নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

হাসান রুদ্র

বিশেষভাবে বলার কিছু নেই। আইটি প্রফেশনাল... স্বপ্ন দেখি, আঁকি, ওড়াই..... [email protected]

হাসান রুদ্র › বিস্তারিত পোস্টঃ

এখনো কি...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

এখনো কি হাসো তুমি আমায় মনে করে

ঢেউ তোল যখন রঙীন কোন আসরে

মন নাচে

ওড়ো তুমি আকাশে,



হেসে ওঠো তুমি ভাসো উচ্ছাসে

মেঘ না জমুক মনের আকাশে

ভুল করেও কখনো,

এখনো কি স্বপ্ন বোনো

আমায় নিয়ে,

সবটুকু ভালোবাসায় জোড়াতালি না দিয়ে...



এখনো কি কাছে এলে কেঁপে ওঠো আবেগে

দুরে থাকলেও হঠাৎ মনে পড়ে কি সবেগে

পাইনা নিজেকে খুঁজে

সব হবে ঠিক কল্পনা দু'চোখ বুজে,



ব্যস্ত সময়মাঝে এতোটুকু নেই অবসর

কেন তবে বাধতে চাওয়া বলো ঘর

যত্নে বলা একটি কথাই

দুঃখমাঝেও হাসতে শেখায়

নেই এতোটুকু সময়,

গড়া ঘরও ভেঙ্গে যায় অবহেলায়...



© Razib Hasan

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.