নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখি স্বপ্ন অসীমের...ছুঁতে চাই দূর আকাশ

মানুষ আমি, দেখি স্বপ্ন অসীমের...ছুঁতে চাই দূর আকাশ, ভাসতে চাই মেঘের পালকে, ডুবে যেতে চাই অকূল সমুদ্রে। অনেক কিছুই করতে চাই, কিন্তু পারিনা, আর পারিনা বলেই আমি মানুষ। যাকে মেনে নিতে হয় নিয়তির অনেক কিছু।

মানুষের স্বপ্ন

মানুষ আমি, দেখি স্বপ্ন অসীমের...ছুঁতে চাই দূর আকাশ, ভাসতে চাই মেঘের পালকে, ডুবে যেতে চাই অকূল সমুদ্রে। অনেক কিছুই করতে চাই, কিন্তু পারিনা, আর পারিনা বলেই আমি মানুষ। যাকে মেনে নিতে হয় নিয়তির অনেক কিছু।

মানুষের স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

দেশ ও জনগণ! (৩ বছর আগের লেখা...আজ মুক্ত করলাম শব্দগুলোকে)

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৮

আমার ছদ্মনাম মানুষের স্বপ্ন। আমি আপনাদের এই ব্লগে সম্পূর্ণ নতুন একজন অতিথি। আশা করি আপনারা খুব সহজভাবেই আমাকে আপন করে নিবেন। আমার ব্লগের প্রথম পোষ্টটির শিরোনাম হচ্ছে দেশ ও জনগণ, আরে আপনারা ঘাবড়াবেন না আশা করি দেশ ও জনগণ এই অতি গম্ভীর দুটো বাক্য দ্বারা আপনাদের খুব একটা বেশি বোরিং করবো না। আমার এই পোষ্টের মধ্যে আমি আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং আমাদের এই সুন্দর দেশটিতে আমাদের কি কি করা উচিত বা দেশের প্রতি আমাদের কি কর্তব্য সেই বিষয়গুলোকেই তুলে ধরতে চাই। আসুন তাহলে মূল বক্তব্যে চলে যাই। আমরা সকলেই কম-বেশি আমাদের দেশকে ভালবেসে থাকি। আশা করি আপনারাও আমার সাথে একমত এই ব্যাপারে। কিন্তু আদৌ কি আমার আমাদের দেশকে সঠিক অর্থে ভালোবাসতে পেরেছি? প্রশ্নটা বোধহয় একটু কঠিন হয়ে গেলো, ঠিক আছে সহজ অর্থেই বলি, এখনো আমাদের দেশে রাতে অন্ধকারে মোমবাতি জালিয়ে অন্ধকার দূর করতে হয়, এখনো মানুষ তার জীবন হাতে নিয়ে ঘর থেকে বের হয় এবং এই আশংকায় থাকে যে আদৌ কি সে অক্ষত অবস্থায় তার ঘরে ফিরে যেতে পারবে, নাকি পথিমধ্যেই হয়তো দূর্ঘটনা কিংবা সন্ত্রাসী অথবা হাইজ্যাকারদের খপ্পরে পরবে। এইসব কিছুই কি আমাদের দেশের প্রতি ভালোবাসার আংশিক রূপ? নাকি সেই ১৯৭১ সালের ভয়াল কালো রাত্রি পাড়ি দেওয়ার পরেও আমরা নিজেরাই নিজেদের কাছে পরাধীন হয়ে গিয়েছি তার রূপ? আমরা বাংলাদেশের নাগরিক, রক্ত দিয়ে বহুপ্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার সাথে সাথে আমরা সেটা রক্ষা করার জন্য কিছুই পায়নি। যদি কিছু পেয়ে থাকি তা হচ্ছে শুধু হিংসা, লালসা, হানাহানি, ভর্ষণা অথবা মুখ বুঝে সবকিছু চুপচাপ মেনে নিয়ে নিজের নিয়তিকে দোষ দেওয়া। পেরেছি কি আমরা আমাদের মাঝে একতা সৃষ্টি করতে, পেরেছি কি দারিদ্রের কটিন বোঝাকে শক্ত করে পিঠে চেপে কাধেঁ কাধঁ মিলিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা। পারিনি করতে আমরা, এমনকি কখনো চেষ্টাও করে দেখেনি যে এই সেই বাঙ্গালী জাতি যে পাকিস্তানী চৌকস হানাদার বাহিনীদের মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত করে বিদায় করেছিল, তারা কি পারেনা তাদের দেশ থেকে ঠিক যেভাবে হানাদার দোসরদের অপসারিত করেছিল সেইভাবে অভাব, দারিদ্র, দুঃখ, হতাশা, বেকারত্ব, দূর্নীতি দূর করে নিজেদের পৃথিবীর বুকে মাথা উচু করিয়ে দাড় করাতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

বোকামন বলেছেন:





সম্মানিত মানুষের স্বপ্ন,
যথার্থই লিখেছেন।
আমরা নিশ্চয়ই একদিন অভাব, দারিদ্র, দুঃখ, হতাশা, বেকারত্ব, দুর্নীতি দূর করে নিজেদের পৃথিবীর বুকে আরেকবার মাথা উঁচু করিয়ে দাড় করাতে সক্ষম হবো।

পোস্টে প্রথম ভালোলাগা জানালাম।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো :-)

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

মানুষের স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমি এডমিনদের জন্য অনেকদিক ব্লগে আসিনি...।। উনারা ছাড়পত্র দিতে অনেক দেরি করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.