নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াই জাহাজ

আমি, একটা আন্তর্জাতিক মানের অলস। আলসেমির জন্যে তেমন কিছুই করা হয়ে ওঠে না। মাঝেমাঝে ছোট-বড় কিছু লাইন লিখি। সেগুলো যে কবিতা হয় না, ভালই বুঝি। " আমি সদ্য গড়েওঠা নগরে ল্যাম্পপোস্টের পাশে অবহেলিত জোনাকি, অথবা শব্দদূষণে শিস দেয়া দোয়েল, অথবা সতেজ বাতাস ফুসফুসে আমি; এই বিষাক্ত নগরে।" ফেইসবুকে আমি: http://facebook.com/murshidyshawon

হাওয়াই জাহাজ › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য গুচ্ছ

১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অণুকাব্য গুচ্ছ





লগ্ন যখন এসেছিল

মগ্ন হলে সাত পাকে,

তখন আমি চিনে গেছি

তোমার আসল জাতটাকে।







প্রেমটা ছিল টুনটুনি আর

ডুমুর পাতার মতো,

জানাই ছিল পরিণতি

সুদূরপরাহত।



'টুনটুনি'(পাখি অর্থে)







সমাজের ঐ মানুষগুলো

বোঝে শুধু নগ্নতা ;

তুই আর আমি ঠিক-ই আছি

বলুক ওরা যাচ্ছেতা।







যদি গৃহত্যাগী বুদ্ধ হতাম

ভরা পূর্ণিমায়,

তোমায় দেখে ফিরতাম আবার

গৃহের আঙিনায়।







যখন আমি মাতাল হব

ভুল বোতলের ভুল সরাবে;

তখন তুমি কেমন করে

আমার চোখে জল ঝরাবে।







এক বিকেলে পরলে মনে

ব্যস্ততাহীন কঠিন ক্ষণে,

একটা পথতো রইল খোলা ;

আঙুল রেখো মুঠোফোনে।



-শাওন আহমেদ (হাওয়াই জাহাজ)













মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালো লাগলো ......

৫ নাম্বারটা ভালো :) :) :) :)

২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

হাওয়াই জাহাজ বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.