নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলস্রোতের মাঝি

ভুলস্রোতের মাঝি › বিস্তারিত পোস্টঃ

ও বন্ধু তোকে মিস করছি ভীষণ

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

খুব কাছের একটা মানুষ ছিলিস কোন একটা সময়ে।কিন্তু কালের স্রোতে আজ কোথায় যেন হারিয়ে গেলি।যেখানে কোন একসমেয়ে প্রতিদিনের হাসি কান্না,ব্যাথা বেদনা,সুখ দুখঃগুলো তোর সাথে ভাগাভাগি করতাম আর আজ তুই আমার পাসেই নেই।কি অদ্ভুত! তাই নারে??কখনো কি ভাবতে পারছিলি এই দিনগুলোর কথা?আজ আর তুই কষ্ট পেলে আমার কাধে মুখলুকিয়ে কাদিসনা,কিংবা বিশাল কোন আনন্দের ব্যাপার নিয়ে জরিয়ে ধরে হাসতে হাসতে গড়িয়ে ও পরিসনা।তোকে আর আমার প্যাচার মত মুখটাও দেখতে হয়না,যা কিনা না দেখলে তোর ভাল লাগতনা।কতটা বদলে গেছি দুজনেই।



অনেকগুলো বছর পার হয়ে গেছে তোর সাথে কোন যোগাযোগ নেই,দেখা নেই ,কথা নেই…স্মৃতির পাতাতেও ধুলো জমতে শুরু করেছে ধীরে ধীরে।এখন আর তোর কথা মনে পরেনা খুব একটা।খুব স্বার্থপরের মত হঠাত্ট করে মনে পরে যায় তোকে,যেদিন খুব বিষন্নতায় ভুগি।তখন মনে হয় এই বুঝি তুই এসে সব বিষন্নতা ভুলিয়ে দিবি।বিষণ্যতা ভুলে হাসি-ঠাট্টায় মেতে উঠব তোর সাথে।কিন্তু পরক্ষনেই এসবই আবার ভুলে যাই,ভুলে যাই তুই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলি।



এই কদিন ধরে আবার তোর কথা স্বার্থপরের মত বারবার মনে পরছে,হয়্ত মানুষিকভাবে কিছুটা বিষন্ন তাই।তাই তোকে নিয়ে লেখা,জানি এ লেখা কোনদিন তুই পরবিনা।আজকাল তোকে নিয়ে ডায়রির পাতায় ও লেখা হয়না।খুব স্বার্থপর হয়ে যাচ্ছি আর ও।

জানি নিজের ভুলেই আজ তোর কাছ থেকে এতটা দুরে সরে আছি,স্বার্থপরের মতই একদিন তোকে দুরে ঠেলে দিয়েছিলাম,তাই আজ্কের এই স্বার্থপরাটুকু আর কেমন যেন মনের মধ্যে নাড়া দেয়না।তবুও বুকের মাঝে কোথায় যেন একটা ব্যাথা অনুভব হয়।হয়ত স্মৃতির পাতায় তোর অংশটুকু আজ অক্ষত আছে,আর তাই যখন তোকে মনে পরে তখন বার্বার তোকে বলতে ইচ্ছে হয়,বন্ধু তোকে মিস করছি ভীষণ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

জ্যাক রুশো বলেছেন: :(

২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

সজিব তৌহিদ বলেছেন: প্রিয় বন্ধুকে মিস তো করতেই হয়। বানানের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি...। তবে ভালো লাগলো আজকাল স্মৃতিচারণমূলক লেখা পড়াই হয় না। অনেক দিন পর এ ধরনের লেখা পড়ে আমারও এক প্রিয় বন্ধুর কথা মনে পড়ে গেল...

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

বিষন্ন একা বলেছেন: স্মৃতির মাঝে জমে থাকা এই আবেগ গুলোর নামই ভালবাসা.....বন্ধুতার জয় হোক। লেখককে ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য...

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

ভুলস্রোতের মাঝি বলেছেন: Thanks for ur advice bro.....@sajib towhid

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.