| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান রুদ্র
বিশেষভাবে বলার কিছু নেই। আইটি প্রফেশনাল... স্বপ্ন দেখি, আঁকি, ওড়াই..... [email protected]
ত্যক্ত-বিরক্ত মনে বসে পথের কোনে
জীবন খোঁজে জীবন,
নতুন দিনের গানে নতুন আহবানে
জাগে প্রাণে আলোড়ন,
রক্তে আগুন জ্বলে ছলে বলে কৌশলে
ক্ষমতা মুঠোয় রাখা,
হবেই এবার শেষ উঠেছে জেগে দেশ
বিষাদের রঙ মনে মাখা,
রক্ত লেগে মুখে লোলুপ দৃষ্টি চোখে
বিচার হবেই হবে,
রক্তের কণিকায় গর্জন শোনা যায়
থাকবোনা নিভৃতে নিরবে,
নতুন সকাল হবে...
ধর্ষিতা মা-বোন হবে কারো আপন
মৃত্যূ পাখির মতো,
মানবতা পদাতলে ছলে বলে কৌশলে
বিজয়ী পরাজিত,
ফিরবেনা ঘরে কেউ দিন বদলের ঢেঊ
দেখছে দাড়িয়ে পাড়ে,
লক্ষ প্রাণের জোরে থামবেনা ভুল করে
বাঁধবেনা ডুবোচরে,
রক্ত লেগে মুখে লোলুপ দৃষ্টি চোখে
বিচার হবেই হবে,
রক্তের কণিকায় গর্জন শোনা যায়
থাকবোনা নিভৃতে নিরবে,
নতুন সকাল হবে...
© Razib Hasan
©somewhere in net ltd.