| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯৫% লিচু ও ১০০% জামে ফরমালিন
ঢাকার বিভিন্ন বাজার থেকে ফল সংগ্রহ করে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগ্রহ করা নমুনার মধ্যে ৯৫ ভাগ লিচু এবং ১০০ ভাগ জামে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি পেয়েছে পরিবেশবাদী এই সংগঠনটি। এ ছাড়া অন্যান্য ফলেও ফরমালিন পাওয়া গেছে।
আজ বুধবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকার বাজারে মৌসুমি ফলে বিষাক্ত ফরমালিন ব্যবহারের বর্তমান পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান জানান, ১ থেকে ১০ জুন পর্যন্ত ঢাকার ৩৫টি এলাকা থেকে আম, জাম, লিচু, আপেল ও মালটা সংগ্রহ করে তা পরীক্ষা করেছে সংগঠনটি। পবার কার্যালয়ে এই পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষায় ১৪টি নমুনা জামের সব কটিতেই ফরমালিন পাওয়া গেছে। সংগৃহীত লিচুর ৯৫ ভাগে ফরমালিনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া ৬৬ শতাংশ আম, ৫৯ শতাংশ আপেল, ৬৯ শতাংশ মালটা ও ৮৭ শতাংশ আঙুরে ফরমালিন মিলেছে।
ঢাকার পাশাপাশি গত ২২ ও ২৩ এপ্রিল চট্টগ্রামের কয়েকটি বাজার থেকে ফলে নমুনা সংগ্রহ করে পবা। সংগৃহীত সফেদা, আনারস ও আঙুরে ১০০ শতাংশ ফরমালিন পেয়েছে পবা। এ ছাড়া ৩৩ ভাগ আপেল, ৭৭ ভাগ মালটা ও ৫০ ভাগ কমলায় ফরমালিনের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
খাদ্যে ফরমালিন মেলানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যথেষ্ট নয় বলে মনে করে পবা। এ ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারা ব্যবহার করার দাবি জানিয়েছেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। ওই ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে
প্রথম আলো নিউজ লিঙ্কঃ
এখন দেখুন কলাতে কীভাবে বিষ মিশানো হচ্ছে
১১ ই জুন, ২০১৪ রাত ১০:২৯
জামিল হাসান বলেছেন: জনসম্মুখে দু চারটা কে ঝুলানো দিয়ে শুরু করতে হবে । খাদ্য দ্রবে ফরমালিন এটা এখন জাতীয় ইস্যু ।
২|
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
মদন বলেছেন: ![]()
১১ ই জুন, ২০১৪ রাত ১০:৩৩
জামিল হাসান বলেছেন: আপনার হাতে কলা, ভয় পাই বিষ নাইত
৩|
১১ ই জুন, ২০১৪ রাত ৮:০৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: প্রকৃতি ফল দিসে কিন্তু মানুষ খাসলত দোষে খাইতে পারে না !!!!!
১১ ই জুন, ২০১৪ রাত ১০:৩৪
জামিল হাসান বলেছেন: যথার্থ
৪|
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
খেলাঘর বলেছেন:
এক মাস ফল না খেলে অনেকেই মেসেজ পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
রোজেল০০৭ বলেছেন: Its a really serious issue. The Govt. and other people of concerns and normal people all should take initiative instantly about this dangerous matter.And the punishment should be hang to death for doing this.