নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

হাসান রুদ্র

বিশেষভাবে বলার কিছু নেই। আইটি প্রফেশনাল... স্বপ্ন দেখি, আঁকি, ওড়াই..... [email protected]

হাসান রুদ্র › বিস্তারিত পোস্টঃ

হারাবো যখন...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

তোর জন্য গাঁথি আমি

হাজার তারার ফুল,

বারেবারে কেন বুঝাস তুই

স্বপ্নেরা ছিল ভুল,

চাঁদ ওঠে যদি আকাশে

মনে আসিস তুই,

বৃষ্টিমাঝে ভাবি তোকে

চোখে জল অথৈ,

একসাথে হয়না ভেজা

জল-জ্যোৎস্নায়,

এঁকেছিস মনে এক ছবি

নীলের ছোঁয়ায়,

বুঝবি হারাবো যখন

না ফেরার পথে,

পারবিনা চাইলেও দু'হাত

ধরতে হাতে...











আয়োজন করে হয়েছি

তোর কাছে প্রয়োজন,

রঙীন কোন আসরে

ডুবে থাকে তোর মন,

অলস সময় যখন

কেউ নেই পাশে,

আমার দেয়া স্মৃতিগুলো

ফিরে ফিরে আসে,

মুঠোফোনে দু'এক কথায়

জেনে নেয়া কেমন আছি,

পথ ভুলে এসে দেখাস তুই

ইচ্ছের কানামাছি,

বুঝবি হারাবো যখন

না ফেরার পথে,

পারবিনা চাইলেও দু'হাত

ধরতে হাতে...



© Razib Hasan

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: নিচেরটুকু বেশি সুন্দর



পথ ভুলে এসে দেখাস তুই
ইচ্ছের কানামাছি,
বুঝবি হারাবো যখন
না ফেরার পথে,
পারবিনা চাইলেও দু'হাত
ধরতে হাতে...

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

shfikul বলেছেন: +++

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

নিহন বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.