| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলো পত্রিকার একটা বিজ্ঞাপন আছে দেশ আমার মা দেশ কে নিয়ে না ভেবে কাকে নিয়ে ভাবও! কিন্তু দেশ কে নিয়ে ভাবতে গেলে তো মাথা আউলে যায়। গত নির্বাচন নিয়ে বিএনপি নানা তামাশা করলো আর এবার সে একই তামাশা শুরু করাছে আওয়ামীলীগ। এর শেষ কোথায়? প্রতি ৫ বছর পর পর যদি আমাদের নির্বাচন নিয়ে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় তবে দেশ সামনে আগাবে কি করে! বাংলাদেশের বর্তমান রাজনীতি জনগণের সেবা কেন্দ্রিক নয় ক্ষমতার লোভ কেন্দ্রিক। তাই আমি মনে করি এই রাজনীতির নীতিতে কিছু পরিবর্তন প্রয়োজন। আমরা কেন আমেরিকার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্টা করতে পারিনা? আমেরিকাতে যেমন একজন নেতা ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারেনা এবং নির্বাচনও করতে পারেনা, বাংলাদেশে আমরা তেমন কেন করতে পারিনা? এতে রাজনীতিবিদের ক্ষমতার লোভ কিছুটা হ্রাস পেতে পারে আর বাংলাদেশে নতুন নেতৃত্ব তৈরি হতে পারে। এই খালেদা-হাসিনার বুদ্ধিতে আর কতদিন চলবে দেশ? দেশ কি আমাদের নয়? আমাদের কি দেশের উপর কোন দাবি নেই? আমরা কি দেশ চালনার মতো ক্ষমতা রাখিনা? আমরা বাংলাদেশীরা দ্বায়িত্ব নিতে খুব ভয় পায় মনেহয়! আমরা অন্যকে তৈল দিয়ে চলতে পছন্দ করি বেশি। আমাদের মাথায় খালেদা-হাসিনা ছাড়া আর কাউকে ঢুকাতে পারছিনা আমরা। এখন খালেদা-হাসিনা আর পরবর্তীতে জয়-তারেক। দেশ কি তাদের কিনে নেওয়া নাকি? আমরা কেউ কি দেশের কেউ নই! এই পরিবর্তন খালেদা-হাসিনা কখনই করবেনা করতে হবে আমাদের। আমি বুঝিনা দেশের সুশীল সমাজ কি করছে! তাদের সুশীল হয়ে বাংলাদেশের লাভ কি?
©somewhere in net ltd.