নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ এম হাসান এর বাংলা ব্লগ

এইচ এম হাসান

আমার সম্পর্কে বেশি কিছু লেখার নেই।

এইচ এম হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তির অন্ধকারে কুমিল্লাবিশ্ববিদ্যালয়

০২ রা মে, ২০১৩ সকাল ৮:৫৩

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো অন্ধকারে ।



বাংলাদেশের প্রায় প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ রয়েছে, একমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাদে !



২00৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনো নেই টেলিফোন ও ইন্টারনেট সংযোগ । বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ টি অনুষদের ১৪ টি বিভাগে প্রায় ৪ হাজার শিক্ষার্খী এবং শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী রয়েছে ।



সিএসই এবং আইসিটি কম্পিউটারভিত্তিক বিষয় । কিন্তু বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ না থাকায় তারা প্রতিনিত নানা রকমের সমস্যার সম্মুখিন হচ্ছে । এই দুই বিভাগের শিক্ষার্থীরা কোন রকমে মোবাইল কোম্পানির নিম্ন গতির ইন্টারনেট দিয়ে কাজ করছে ।



বর্তমানে বিভিন্ন কারনে সবাই এখন প্রযুক্তি নির্ভরশীল কিন্তু কুবির শিক্ষার্থীরা অন্ধকারে । প্রতিটি শিক্ষার্থীর প্রানের দাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ ।



বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার এত বছর পরও কেন টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ নেই কেন ? এর প্রধান কারন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ।

ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ দেওয়ার দাবিতে কয়েকবার আন্দোলন হলেও কোন কাজে আসে নাই ।



এই বিষয়ে উপযুক্ত কতৃপক্ষেরদৃষ্টি আকর্ষন করছি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিদ্রত ইন্টারনেট এবং টেলিফোন সংযোগের ঘোর দাবি রাখি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.