| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিবউল্যাহ
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড়বেশী এলোমেলো!
বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান!!!
বাংলা সিনেমার জান বাংলা সিনেমার প্রাণ শাকিব খান!!!
আপনি আমি স্বীকার করি আর না করি এইটাই সত্য!
প্রায় ১২বছর হয়ে গেল শাকিব আমাদের চলচ্চিত্রে এসেছে.... ভালো মন্দ মিলিয়ে অনেক মুভি ই করেছে সে।যার কিছু ছিল হিট,কিছু সুপারহিট আবার কিছু মুভি ছিল ফ্লপ!
সুধীজনের কাছে খুব অল্প কয়েকটা মুভি ই সমাদৃত হয়েছিল তার।
তার সেই ভাল মন্দ মুভি'র কয়টা আপনি দেখেছেন???
জানাতে পারেন এই পোষ্টে!
০২ রা মে, ২০১২ সকাল ৮:০৮
হাবিবউল্যাহ বলেছেন: সোয়াবের কাম করছেন!
সিনেমা দেখন ভালানা....আল্লায় গোনাহ দিব।
২|
০২ রা মে, ২০১২ সকাল ৮:৫৭
উদাসীফাহিম বলেছেন: cutpiece dekhte giye ekta dekhesilam.lol
০২ রা মে, ২০১২ সকাল ৯:২৩
হাবিবউল্যাহ বলেছেন: শাকিব খানের কোন কাটপিছ থাকার তো কথা না...
ও তার মুভিতে!
নামটা বলে যাইয়েন!
৩|
০২ রা মে, ২০১২ সকাল ৯:১০
ফিরোজ আলম বলেছেন: জিবনের প্রথম ছবি দেখছিলাম জসিমের লক্ষীর সংসার আর শেষ ছবি সালমান সার তোমাকে চাই এর পর আর কোন বাংলা ছবি দেখি নাই।
০২ রা মে, ২০১২ সকাল ৯:২২
হাবিবউল্যাহ বলেছেন: যাক,আপনে তাইলে পুরান পাপি!
আমাদের দলের সাবেক প্লেয়ার আপনে...তারপর আর দেখেন নাই কেন?প্রবাসি নাকি?
৪|
০২ রা মে, ২০১২ সকাল ৯:৩৪
আর.হক বলেছেন: মাঝে মাঝে টিভিতে নাচনের সিন দেকছি সামনে পড়লে আর পুরা ছবি একখানও দেখতে পারছি বলে মনে করতে পারছি না.............কামডা ঠিক হয়া নাইক্কা.
০২ রা মে, ২০১২ সকাল ৯:৪৩
হাবিবউল্যাহ বলেছেন: াংলাদেশের নাম্বার ওয়ান নায়ক।
তার মুভি না দেখা একধরনের পাপ...
যত জলদি পারেন পাপ মোচন করেন
তারপর এখানে আইসা বইলা যান!
৫|
০২ রা মে, ২০১২ দুপুর ১২:২১
আসুন মানুষ হই বলেছেন: সন্তান আমার অহংকার, শোভা, ডাক্তার বাড়ী
০২ রা মে, ২০১২ বিকাল ৩:১০
হাবিবউল্যাহ বলেছেন: গুড!
তার ভালো মুভি গুলোই আপনি দেখেছেন।তার আরো কয়েকটি ভাল মুভি আছে....সময় হলে দেখবেন
আশা করি ভাল লাগবে!
৬|
০২ রা মে, ২০১২ দুপুর ২:২৮
অহন_৮০ বলেছেন: ডাক্তার বাড়ী দেখসিলাম...... শইকব এর জন্য না.... সালাহউদ্দিন লাভলু পরিচালনা করছে সেই জন্য
০২ রা মে, ২০১২ বিকাল ৩:০৯
হাবিবউল্যাহ বলেছেন: ডাক্তার বাড়ি আজিজুর রহমান পরিচালনা করেছেন!!!
