নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ এম হাসান এর বাংলা ব্লগ

এইচ এম হাসান

আমার সম্পর্কে বেশি কিছু লেখার নেই।

এইচ এম হাসান › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেশন জট::কারন ও প্রতিকার

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বাংলাদেশের নয় পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপাঠ । প্রতিটি শিক্ষাথীর স্বপ থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া জন্য কিন্তু নানা কারনে তা সম্ভব হয়ে ওঠে না ।







বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর জনসংখ্যা কিন্তু ছোট নয় । সর্ব শেষ হিসাব মতে প্রায় ১৬ কোটি । এই বিপুল জনসংখ্যার জন্যে প্রায় যে কোন ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা লক্ষ করা যায় । বিশ্ববিদ্যালয় র্ভতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় ।



একজন্য শিক্ষার্থী এইচ এস সি পরিক্ষা শেষ করেই শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি । পরীক্ষার ফলাফল বের হওয়ার ১ থেকে ২ মাস পর শুরু হয় ভর্তি প্রক্রিয়া । এর পর শত কষ্ট করে ভর্তি যুদ্ধ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা ।



শত আশা নিয়ে বিশ্ববিদ্যালয় হয়ে শুরু হয় হতাশা !! কারন সেই সেশন জট । আর এই সেশন জটের মধ্যে শ্রেষ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ।



কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ২৮ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে কিন্তু এখন পযর্ন্ত কোন ব্যাচ মার্ষ্টাস শেষ করতে পারিনি !!



এই লম্বা সেশন জটের অনেক কারণ রয়েছে , ক্ষুদ্র আকারে নিম্নে তুলে ধরা হলঃ

♦রাজনৈতিক অস্থিরতা

♦অবকাঠামো (ক্লাসরুম, বেঞ্চ, ইত্যাদি )

♦শিক্ষকের অপ্রলতা

♦অদক্ষ প্রশাসন

♦ছাত্র রাজনীতি

♦সময় মত ক্লাস পরিক্ষা না নেওয়া

♦ফলাফল প্রকাশে বিলম্ব

♦শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি

♦অন্যান্য এবং

♦শিক্ষকদের আন্তরিকতার অভাব



আপনি এখানে প্রশ্ন করতে পারেন শিক্ষকদের আন্তরিকতার অভাব এইটা আবার কি ? বুঝলাম না ?



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪টি অনুষদে সর্বমোট ১৪ টি বিভাগ রয়েছে কিন্তু একটি বিভাগ বাদে সকল বিভাগে কম বেশি সেশন রয়েছে । আর এই একটি বিভাগ হল মার্কেটিং বিভাগ ।

এই বিভাগে এই পযর্ন্ত এখনো কোন সেশন নেই । যদিও দেশের চলমান অবস্থা কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে কিন্তু শিক্ষকদের আন্তরিকতার চলমান অবস্থা পিছু ফেলতে পারছে না তাদের কে । নিদ্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে প্রতি শুক্র এবং শনিবারে ক্লাস পরিক্ষা হয়ে থাকে কিন্তু অন্য বিভাগ কর্মদিবসেও ঠিক মত ক্লাস পরিক্ষা হয় না ।

এর প্রধান কারণ শিক্ষকদের অলসতা এবং আন্তরিকতার অভাব । স্যার ঘুমাবে কিন্তু ক্লাস নিবেন না !! কিন্তু কেন এই অনিয়ম ? কারণ জানার অধিকার কারও নেই কারণ তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ।



অন্যান্য বিভাগে সেশন জট আছে কিন্তু মার্কেটিং বিভাগে সেশন নেই কেন ? জানতে চাইলে বিভাগীয় প্রধান মোঃ আব্দুল্লাহ বলেন," আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া কালিন ৩ মাসের সেশন জটে পরেছিলাম কিন্তু আমি আমার ছাত্রদের চেষ্টা করব ৩ মাস আগে পড়াশোনা শেষ করে দিতে ।"



সুতরাং তাঁর কথায় বোঝ যায় সকল প্রতিকূলের মধ্যেও যদি শিক্ষকদের আন্তরিকতা থাকে তাহলে নিদ্দিষ্ট সময়ের মধ্যেই অনার্স সহ মার্ষ্টাস শেষ করা সম্ভব ।



আমরা বিশ্বাস করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাকী ১৩ বিভাগের শিক্ষকেরাও আন্তরিক কিন্তু না প্রতিবন্ধকতা তাঁদেরকে এগুতে দিচ্ছে না । আমরা বিশ্বাস করি হাজার প্রতিবন্ধকতা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের রুখতে পারবে না । আমরা আমাদের কাংক্ষিত গন্তব্যে ঠিকই পৌছাতে পারব ।:)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৩২

এইচ এম হাসান বলেছেন: আপনাদের মন্তব্যকাম্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.