নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফেরারী...

আমি এক ফেরারী আউট-ল, এক ফেরারী গানম্যান..

ফেরারী আউট-ল

খুব সাধারণ একজন। জীবন থেকে ফিরছি, জীবনের ঘাট থেকে আরেক ঘাট, এক স্টেশন থেকে আরেক স্টেশনে। অনেকটা ফেরারী হয়ে, যেন ফেরারী কোন আউট-ল

ফেরারী আউট-ল › বিস্তারিত পোস্টঃ

পোড়া কার্তুজের ঘোর অমানিশা!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫





সময়ের পেছনে ছুটে চলেছি নিরন্তর...

গন্তব্য জানা নেই!



সময়রূপী বুনো ঘোড়াটার যে এতোটুকু শ্রান্তি নেই...

নেই ক্লান্তি-অবষাদ, নেই পেছনে ফিরবার খানিক প্রয়াস!

ছুটেছে অক্লান্ত ম্যাসটাঙ এর মতো প্রেয়ারীর সতেজ সব ঘাসের ডগা ছুয়ে...



সামনে অবারিত খোলা প্রান্তর, দিগন্তে মিশেছে আকাশ ধু ধু প্রান্তরের বুকে,

পড়ন্ত বিকেলের ঝাঁঝ হারানো রোদ মাখা আকাশে তুলো গুচ্ছে মতো ভাসা মেঘমালাকে যেন ঝাড়ু দিয়ে এককোনে সরিয়ে দেয়া যাবে,

যখন গন্তব্যহীন রাইডারের ধুলোঝড়া গানবুটের আড়ালে ক্লান্তির রেখা শোভা পাবে!



গানবেল্টের বোঝাটা বড্ডো ভারি মনে হয় সে সময়;

তোবড়ানো কাউবয় হ্যাটের সামান্য ছায়ায় তৃষিত চোখযুগল সে সময়,

খুঁজে ফেরে এতোটুকু শ্রান্তির নিঃশ্বাস,

কিংবা কুচি বরফ মেশানো মারটিনির ড্রপলেট জমা হিম গ্লাসে একচুমুক জীবনের মিহি আশ্বাস...



ফেরারীকে যে তখন জীবন খুইয়ে আসা বুনো ট্রেইল ছাড়তে হয়...

ছাড়তে হয় দিগন্তে মরীচিকার মায়াভ্রম আর সব মিছে আশা!

হয়তো সময়ের কাছে হার মেনেই!

হয়তো বুক ভরে নতুন করে টেনে নেবার জন্যই পোড়া কার্তুজের ঘোর অমানিশা!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪

ফেরারী আউট-ল বলেছেন: গানম্যানের দ্বিতীয় কবিতাটা তোলা রইলো এখানটায় ....

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লাগলো। ব্যতিক্রমী।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

ফেরারী আউট-ল বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: গানম্যান, বুলেট, পোড়া কার্তুজ- ভয়ংকর সব ব্যাপার স্যাপার !!


:-& :-&

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

ফেরারী আউট-ল বলেছেন: হাহাহা...! হবেই! B-)

আউট লর নিক না এটা.. তাও পলাতক এক ফেরারি আউট ল ;)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

দারুন !
যুদ্ধবাজ কবি :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

ফেরারী আউট-ল বলেছেন: বুঝতে হবে ... ;)

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: ঝাঁঝালো কবিতা !!!

বেশ হয়েছে।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

বাংলার পাই বলেছেন: সময়রূপী বুনো ঘোড়াটার যে এতোটুকু শ্রান্তি নেই...
নেই ক্লান্তি-অবষাদ, নেই পেছনে ফিরবার খানিক প্রয়াস!
ছুটেছে অক্লান্ত ম্যাসটাঙ এর মতো প্রেয়ারীর সতেজ সব ঘাসের ডগা ছুয়ে..-------------চমৎকার কবি। ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.