নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারিদিকে মরা মানুষ ! বাঁচার আনন্দ নাই।

আমি আমাকে ভালোবাসি।

ডুমুরের দেশ

আমি জেদী। আমি স্বাধীন। আমি পরিবেশবাদী। আমি মানবতাবাদী। আমি কবিতা বুঝিনা। চরমপন্থীদের ঠিক পছন্দ করতে পারিনা। রাজাকার ওয়াক থু !

ডুমুরের দেশ › বিস্তারিত পোস্টঃ

মাস্টারমাইন্ডের কি হবে?

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

হ্যাঁ,

মুজাহিদের ব্যাপারে মন সন্তুষ্ট হয়েছে। ওর ফাসিঁ হবে (জানিনা কবে হবে এইসব)। তবুও মুজাহিদের ফাসিঁর রায় হয়েছে, যার জন্য বাংলার সূর্যসন্তানদের কুঁড়ে কুঁড়ে মরতে হয়েছিলো।



মন তবু মানেনা। শয়তানদের মাথা গোলাম আজমের কি হলো? জেনেভা কনভেনশনেও তো খোদ রাষ্ট্রপতি শাস্তি মওকুফ বা কমিয়ে আনতে পারেননা। রায়টি কি তাহলে প্রশ্নবিদ্ধ থেকে যায় না?



তাছাড়া, কাকে ক্ষমা করা যায়, যে তার কর্মে অনুশোচনা অনুভব করেনা, তাকে? কেউ কি তার চোঁখ কাছ থেকে দেখেছে, হোক না সেটা টিভির পর্দায়? ওই চোখে কি কেউ কোনো অনুশোচনা খুঁজে পেয়েছে? আমি তো ক্ষোভ আর ঔদ্ধত্য ছাড়া আর কিছুই পাইনি।



তাও হোক, কিন্তু গোলাম আজম কি শাস্তি কমাতে চেয়েছে? আপিলের আগেই এই অবস্থা!



শুনলাম প্রিজন সেলে তার ৩ বেলার মেনু সম্পর্কে, পুলকিত বোধও করলাম। মেনু যে শুনবে, এই ফিলিংসটা ফ্রি। গোলাম আজমের স্ত্রী মেনু ঠিক করেন এবং সরকারী খরচে সেই মেনু আসে। এমন মেনু মধ্যবিত্য কেনো, উচ্চমধ্যবিত্য মানুষও খেতে পায়না। ৯১ বছর বয়সের কেউ এতো খায়, তাই বা কে জানতো! দিব্যি সু্স্থ্ মানুষ! হাই ব্লাড প্রেশারের রোগী কি নিয়মিত চিংড়ি খেতে পারে, কিংবা ডায়াবেটিক্সের রোগী কি মিষ্টি দিয়ে তৈরী ডেসার্ট খেতে পারে?



একজন ব্লগার লিখেছিলো, “আমরা কেন ট্যাক্স দেই? গোলাম আজমের খাবারের খরচ দেয়ার জন্য? তাহলে আমি ট্যাক্স দেবোনা।’’



তাহলে তো আমিও দেবোনা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.