| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা
দেখে না কেউ, হাসি শেষে, নীরবতা...
যদি কখনো মৃত্যুটা কাছাকাছি চলে আসে
নিশ্চিত মৃত্যুদূতের পদধ্বনি শুনতে পাই
সেদিন হয়তো প্রেমিকার মুখ দেখার জন্য
বিলিয়ে দিতে চাইবো সকল পার্থিব ঐশ্বর্য
অথচ আজ প্রেমিকাকে দেখলাম না
এমন একটা দিন চলে গেলো
প্রেমিকার এলাকার বালিকাদের দেখলাম না
এমন একটা দিন চলে গেলো
প্রেমিকার পাশের বাড়ির যে বালিকাটি
সকালে স্কুলে বিকেলে কোচিংয়ে যায়
তাকেও দেখিনি আজ, কাল হয়তো দেখবো
তাই সারাটাদিন কাটিয়ে দেবো সেই এলাকায়
©somewhere in net ltd.