নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যর মাঝে খুঁজি জীবনের তাৎপর্য

গ্রামেরপোলা

আমি শূন্য

গ্রামেরপোলা › বিস্তারিত পোস্টঃ

‘ ক্ষ ‘ এবং একটি সস্তা মার্কেটিং স্ট্যান্টবাজি

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

***** আমার একটা গিটার আছে ,আমি গাইতে পারি এবং আমার বাংলালায়নের আনলিমিটেড প্যাকেজ আছে ; যেহেতু আমি ভারতে নাই, তাই ভারতের কেউ আমারে ধরতে পারব না ;কিন্তু ভারতের বিশাল “ বলিউড “ মার্কেটটা আমি ধরতে চাই ; তাই আমি " বন্দে মাতারাম " রে " কান্দে মাতারাম " বইলা গাইলাম বা এইটার র‍্যাপ বাহির করলাম এবং ইউটিউবে ছাইড়া দিলাম ; এই আশায় , কতগুলা ভারতীয় গর্দভ আমার নামে মিছিল বাহির করব, আমার মৃত্যুদন্ড চাইব , কিন্তু আমারে তো আর পাইব না ; আর আমি যেহেতু গান গাইতে পারি, সেহেতু ভবিষ্যতে হিন্দিতে যখন গাইব , তখন নিশ্চয় মিডিয়া এইটা নিয়া লাফাইব এবং এতে আমার প্রচার ভিন্ন আর কিছু হবে না এবং আমি হিট হইয়া যাইব । তাহলে, এইখানে কলুর বলদ হইল , এই প্রচারকরা বা সমালোচকরা; লাভ হইল , সেই গায়কের, কারণ সে হিট আর মিডিয়া পাইল কিছু রসালো উপাদান ( যেইটা তাদের সবসময় চাই ) ।

***** আপনি কি মার্কেটিংয়ের বেসিক রুল জানেন না ??? আপনি কি " অনন্ত জলিলের " " r u pom gana ?" টাইপের কথা শোনার পর বুঝেন নাই , ওইটা তাঁর মার্কেটিংয়ের স্ট্যান্ট ছিল ??? সে বারবার কেন বিভিন্ন মিডিয়ায় এইটা বইলা বেড়াইত ?? ম্যানচেস্টার থিকা বিবিএ কইরা একটা পোলা কি এত গাধা হয় ??? অবশ্যই না, সে জানত , পাবলিক প্রথমে এইটা নিয়া মজা কুড়াবে , তারপর তারা তাকে অপমান করবে ; তখন আমাদের মধ্যবিত্তের মনে তাঁর জন্য করুণা জাগবে এবং একসময় সে তাদের মনে একটা করুণার মাধ্যমে জায়গা পাবে এবং ততক্ষণে তারা নিজেরাই তাঁর পরোক্ষ ভাবে মার্কেটিং করে ফেলবে ; তাঁর শেষফল , একজন সফল মিডিয়া ব্যাক্তিত্ব; কারণ , মিডিয়া জগতে একটা প্রবাদ আছে , ' ধন , মান, শরীর বা যেমনি পার , তেমনি বাড়াও নিজের নাম "-- অর্থাৎ আপনাকে বড় স্টার হতে হলে , আপনি, যেভাবেই পারেন না কেন , আপনার নাম আমজনতার মুখে রাখতে হবে;;; ' ক্ষ ' তাঁর নাম ফুটানোর জন্য এই কাজটা করেছে । আমরা অনেকেই গাধার মত এইটা নিয়া ঢোল পিটাচ্ছি ... নিজেদের অতি চালাক মনে কইরা ... আসলে , এই ঢোল পিটানোটাই ছিল ক্ষ র উদ্দেশ্য ... ২০০০ সালের ইত্তেফাকের মত যদি এদের বিরুদ্ধে কোন মামলা বা মিছিল হয় , তাইলে ক্ষ বাংলাদেশী গাধাগুলারে আর গাধা মার্কা মিডিয়াকে , সকাল - সন্ধ্যা ২ বার " দুধ-কলা " দিয়া পূজা করব ... যত্তসব গর্দভের দল । তাইলে, এই সমস্যার সমাধান কি ??? সমাধান আছে , আসলে এই স্ট্যান্টবাজিকে যত বেশী " অবজ্ঞা ", হ্যাঁ , আবার বলছি , ""অবজ্ঞা "" করা যায় , ততই ভাল । এখন যদি আপনি একে উৎসাহিত করেন , তাহলে কয়েকদিন পর, আমাদের মিডিয়া জগতে এটা একটা সংস্কৃতি হয়ে যাবে । ( অনেকটা পুনম পান্ডের মত, প্রথমে ভারতীয় দল জিতলে উলঙ্গ হবে ; মিডিয়ার ব্যাপক প্রচার পাইয়া, শেষমেশ কিছু না পাইয়া কয়, মনমোহন আর রামদেবরে বিয়া করব )।

