নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রয়েল

i m very simple n cool..

িহমালয় রয়েল

i m royal..

িহমালয় রয়েল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবালিকা

০১ লা মে, ২০১৩ রাত ৯:২১





রাতের আকাশে, হাজারো তারার ভিড়ে আমি একাকী হারিয়ে যেতে চাই, পারিনা। আনমনে ভেবে অবাক হই হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে ! দুপুর রোদে পথে পথে আমি একলা হাটি, হাতের আইসক্রিমটা আধ খাওয়াই রয়ে যায়। আচমকা নামা বৃষ্টি থেকে নিজেকে রক্ষার ব্যর্থ চেষ্টা করতে করতে পাশের হুডতোলা রিকশায় টোনাটুনির খুনসুটি দেখে নিজেকে বড্ড অসহায় লাগে। ভর সন্ধ্যায় উতলা হাওয়ায় চুল উড়িয়ে হাতে কৃষ্ণচুড়া ফুল নিয়ে দরজার ওপাশে কেউ অপেক্ষা করেনা আমার জন্য। মাঝরাতে মুঠফোনে কেউ মনে করিয়ে দেয় না আজ কোজাগরি পূর্নিমা। জোছনা তাই অধরাই থেকে যায়। শীতের ভোরে আগুন গরম কফির মগ হাতে যখন দাড়িয়ে থাকি ছোট্ট বারান্দাটায়, আমার পাশে দাড়িয়ে কোন চঞ্চল চোখ আমায় জোড়াশালিক খুজে দেয়না। আমার চোখে শুধু পড়ে ডানা ভাঙা সেই বিষন্ন একলা শালিকটা। যখন আমার ভাবনাগুলো ক্লান্ত হয়ে আমার মাঝেই মিশে যায়, যখন অচেনা সুরে আমি গাই আমার কষ্টগুলো, নিয়ন আলোর বর্ণমালায় লেখা কবিতাটা যখন অপরিচিত মনে হয় তখনো, তখনো কেউ গভীর মমতায় ছুঁয়ে দেয়না আমাকে ! তবে আমি স্বপ্নে বাঁচি। স্বপ্ন দেখি সেই স্বপ্নবালিকার। যে এই দাহকালে আমায় বৃষ্টির গল্প শোনাবে, রাতের আকাশ থেকে তাকে এনে দেবো তারার মেলার ছবি, মিলিয়ে নেবো আমার স্বপ্নগুলো। পাশাপাশি হাটবো অনন্তকাল। চৈত্রের শেষ প্রহরে-রাঙা আলোয় চোখে চোখ চেয়ে রবো। ভালোবাসা দিবসে তার হাতে তুলে দেবো আঠারোটি লাল গোলাপ। বলবো, ভালোবাসি তোমায়। আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় আছে আমার আঠারোটি লাল গোলাপ। স্বপ্নবালিকা, তুমি আসবেনা?



রয়েল,

০১৬৮০৩২০৩৪৭

মোহাম্মদপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:০২

িহমালয় রয়েল বলেছেন: vai kobe main page a diben

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.