| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এ হাসান মাহামুদ
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
ইভটিজিংরোধে আইন সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভায় যাচ্ছে
কোনো পুরুষ যৌন হয়রানির উদ্দেশে কোনো নারীকে অশোভন অঙ্গভঙ্গি করলে, মোবাইলে অশ্লীল ছবি তুললে, অশোভন কথা বললে বা বোঝা গেলে, এমনকি অশ্লীল এসএমএস করার অভিযোগ প্রমাণিত হলে ওই পুরুষের সর্বোচ্চ ৭ বছর, সর্বনিমব¥ু ২ বছর কারাদণ্ড, এছাড়া অর্থদণ্ডে দণ্ডিত করার বিধানের প্রস্তাব
করা হচ্ছে। ইভটিজিং প্রতিরোধে নতুন এ আইনের ধারা নারী ও শিশুনির্যাতন সংশোধনী আইনে সংযোজনের প্রস্তাব অনুমোদনের জন্য আগামী সপ্তাহে মন্ত্রিসভায় পাঠানোর কথা। ৯ম সংসদের চলতি অধিবেশনে ইভটিজিংরোধে নারী ও শিশুনির্যাতন সংশোধনী এ আইন পাস করা হতে পারে।
©somewhere in net ltd.