নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমু্দুল হাসান

মাহমু্দুল হাসান › বিস্তারিত পোস্টঃ

বিদেশে যাওয়ার ব্যাপারে সাহায্য।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আমার এক আত্মীয় আমার ভাগ্নার জন্য কাতারের একটি ভিসা পাটিয়েছেন ,এখন কি শুধু টিকেট করে যাওয়া যাবে না আরও কিছু করা লাগবে।কি কি করা লাগে দয়া করে কেউ জানলে জানান।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ইকরাম উল হক বলেছেন: নতুন নিয়ম অনুযায়ী প্রথমে মেন পাওয়ার করতে হবে

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার পরিচিত আর বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সি থাকলে তাদের কাছে যেতে পারেন। টিকেট সহ বাকি কাজ তারা করে দেবেন। এ জন্য একটা আলাদা চার্জ হয়তো নেবেন।

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

মহসিন৭১ বলেছেন: কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিসে যান

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

মহসিন৭১ বলেছেন: জনশক্তি অফিস সব বলে দেবে। সম্ভবত ম্যানপাওয়ার করে যে কোনো ট্রাভেলস থেকে টিকিট কেটে যেতে পারবে।

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

মাহমু্দুল হাসান বলেছেন: ধন্যবাদ সবাইকে,আরও কিছু কারো জানা থাকলে জানান

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: কাতার এমবেসীর ঠিকানা-
House # 23, Road # 108, Gulshan 1,
Dhaka 1212, Bangladesh
Tel : 8819930, 9887429
এমবেসীতে ভিসা সহ দেখা করবেন। আপনাকে কী কাগজ পত্র করতে হবে এবং কোথায় হেলথ চেক আপ করতে হবে তারাই জানাবে। (সম্ভবত একটা লিস্ট দিয়ে দিবে)। সে অনুযায়ী কিছু কাগজ আরবিতে অনুবাদ করে মিনিস্ট্রী অফ ফরেন এফেয়ার্স থেকে এটাস্টেড করে নিতে হতে পারে। সেইসাথে ম্যানপাওয়ার থেকেও ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে।

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

নুরুন নেসা বেগম বলেছেন: ব্যাংকে একাউনট খুলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.