| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান রুদ্র
বিশেষভাবে বলার কিছু নেই। আইটি প্রফেশনাল... স্বপ্ন দেখি, আঁকি, ওড়াই..... [email protected]
ছন্দপতন হঠাৎ চলতি পথে
দেখিনা কিছুই আঁধার-আলোতে,
কুয়াশার চাদরে ঢেকে গেছে শহর
থেমেছে রঙহীন জীবনের রঙীন আসর,
আকাশের সাথে কথা ভাঙ্গেনা নীরবতা
চলছে জীবন যেন নদী বহতা,
হিমেল অনুভূতি শরীরে মনটা ভোঁতা
জোয়ারের শেষে লেগেছে যেন ভাঁটা,
জানালার ফাঁক গলে জ্যোৎস্না দু'এক ফোঁটা
এসে ঘুরে যায় চলে ভাঙ্গেনা নীরবতা...
ভাঙ্গা-গড়া বারবার ছোট্ট মনটাতে
ইচ্ছে খুশি মতো নগ্ন আঘাতে,
ভেজা কপোল আর কাঁপা ঠোটে
ক্লান্ত মনে ভীষন ঝড় ওঠে,
সুপ্ত চাওয়াগুলো গুমড়ে কেঁদে মরে
যায় মিশে রাতের ঘন কালো শরীরে,
হিমেল অনুভূতি শরীরে মনটা ভোঁতা
জোয়ারের শেষে লেগেছে যেন ভাঁটা,
জানালার ফাঁক গলে জ্যোৎস্না দু'এক ফোঁটা
এসে ঘুরে যায় চলে ভাঙ্গেনা নীরবতা...
© Razib Hasan
©somewhere in net ltd.