নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল হিমেল

হিমেল হিমেল › বিস্তারিত পোস্টঃ

রাজিব হায়দারের মৃত্যু, ধর্ম ও একটি মারদাঙ্গা বাংলা সিনেমা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

আমরা বাঙ্গালিরা জাতিগতভাবে যতটা না ধর্মপরায়ণ তার চেয়ে বেশি ধর্মভীরু। ধর্মীয় রীতিনীতির মধ্যে নীতি (বিশ্বাস, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরমতসহিষ্ণুতা,............) বাদ দিয়ে রীতি (নামাজ, রোজা, হজ্জ, ......... – যা খালি চোখে দেখা যায়) পালনই মনে হয় আজ আমাদের কাছে একমাত্র ধর্ম। কারণটা অনেকটাই পরিস্কার। একটা উদাহরণ – ছোটবেলা থেকে আমরা শিখি যে বাংলায় বুঝে কোরআন পড়ার চেয়ে আরবিতে অন্ধের মত কোরআন পড়াই বেশি সওয়াবের। আমরা তাই করি। আমরা নিজেরা আরবিতে কোরআন পড়ে তার অর্থ শুনি আরেকজনের মুখে। কারণ আমরা শুনতে পছন্দ করি কিন্তু নিজে বলতে ভয় পাই – বলব কি করে আমরা ত জানিই না, বলব কি। আর যারা জেনে বলার চেষ্টা করে ধর্মের দোহাই দিয়ে তাদের কণ্ঠকে যখন গলাটিপে হত্যা করা হয় তখন কাউকে যদি বলতে শুনি যে “ইসলামে হত্যা নিষিদ্ধ, কিন্তু ও মরছে ভাল হইছে” তখন ............ (এদেরকে নিয়ে কিছু বলতেও রুচিতে বাধে, করুণাও হয়)।



জামাত-শিবিরের রাজনৈতিক কৌশলই হচ্ছে বাঙ্গালি মুসলমানের এই অজ্ঞানতাবশত অহেতুক ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করা। যার আরেকটি প্রমাণ তথাকথিত “নাস্তিক” ব্লগার রাজিব হায়দার এর হত্যা। যারা রাজিব হত্যার পরে শাহবাগ আন্দোলনের প্রকৃতি (রাজনৈতিক, ধর্মীয়) নিয়ে এখন সন্দিহান (!!!) হয়ে পড়েছেন তারা নিচের ছোটো দুটি প্রশ্নের আলোকে আপনাদের বর্তমান সংশয়টাকে বিচার করে দেখেন। আশা করি উত্তর পাবেন (যদি সত্যিই উত্তর পেতে চান) –

- যদি নাস্তিকতার জন্য রাজিব কে খুন করা হয় তাহলে আরও আগেই কেন করা হল না? কেন এই আন্দোলনের সময়ই বেছে নেয়া হল? রাজিব হায়দারের ব্লগ পোস্টগুলা তো অনেক আগের।

- যদি শাহবাগ আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে খুন করা হয় তাহলে কেন রাজিব কেই বেছে নেয়া হল? কেন নয় ইমরান? কেন নয় আরিফ?? কেন নয় পিয়াল??? কেন নয় ... .... ..... ...... ....... ?????



যারা এখনও বুজতে পারেন নাই তাদের জন্য একটা ক্লু – জামাত-শিবির এদেশে ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করে না। ওরা নিজেদের মত করে সরল ধর্মভীরু মানুষকে ধর্ম গেলায়। রাজিব হায়দারের লেখাগুলো তার মৃত্যুর পরেই ব্যাপকভাবে পঠিত হয়। আর তখনি কিছু মানুষ (??) রাজিব হায়দারের ব্যক্তিগত ধ্যানধারণার সাথে শাহবাগ আন্দোলনকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়। ব্রিটিশ আমলের পলিটিক্সরে ভাই – divide and rule। দুঃখ, ডিজিটাল যুগের পোলাপানরা তা খায় নাই।



বিঃ দ্রঃ কেউ কেউ বলে শাহবাগে নাকি নাটক হইতাছে। তাদের উদ্দেশ্যে – নাটক শাহবাগ আন্দোলনের আগে হইতাছিল। এখন আসলে একটা সিনেমা তৈরি হইতাছে, বাংলায় - হিন্দি, উর্দু, ইংলিশ বা আরবিতে না, খাঁটি বাংলায়। পুরাপুরি ACTION সিনেমা। আফসোস! রিলিজের আগেই ফ্লপ। দেখার লোক খুইজা পাওয়া যাইতাছে না। বাঙ্গালিরা তো সব সিনেমা বানাইতেই ব্যস্ত। বাকিরা সব কেউ জান বাচাইতে (রাজাকার) আর কেউ পিঠ বাচাইতে (ছাগু) দৌড়াদৌড়ি শুরু করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.