এই ভিডিওটা বাহির হইছে ২০১০ সালে , যাগো এতই প্রতিবাদ করার ইচ্ছা , তারা এতদিন কি “ সুরেশ খাঁটি সরিষার তেলের” বোতল নাকে ঢাইলা কুম্বকর্ণের ঘুম , ঘুমাইছিলেন ??? নাকি পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন এখন ??? কারন , এতে জনতার কাছে দেশপ্রেমিক হিসেবে , শো- অফও করতে পারবেন আর অইদিক দিয়া , সোহিনি সাথে পার্টিতে একটু হাত মিলাইতে পারব ( হয়তোবা –-- বঙ্গদেশ , বহু ছ্যাঁচড়ার দেশ কিনা , তাই )।



{ এখানে বিশেষভাবে উল্লেখ্য , রবীন্দ্র সঙ্গীত বা যে কোন সঙ্গীত, কেউ কোন একটা জেনারেশনের উপযোগ্য এবং জনপ্রিয় করার জন্য , যদি ভিন্ন আঙ্গিকে গায় ; তাহলে সেটাকে আমি ব্যাক্তিগতভাবে অপরাধ মনে করি না ;

তবে সে ক্ষেত্রে সেটা যদি আপনি প্রথমে একটা দেশের জাতীয় সঙ্গীত নিয়ে করেন , যা ওই দেশের প্রতিটি মানুষ বুকে ধারণ করে এবং প্রতিটি স্কুল থেকে অনুষ্ঠানে, মানুষজন প্রথমে ওই গানটা গায়; তাহলে , আমি সেটাকে অপরাধ মনে করি ।

কারণ, আপনি সেটা করতে পারতেন অন্যান্য একি ধারার গানের পরীক্ষামূলক চর্চার মাধ্যমে এবং যখন সেই নতুন ধারার সুরের সাথে সংশ্লিষ্ট দেশের মানুষের গ্রহণযোগ্যতার একটি পর্যায়ে আপনি বা অন্য কেঊ নিয়ে আসত ; তখন আপনি একে নতুন আঙ্গিকে গাইতে পারেন , তাঁর আগে নয় ( তাঁর আগে যদি আপনি গান , তাইলে ঔটা জনপ্রিয়াতার জন্য স্ট্যান্টবাজী , আপনি আসলে ঐ সঙ্গীতকে ভালবাসেন না বা সঙ্গীতের এই নতুন ধারাকে আপনি স্থায়ী করতে চান না) }

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

গা্িলব বলেছেন: নিজেও তো ক্ষ এর ভালোই ঢোল পিটায় গেলেন দাদা.............................

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

গ্রামেরপোলা বলেছেন: আমি ঢোল পিটাইলাম কই ??!! আমি শুধু পয়েন্টগুলো দেখাইয়া দিলাম , এরা আসলে কি করতে চায় এবং কিভাবে নিজেদের ঢোল পিটাইতে চায় ... ( ভাল থাকবেন )

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

প‌্যাপিলন বলেছেন: sosta marka stantbazi hoilo kemne....jeta valo kaj dey seitaito effective marketing policy !!!!!!!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

গ্রামেরপোলা বলেছেন: আপনি যদি মানুষকে আঘাত না দিয়ে এবং কাউকে অসম্মান না করে , মার্কেটিং করতে পারেন , তাহলে সেইটা হবে , ভাল মার্কেটিং । ওরা যেইটা করেছে , সেইটা সরাসরি আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ কে আঘাত করেছে এবং এর জনপ্রিয়তা অনেক কম পেয়েছে । তাই, একে সস্তা মার্কেটিং বললাম । ( ভাল থাকবেন )