আপনি শাকিবের মুভি ই দেখেছেন...ইহাতে শরমের কিছু নাই
৭|
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬
অহন_৮০ বলেছেন: হ্যাঁ.. আমার ভূল হতে পারে কিন্তু ওই মুভিটা আমি দেখসিলাম
৮|
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৩০
অনিরূদ্ধ বলেছেন:
শাকিব কিন্তু আসলেও দুর্দান্ত অভিনয় করতো। আমি খুব কম দেখেছি তবু যতটুকু দেখেছি তাতে এই উপলব্ধি হয়েছে। বাকি নায়ক গুলার বেশিরভাগই ওভার এ্যাক্টিং করে। খালি ইদানিং ওর মধ্যে 'কিং খান' ভাব চলে আসায় অভিনয় গুণ পেছনে পড়ে গেছে, খালি শো অফ করে।
লেটেস্ট দেখেছিলাম বস নাম্বার ওয়ান।
ওর ঝুলে থাকা ভুড়িটা দৃষ্টিকটু লেগেছে!
চাষী নজরুলের পরিচালনায় "সুভা" সিনেমায় ওর অভিনয় খুব ভালো লেগেছে। আর "আমার স্বপ্ন তুমি" তে ওর কান্নার দৃশ্যগুলো ছিলো অসাধারণ! এই ছেলেটাকে ভালো স্ক্রিপ্ট আর ভালো মেকার দিলে ও ওর জাত চিনিয়ে দিবে।
ব্যাচেলর ভাই- বাংলা সিনেমা তথা বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রতি আপনার অনুরাগ সত্যিই খুব প্রশংসনীয় ![]()
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
হাবিবউল্যাহ বলেছেন: আমার স্বপ্ন তুমি সহ আরো কয়েকটা মুভি করছে শাকিব শাবনুরের সাথে....ভালো অভিনয় ই করেছে।আমার কাছে ভাল লেগেছিল।
আফসুস তখন ইউটিউবের ইন্টারনেটে মুভি দেখার যুগ শুরু হয়নাই আর তারে কেউ পচাইতেও পারেনাই!
তার অভিনয়গুন আমি সুভা মুভিতেই দেখে ফেলেছি।মান্না মারা যাওয়ার পর তার ভাবটা ই আমার দৃষ্টিকটু লাগছে আসলে।
নাহলে সে খারাপ না!
ধন্যবাদ
৯|
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৩২
অনিরূদ্ধ বলেছেন:
শাকিবকে আমার খারাপ লাগা শুরু হয় মান্না মারা যাওয়ার পর। কদিন পরেই পত্রিকায় শুনি সে ৩ লাখ থেকে এক লাফে ৭ লাখ টাকা পারিশ্রমিক দাবী করে বসছে। তারও কিছুদিন পর আরেক লাফে ১২ লাখ! ইন্ডাস্ট্রিতে তারকাশূন্যতা থাকার খারাপ সুযোগ সে নিয়েছে।
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০০
হাবিবউল্যাহ বলেছেন: ইন্ডাস্ট্রিতে তারকাশূন্যতা থাকার খারাপ সুযোগ সে নিয়েছে।
এ কথাগুলো মনে হয় এফবিতেও বলেছিলাম।
এখনো সে ভাল স্ক্রিপ্ট পেলে তার জাত চেনাবে বলেই আমি বিশ্বাস করি!
১০|
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৪০
অনিরূদ্ধ বলেছেন:
অন্তর্জালে বাংলাদেশী সংস্কৃতি রক্ষার জন্য আন্দোলন করেন যারা উনাদের মধ্যেও কিন্তু শাকিব খানকে দেখে নাক সিঁটকানো আর টিটকারি মারা লোকের অভাব নেই ![]()
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০৮
হাবিবউল্যাহ বলেছেন: সেই লোকদের ই আসলে আমি আমার পোষ্টগুলোতে আনতে চাচ্ছি!
