নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফেরারী...

আমি এক ফেরারী আউট-ল, এক ফেরারী গানম্যান..

ফেরারী আউট-ল

খুব সাধারণ একজন। জীবন থেকে ফিরছি, জীবনের ঘাট থেকে আরেক ঘাট, এক স্টেশন থেকে আরেক স্টেশনে। অনেকটা ফেরারী হয়ে, যেন ফেরারী কোন আউট-ল

ফেরারী আউট-ল › বিস্তারিত পোস্টঃ

গানম্যানের প্রথম বুলেট, প্রথম রক্তকমল..

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০





উষর প্রান্তরের প্রেয়ারীর বুকে সবুজ সতেজ ঘাষের ডগায় ডগায় বাতাসের মৃদু দোলা,

অবারিত ভুবনে জীবনের হাতছানি, ঘাষের সখায় সখায়

যেন কোন অলিক মিছে মায়া মোহ হয়ে ভেসে রয় ভাঙা কটেজের পাশে,



মড়চে ধরা স্টেবল ঘুনেধরা কাঠের পোরচে দাঁড়িয়ে ক্লান্ত মেয়ারের সেডল খসানো!

গানবেল্ট খুলে সন্তর্পণে অস্ত গামী সূর্যটারে সঁপে দিয়ে দুদন্ড মায়াজলে গলা ভেজানো...

চির সতর্ক করোটির শ্রান্তি ঢেলে দিই চলতে ওঠা পাটাতনে..

গন্তব্য হীন গন্তব্যের পথে আরো এক অজানা রাত মরনের কামড়ে করে অতিবাহনে..।



জানা নেই সকাল রশ্মিটা কোন পথে হবে কোন আগুয়ান বুলেটের বারুদ গন্ধ অন্বেষণে ...

জানা নেই সেখানে শুকবো কি কোন রক্তকমল শত্রু হায়েনার বিষ যাতনার দহনে...

তবুযে হাটবো পাড়ি দিতে হবে এ উষর প্রেয়ারী পেরুতে হবে অজানা এ ট্রেইল..।



মুছে ফেলে দিয়ে সব অবসাদ খুন আর ঘৃণার গন্ধ দুহাত থেকে,

পৌছাতে হবে সুদূরের রেঞ্চ হাউজে ওই যেখানে ঘাষেরা সবুজ..

পৌছাতে হবে সেথায় যেখানে মিঠে পানিতে ডুবিয়ে দিয়ে গা পুষ্পকোমল , কমনীয় শুভ্র যৌবনবতী ওই পূত স্নান নিরবে সারে.।







থামার নামান্তর পিছু ধাওয়া করে আসা ঘাতকের মৃত্যু বুলেট!

থামার নামান্তর সুন্দর ভুবনের জন্য জমানো বাকিটা বীর্যের হৃত হওয়া ঘাড় হতে খসে পড়া প্রিয়তম নকশাআঁটা সোনালী ওয়ালেট!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ক্যারী অন ।হ্যাপি ব্লগিং ।

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

ফেরারী আউট-ল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাদের অনুপ্রেরণা সাথে থাকলে লিখব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.