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

শিশেন সাগর বলেছেন: eder niye kotha na bolai valo noy ki!! jevabei bolun na keno prochar tho tader i ::

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

গ্রামেরপোলা বলেছেন: আমি সেটাই বলার চেষ্টা করলাম । '১০শে যখন দেখি এদের এই কাজ প্রথম , চুপচাপ থাকলেম । এতদিন এই নিয়া মাথা ঘামই নাই । কিন্তু ইদানিং ফেসবুকের কিছু ' তথাকথিত জনপ্রিয় আবাল ' এইটা ব্যাপক প্রচার করতেছে । তাই, বাধ্য হইয়া লিখলাম । ( ভাল থাকবেন )

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শিশেন সাগর বলেছেন: ব্যক্তিগত ভাবে আমার কাছেও গানটা কে এমন বিশেষ কিছু মনে হয়নি। কিন্তু মাঝে মাঝে এক এক টা স্টাটাস পরি মানুষ কেদে কেটে নাকি অস্তীর আমাদের জাটিয় সঙ্গীত এমন সুন্দর সুরে নাকি কখনই শুনে নি। হাহাহাহাহাহ আমরা এমন এক জাতি কি যে আমাদের ভাল লাগা এনে দেবে জানি না!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

গ্রামেরপোলা বলেছেন: সমস্যাটা আসলে আমাদের বর্তমান এবং নিকট অতীতের একটা প্রজন্মের । তারা দেশ উন্নত হচ্ছে , বিশ্বাস করে বিবিসি কিংবা বিশ্ব ব্যাংক থেকে শুনলে ... তাদের কারো গান ভাল লাগে, যখন সে হিন্দিতে গাণ গেয়ে হিট হয় ... তাদের কিছু মহা মানব হওয়া যায় , যখন ইউরোপ কিংবা আমেরিকা আমাদের কাজের স্বীকৃতি দেয় ... তারা জাস্টিন বাইবারের গাণের মাঝে নিজের দেশপ্রেম খুইজা পায় , আর শাহ্‌ আব্দুল করিমের গানরে বলে, যত্তসব ক্ষেত মার্কা গান ... তারা বাংলাদেশী পোশাক যখন তিনগুণ দামে ওলমারট থেকে কিনে , তখন বলে ভাল পোশাক কিনলাম কিন্তু দেশে সমান গুণ বজায় রেখে কাপড় দিলে কয় , সস্তা কাপড় আমি পড়ি না ............ এদের আসলে বলে বুঝানু যেমন সম্ভব না , তেমনি এদের থেকে এর বেশী আশা করাটাও অনেকটা দুরাশা ... এর জন্য যে এদের পুরা দোষ দিব, তাও না ... কারণ , আমাদের বাবা - মা , সমাজ ব্যবস্থা এবং দেশ তাঁর শাসন ব্যবস্থার মাধ্যমে , ক্ষমতা সীনরা যেমন নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জাতীয় সংস্কৃতি , ঐতিহ্য , আচার , বিচার এবং জাতীয় মূলচেতনা থেকে তারা বারবার নিজেরা বিচ্যুত হয়েছে , তেমনি তারা নিজেদের মূল জাতিগত আদর্শ থেকে সরে , অন্য দেশ বা জাতি থেকে বারবার ধার করা অপসংস্কৃতি আমাদের মাঝে চাপিয়ে দিয়েছে , শুধু মাত্র তাদের নিজেদের ক্ষমতার চেয়ারটি আরেকটু শক্ত করার আশায়... তাঁর ফলাফল হিসেবে আজ আমরা , নিজেদের সঙ্গে , সংস্কৃতির ভিত্তি হারিয়, আমরা অন্যের সংস্কৃতির মাঝে গিয়ে নিজের ভাললাগা খুঁজে বেড়াই ... আধুনিকতার বামে নিজেদের নিজেরা বারবার ছোটকরি অন্যের কাছে ... অন্য কেউ কোন একটি ঢঙ্গে গাইলেই , আমরা তাঁর স্পর্ধার প্রতি নতজানু হয়ে , নিজের জাতীয়তাকে নীরবে বিসর্জন দেই ... এটাই আজকের বাংলার বিভ্রান্ত , আধুনিক কিন্তু দেশপ্রেমিক প্রজন্ম ... হায়রে দেশ প্রেম ... হায়রে সোনার বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.