রেগুলার বাংলা মুভি বিষয়ক পোষ্ট দিয়ে যাচ্ছি।আমি শাকিবের খুব বড় ফ্যান তেমন না...কিন্তু তাকে যেভাবে পচানো হয় সেটা একেবারেই অনুচিৎ!(আমিও তাকে নিয়ে মজা করেছি,পোষ্ট ও আছে এখানে)
যারা মুভি না দেখেই তার ব্যাপারে নাক সিটকাবে তাদের নিয়েই আমার মাথা ব্যাথা!
নাক সিটকানের আগে ব্রাদার একটু দেখে নেন কি জিনিষ নিয়া নাক সিটকাইতেছেন!
সাথে থাকার জন্য ধন্যবাদ অনিরুদ্ধ!
১১|
০৩ রা মে, ২০১২ সকাল ১১:৩২
অনিরূদ্ধ বলেছেন:
খোদার কসম করে বলছি চৌধুরী জাফরউল্লাহ শারাফাত এমনকি নায়ক শাকিব খানকেও এখন আমার খারাপ লাগেনা। দেরীতে হলেও নিজ দেশের তারকাদের ভালোবাসতে শুরু করেছি। সারাদিন ভিনদেশী পণ্য আর অপসংস্কৃতি খেদানোর আন্দোলন করবো অথচ নিজ দেশের তারকাদের প্রাপ্য মর্যাদাটুকু দেখাবোনা এতো বড় হিপোক্রেট হতে পারবোনা।
কাল থেকে সত্যিকারের দেশপ্রেম রক্তে অনুভব করছি।
এই স্টেটাস টা দিয়েছিলাম এশিয়া কাপের ফাইনালের পর।
০৪ ঠা মে, ২০১২ রাত ১০:৩৮
হাবিবউল্যাহ বলেছেন: দারুন বলেছেন!
আমিও এরকম ই ভাবি....
একসময় ক্রিকেট দলকে পচাইতাম...গালাগালি করতাম
কিন্তু অনেকদিন হয়ে গেল তাদের কে গালি দেওয়ার মত কোন কারন পাইনা!
আর এখন তো কেউ সাহস ই করবেনা আমাদের ক্রিকেটদলকে পচানোর!
১২|
০৩ রা মে, ২০১২ রাত ১১:৫১
চাটিকিয়াং রুমান বলেছেন: সাকিব খানের কয়েকটা মুভি দেখছিলাম টিভিতে। তবে নাম মনে করতে পারছিনা।
০৪ ঠা মে, ২০১২ রাত ১০:৪৩
হাবিবউল্যাহ বলেছেন: কারো যদি মুভি দেখার অভ্যেস থাকে তার আসলে বাংলা মুভিও দেখা উচিৎ।
না দেখে শুধু শুধু উলটা পালটা বলা খুব ই খারাপ দেখায়।
আশা করি চাকুরী জীবনে অনেক সময় পাওয়া যাবে মুভি দেখার জন্য।
তখন নিশ্চয় নাম মনে রাখার মত কিছু মুভিও দেখে ফেলবেন।
ভাল থাকা হোক সবসময় রুমান!
১৩|
০৩ রা মে, ২০১২ রাত ১১:৫৭
আমি তুমি আমরা বলেছেন: পিতার আসন খাওয়ার চেষ্টা করছিলাম। তবে পুরা খাইতে পারি নাই। মাঝপথেই বমি হয়ে গেছে।
০৪ ঠা মে, ২০১২ রাত ১০:৪০
হাবিবউল্যাহ বলেছেন: আপনি আসলে তার হিরো হওয়ার পরের মুভি দেখার ট্রাই করছেন...
আরো কিছু মুভি দেখেন একসময় দেখবেন হজম শক্তি বেড়ে যাবে!
ভালোবাসলেই ঘর বাধা যায়না দেখেন।আশা করি করি হজম হবে!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১২ সকাল ৮:০৭
ফিরোজ আলম বলেছেন: এক টা ও না