ্ছা সত্তেও চকের রাস্তা দিয়ে নিয়ে আসে এবং মাঝ রাস্তায় আসার পর খাজা মহিলাকে জোরপূর্বক ধর্ষন করে । ধর্ষিতা মহিলা বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পাননি বরং আরও হুমকির সম্মুখীন হয়েছেন তাকে নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছে খাজার দোসররা । প্রথমে মহিলাকে বিচারের আস্বাস দেওয়া হলেও তা আর বেশিদূর এগোয়নি একদল কুচক্রি মহলের হস্তক্ষেপে । বর্তমান ইন্টারনেটের যুগেও কী একজন সহজ সরল নিরিহ গ্রামের ধর্ষিতা মহিলা সুবিচার থেকে বঞ্চিত থাকবে ?
©somewhere in net ltd.