| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুমুরের দেশ
আমি জেদী। আমি স্বাধীন। আমি পরিবেশবাদী। আমি মানবতাবাদী। আমি কবিতা বুঝিনা। চরমপন্থীদের ঠিক পছন্দ করতে পারিনা। রাজাকার ওয়াক থু !
ইদানিং একটু লক্ষ্য করলেই দেখা যায় হিযাব করা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত ৩/৪ মাস, বিশেষ করে ধর্ম নিয়ে সৃষ্ট বিভেদ জন্মের পরেই এর তোরজোড় বেশি। যদিও আমি মোটেই মনে করিনা যে গণজাগরন মঞ্চের সাথে এর কোনো সম্পর্ক আছে, হেফাজতের সাথে থাকলেও থাকতে পারে।
ইদানিং বাসা থেকে বেরও হতে হয়না। বাসাগুলোর ভেতরেও যেন এই ভূত ভর করেছে। কয়েকদিন আগের সাহসী ও সমাজের নিয়মকানুনবিরোধী মানুষগুলো হঠাৎ করে নাকি দ্বীনের পথে চলে গেছে।
শহরগুলোতে তো অবশ্যই, university গুলোতেও হুজুর ও পর্দা করা মেয়েরা প্রচুর। কিছুকাল আগেই হয়তো থিয়েটার করতো, অথবা আমার সাখেই হয়তো পর্দা করার অপ্রয়োজনীয়তা নিয়ে বিশালভাবে কপ্চাই গেলো।
এখন প্রশ্ন জাগে, আমার মত যারা normal আছি, মানে যারা এখনও ছবি টবি তুলে এবং সাইকেল শাইকেল চালায়, তারা কতক্ষন তাদের মত থাকতে পারবে?
তারমানে ওদেরকে abnormal বলছিনা। কিন্তু একটা বিভাজন কি আসেনাই? সেটা আবার কে চাইছে? আমি তো আমার প্রিয় মানুষগুলোর সাখে সবসময় থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই প্রিয় কমরেডদের সাখে।
কি হচ্ছে এসব?
©somewhere in net ltd.