নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেগা

ভবঘুরে স্বভাবের। কাব্যিক জীবনের সন্ধানে ডায়াসপোরিক পরিভ্রাজক। শেকড় ছেড়েছি অনেক আগে, এখনো আত্ম খননের মাধ্যমে শেকড় খোঁজ করে বেড়াচ্ছি। ব্লগিং ভালবাসি।

হেগা › বিস্তারিত পোস্টঃ

ওহে প্রিয়তমা জুম্মবী…

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬



ঐ পাহাড়ের ভোরের আলো ফুটে উঠে মোর জুম ঘরে

জোনাক জ্বলে জোৎস্না আলো স্বপ্নরা জাগে জংলা ঝাড়ে

এই পাহাড়ে বসত আমার এই পাহাড়টি যেমন তোমার

এই পাহাড়ের কে তুমি গো গড়েছো এমন প্রেমিক খামার!

কোন ভাবের মোহে এঁকেছে কার ছবি ? কবি কহে,

ওহে মোর প্রিয়তমা জুম্মবী!



বৃষ্টি ঝরা বর্ষার তিমির রাত্রি, আসছে কি কলিকালের মহাপ্রলয় ?

প্রেমের সাগরে মোরা সহযাত্রী, ভয়কে ক্ষয় করে করবো জয়।

মধ্য গ্রীষ্ম চারিদিকে তীব্র খরা শুকিয়ে ঝর্ণা নদী যদি হয় মরা

প্রেমের সাগরে মোরা সহযাত্রী, ভয়কে জয় করে করেবো তাড়া।

বেহুশ আমি দেখছি এ কার লীলা ? কবি কহে,

ওহে জুম্মবী, ফুরিয়ে এল কি বেলা!



শত্রুর শৃঙ্খলে বন্দি প্রেমিক, নিভে গেছে চাঁদনী রাতের স্বপ্ন তারা

ভাঙা দরজায় দাঁড়িয়ে হিংস্র সৈনিক, ছিড়বে ভালবাসার কচি চারা

তোমার স্পর্শে অদম্য আমি পেয়েছি জীবন দেবতার আশির্বাদ

শত প্রতিকূলতায় আস্থায় তুমি নিভে না যে অরণ্যের প্রতিবাদ

শত্রুসেনার সাথে করো না আঁতাত, ওহে জুম্মবী,

সে পথে যে আছে শুধুই মরণফাঁদ!



সর্বদা সচেতন থেকো, আপন মানুষটিকে বুকে রেখো

অন্ধকার বনে একলা মনে সত্য প্রেমকে গানে গানে

সময় বনে দুষ্ট প্রেমের টানে জেগে উঠো নতুন প্রানে

অস্থির সময়ে গায়েন আমি গেয়ে যাই প্রেমের তুফান

ওহে জুম্মবী, কুপোকাত আমি! চরণে উৎসর্গ করছি এই প্রান।



তোমার কণ্ঠে মন কাড়া সুরের গন্ধে উভগীদ রচিত হবে

প্রেমের আনন্দে ভালবাসাময় সুরের ছন্দে সবুজ পাহাড় জাগবে

বন্দী পুরুষ অন্ধ খোয়ার, ছন্দে তোমার আনন্দের জোয়ার

ও মোর জুম পাহাড়ের জুম্মবী, দাও খুলেদাও সম্ভাবনাময় স্বপ্ন দুয়ার।



[*উভগীদ- চাক্মা নর-নারীর কৌতুহলী হৃদয়ে জাগ্রত পারষ্পরিক জিজ্ঞাসা ও প্রতিউত্তরে যে রোমান্টিক গান রচিত হয়।]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.