নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নি হি

নি হি › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন কিংবা পরিশেষ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

কিছু লিখতে ডায়রি কলম ফেলে ব্লগ কেন, কি বোর্ড কেন? জানি না। কিংবা হয়ত জানি কিন্তু ভারি অস্পষ্ট। এখনো মনে পড়ে সেই এক পাতা দুপাতা চিঠির কথা, মন খারাপ করা দুপুরে নিজের বিছানায় আধশোয়া হয়ে নিজের ডায়রির সঙ্গে কথোপকথন। কত অভিমান, কত আনন্দ, কত গোপন কথার সাক্ষি আমি আর আমার ডায়রি। আবার কোন এক খেয়ালি দুপুরে অই ডায়রি টাই পুড়িয়ে ফেলেছি হয়ত আগুনে। কষ্ট কি খুব বেশি হয়েছে সেই সময় গুলোতে? কি জানি? হয়ত জানি কিন্তু মনে করতে চাই না। কই না তো কষ্ট তো তেমন আর হচ্ছে না এখন। ওইতো কিশোরি আমাকে দেখতে পাচ্ছি। অপলক দাঁড়িয়ে পুড়ে যাওয়া পাতাগুলো দেখছে। আবার নিখুঁত হাতে ছাইগুলো সরিয়ে দিচ্ছে। কই কষ্ট তো হচ্ছে না। এটাই কি তবে পরিবর্তন নাকি পরিশেষ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.