| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমিকে কখনও ভুলে যাব ভাবিনি । সেই ৫ অক্টোবর শেষ কথা হয়েছিল আজ থেকে আরও সাড়ে তিন বৎসর আগে । এতগুলো দিন কেটে গেল তবুও ভুলতে পারলাম না । ওর সাথে আমার মজার কিছু মিল ছিল , ও হিমি আমি হিমেল । অদ্ভুত মিল ।
ও যখন বলেছিল ওকে ভুলে যেতে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না । কান্না চলে এসেছিল । কাঁদতে কাঁদতে আম্মুকে বলেছিলাম হিমির কথা প্রথমবার ।
এরপর চেষ্টা করতাম বন্ধুদের আড্ডার মাঝে ডুবে যদি ওকে ভুলতে পারি ।
হলোনা ভোলা ।
আস্তে আস্তে বেশ কয়েকটা মেয়ের সাথে প্রেম করলাম বা হয়ে গেল । ওরা আমাকে খুব চাইতো আমি চাইতাম না । একজনের সাথে ব্রেকআপ করলাম । ওর কান্না শুনে মজা পেয়ে গেলাম । এভাবে সবার সাথে ব্রেকআপ করলাম । এটা নেশায় পরিণত হয়ে গেল । একসময় আর ভাল লাগছিল না । হিমিকে ভেবে ভেবে একাকী চলছিলাম ।
একদিন এক ফ্রেন্ড এর ক্লাসমেট এর সাথে ফোনে দুষ্টুমি করতে গিয়ে মেয়েটাকে ভাল লেগে গেল । যদিও সে ফোনে আমাকে যথেষ্ট বকা দিল । এরপর থেকে ওকে নিয়মিত ফোন দিতে থাকি আর বকা খেতে থাকি । একসময় বুঝতে পারলাম মেয়েটাকে হিমির থেকেও বেশি ভালবাসি ।
কিন্তু মেয়েটি ?
আমাকে পাত্তাও দেয় না । আবারো মনে হয় হিমিকে ভালবাসি ।
ফোনে মেয়েটির বকা খেয়েই লিখতে বসলাম । এখনো আমি জানি না কাকে আমি ভালবাসি ।
হিমিকে নাকি তাকে ?
©somewhere in net ltd.